Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মন ও ভাষা
    শিশু কিশোর

    মন ও ভাষা

    ডা. ফাহমিদা ফেরদৌসBy ডা. ফাহমিদা ফেরদৌসApril 26, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও জ্ঞানগত ধারণা থেকে যখন আমরা একে অপরের সাথে পরিচিত হই, তখন সামাজিকতা সম্পূর্ণ করতে একজন আরেকজনকে প্রশ্ন করি- ‘কেমন আছেন’ ? অথবা বলে থাকি ‘ভালো থাকবেন’ । অর্থাৎ যে কোনো মানুষের ‘সুস্থতা’ সম্পর্কে জানতে চাওয়া হয় অথবা ‘সুস্থতা’ কামনা করা হয়। সুস্থতা বলতে আসলে আমরা কী বুঝি অথবা সুস্থতা বলতে কী বোঝায়। সুস্থতা বলতে কি বোঝায় যে কোন গড়নের একজন স্বাস্থ্য ভালো মানুষ কে ? আলোকপাত করা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থতাকে কীভাবে সংজ্ঞায়িত করেছেঃ- ‘Health is a state of complete Physical, Mental and Social Well-being, not merely an absence of diseases or infirmity’.  অর্থাৎ শুধু শারীরিকভাবে একজন মানুষ সুস্থ হলেই হবে না, তাকে মানসিকভাবেও সুস্থ হতে হবে এবং সামাজিক ভাবে কর্মক্ষম হতে হবে।
    সুতরাং শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের এবং সামাজিকতার সম্পর্ক নিবিড়। কারণ এই বিশ্বে যত মানুষ আছে সকলেরই একটা ‘মন’ আছে। মন ছাড়া কোনো মানবজাতির অস্তিত্ব অকল্পনীয়, কারণ এর অবস্থান আমাদের মস্তিস্কে এবং যার প্রারম্ভিক বিকাশ শুরু হয় মাতৃগর্ভে, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বানু নিষেকের পর, ভ্রুণ অবস্থায় মাতৃগর্ভে আসার প্রথম তিন সপ্তাহের মধ্যে মস্তিস্ক তথা স্নায়ুতন্ত্র গঠন প্রক্রিয়ার সাথে সাথে। আর এ জন্যই গর্ভাবস্থায় পরিবারের সবাইকে মায়ের সাথে ভালো আচরণ, সঠিক যত্ন এবং বিনোদনের প্রতি গুরুত্ব দেওয়া হয়, কারণ একটি স্বাভাবিক শিশু ৫ মাস বয়স থেকেই কানে শুনতে পায় এবং মনের স্বাস্থ্যের অতি গুরুত্বপূর্ণ অংশই হলো ‘আবেগ’। এই আবেগকে দুই ভাগে ভাগ করা হয়- ‘ইতিবাচক আবেগ’ (আদর, ভালোবাসা, মায়া, মমতা, সুখ, আনন্দ ইত্যাদি) এবং ‘নেতিবাচক আবেগ’ ( রাগ, ক্ষোভ, ঘৃণা, কষ্ট ইত্যাদি)। এই আবেগগুলো স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কেননা যে কোনো মানুষই তার চিন্তার বহিঃপ্রকাশ করেন আবেগের মাধ্যমে। শুধু যে চিন্তারই বহিঃ প্রকাশ করছেন তা-ই নয়, সাথে সাথে সামাজিকতা সম্পন্ন করছেন। আর ভাষা হচ্ছে তার অন্যতম প্রধান মাধ্যম। হোক তা বাচনিক অথবা অবাচনিক উপায়ে কিন্তু এই ভাষার বহিঃপ্রকাশ হতে হবে প্রতিবেশ এবং পরিবেশ অনুযায়ী সুনির্দিষ্ট, আর একেই বলে সামাজিকতা। মন যেহেতু থাকে মস্তিস্কে, সেহেতু মনের সাথে নিউরনের সম্পর্ক নিবিড়। যদিও এই নিউরনের গঠন শুরু হয় মাতৃগর্ভে কিন্তু নিউরনের সাথে নিউরনের আন্তঃ কোষীয় সংযোগ বা সাইনাপটিক কানেকশান শুরু হয় জন্মের পর এবং সম্পূর্ণ হয় তিন বছর পর্যন্ত, সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নিউরনগুলো একে অপরের সাথে অবিরাম যুক্ত হতে থাকে। এই সংযোগগুলো একটি স্নায়ুবিক নেটওয়ার্ক’ তৈরি করে। এই স্নায়ুবিক নেটওয়ার্কের সাথে যুক্ত হতে থাকে ‘জিন’ অর্থাৎ বংশগতির ধারক ও বাহকের সম্পৃক্ততা। কিন্তু মস্তিস্কের বিকাশ শুধুমাত্র জিনের কারসাজি নয়, বরং একটি শিশু পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে কী ধরনের উদ্দীপনা এবং অনুপ্রেরণা পেলো তার উপর হতে পারে এই উদ্দীপনা ইতিবাচক অথবা নেতিবাচক, কারণ মন হচ্ছে মস্তিস্কের আন্তঃকোষীয় সংযোগের মাধ্যমে নিউরন থেকে নিউরনে ইলেকট্রনের অনুরন মাত্র, যার বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। আর এ কারনেই চিকিৎসাবিজ্ঞানে বলা হয়, মন ও ভাষার সম্পৃক্ততা মস্তিস্কের আন্তঃকোষীয় সংযোগের সাথে। একটি শিশু ভবিষ্যতে কি হবে তা নির্র্ভর করে জন্মের প্রথম ৩ থেকে ৫ বছর পর্যন্ত শিশুটি তার নিজ পরিবার এবং পারিপাশ্বির্ক পরিবেশ থেকে কি ধরনের অনুপ্রেরণা পেল তার উপর। কারণ মস্তিস্কের আন্তঃকোষীয় সংযোগের মধ্যে যে সংযোগগুলো জন্মের পর বার বার ব্যবহৃত হয়, সেই সংযোগগুলো দীর্ঘকাল টিকে থাকে এবং যে সংযোগগুলো অব্যবহৃত হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের সন্তানদের উদ্দীপনা দেওয়ার সময় আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে, ভাষার মাধ্যমে আমরা তাকে কী ধরনের উদ্দীপনা দিচ্ছি যা শিশুর মন অর্থাৎ মানসিক বিকাশের সাথে সম্পৃক্ত হচ্ছে, কারণ আজকের শিশুই পরবর্তী প্রজন্মের জাতির ভবিষ্যত নির্ণায়ক।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউ তে শিশুর মনস্তত্ত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত
    Next Article যে সব কারণে আলাপ খারাপ দিকে মোড় নেয়
    ডা. ফাহমিদা ফেরদৌস

    চিকিৎসা ভাষাবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (মনোরোগ বিদ্যা বিভাগ) জেড,এইচ, সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.