Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনোতরী ও ঘাটের খবর
    মানসিক স্বাস্থ্য

    মনোতরী ও ঘাটের খবর

    ডা. মো. সালেহ উদ্দীনBy ডা. মো. সালেহ উদ্দীনOctober 9, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “কোনো কোনো মা বোনেরা কয়, শাক সবজি খাইলে নাকি পেটের ব্যারাম হয়”। একদম বাজে কথা, শাক ভালো করে ধুয়ে রাধলে পেটের অসুখ হয়না। রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়।“

    পুরানো এ টিভি বিজ্ঞাপনের জিঙ্গেল অনেকের মনে আছে নিশ্চয়। জনপ্রিয় এ বিজ্ঞাপন সাধারণ মানুষের মাঝে অবশ্যই সচেতনতা বাড়িয়েছে। বর্তমানে দেশের বেশীরভাগ মানুষ স্বাস্থ্য সচেতন। হাত ধোয়া, নখ কাঁটা, নিয়মিত ব্যায়াম, চর্বিযুক্ত খাবার পরিহার করা, শাক সবজি ফল মূল খাওয়া, ধূমপান না করা ইত্যাদি স্বাস্থ্যবিধি সবারই জানা। উপসর্গ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার ক্ষেত্রেও সচেতনতা বেড়েছে। মোটের উপর শারীরিক স্বাস্থ্য সুরক্ষার্থে সাধারণ জনগণ আগের চেয়ে অনেক বেশী সচেতন। কিন্তু মনকে সুস্থ রাখার প্রাথমিক কায়দা কানুন ক’জনেরই বা জানা? কেউ কি বলতে পারেন অসুস্থ মনের উপসর্গ গুলো কি কি? কোন উপায়ে মানসিক স্বাস্থ্যকে সতেজ রাখা যায় বা মনোরোগকে প্রতিরোধ করা যায়?

    বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো সম্পূর্নরুপে শারীরিক স্বাস্থ্যকেন্দ্রিক। ইউনিয়ন, উপজেলা, জেলা সদর ও বিভাগীয় পর্যায়ে সমন্বিত মানসিক স্বাস্থ্য সেবার কোনো অস্তিত্ব নেই। স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে শারীরিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত থাকলেও মানসিক স্বাস্থ্য শিক্ষা বলে কোনো কিছুই নেই। এম বি বি এস কোর্সে ০১ সপ্তাহের ওয়ার্ড প্লেসমেন্ট ছাড়া সদ্য পাশ করা ডাক্তারগণের স্মৃতিতে মন বা মনোরোগ নিয়ে আর কোনো তথ্য নেই। তাই তারা ডায়রিয়ার চিকিৎসা দিতে জানেন কিন্তু দুশ্চিন্তারোগ বা বিষণ্নতা রোগের চিকিৎসা জানেন না। নার্সদের ক্ষেত্রেও নেই কোনো বিশেষায়িত প্রশিক্ষণ। তাই হাঁপানি, হৃদরোগ কিংবা ক্যান্সার রোগীর প্রত্যাশিত সেবা সম্পর্কে  দক্ষ হলেও  উত্তেজিত, দুশ্চিন্তাগ্রস্থ কিংবা তীব্র বিষণ্ন রোগীর সেবা সম্পর্কে সম্যক কোনো ধারণা নেই তাদের।

    আশার কথা, সময়ের সাথে সাথে “মন” সম্পর্কিত আলোচনা সমালোচনা এখন শহরতলী হতে গ্রাম পর্যন্ত বিস্তৃত । টিভি চ্যানেল, টক শো, পত্রিকা, ফেসবুক, অনলাইনে “মন” ও “তার সুস্থতা অসুস্থতা” নিয়ে নানান ধরনের গঠনমূলক বক্তব্য পাওয়া যায়। বেশ কিছু মনোরোগ সম্পর্কিত ম্যাগাজিন যেমনঃ মনোজগত, মনোবার্তা ইত্যাদি বুকস্টলে পাওয়া যাচ্ছে। দেশের একমাত্র অনলাইন পত্রিকা “ মনের খবর.কম (www.monerkhabor.com)” এ পাঠকগণ জানতে পারছেন মানসিক স্বাস্থ্য তথা মনোরোগ সম্পর্কিত নানা মৌলিক বিষয়। বর্তমানে জাতীয় মানসিকস্বাস্থ্য ইন্সটিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ, পাবনা মানসিক হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মনোরোগ বিদ্যা বিভাগ মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

    monon-600

    বর্তমান এ প্রেক্ষাপটে তাই সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে জনসচেতনতা সৃষ্টি , স্কুল পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষার আবশ্যিক অন্তর্ভুক্তি, এমবিবিএস ও  নার্সিং কোর্সে দীর্ঘ মেয়াদি পাঠদান এবং প্রশিক্ষণ ব্যবস্থাকরণ। সর্বোপরি ইউনিয়ন বা প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায় হতে জাতীয় পর্যায় পর্যন্ত  মানসিক ও শারীরিক স্বাস্থ্য সেবার সুসমন্বিত অবকাঠামো নির্মাণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এখন তাই সময়ের দাবী। আর সময়ের দাবীর গর্জনটুকু দিতে পারেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (BMA) ও বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়েট্রিস্ট (BAP)।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous ArticleAttachment Parenting কি? এর উপকারিতা কি?
    Next Article মানসিক স্বাস্থ্য সংকটে মধ্যপ্রাচ্য ও উ: আফ্রিকার অধিবাসীরা
    ডা. মো. সালেহ উদ্দীন

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.