Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীতে শিশুদের সাথে কঠোর ব্যবহার হতে পারে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক
    শিশু কিশোর

    মহামারীতে শিশুদের সাথে কঠোর ব্যবহার হতে পারে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 23, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারীতে শিশুদের সাথে কঠোর ব্যবহার হতে পারে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    শিশুদের মন স্বভাবতই কোমল হয়। আর এই মহামারী কালীন দুঃসময়ে তাদের মানসিক অবস্থা হয়ে উঠেছে আরও অধিক সংবেদনশীল। তাই এই সময়ে তাদের সাথে অতিরিক্ত কঠোর আচরণ থেকে বিরত থাকুন।

    করোনা মহামারী আমাদের সবার মাঝেই শারীরিক ও মানসিক বিভিন্ন জটিলতা সৃষ্টি করেছে। শুধু যারা আক্রান্ত হচ্ছেন তাদের মাঝেই নয়, বরং পরোক্ষ ভাবে আমরা সবাইই এর দ্বারা প্রভাবিত হচ্ছি এবং নেতিবাচক প্রভাব শিশুদের মাঝেও বেশ তীব্র। বড়দের মতো শিশুদেরকেও করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছেনা। তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘ দিন বাইরে গিয়ে খেলাধুলো করা, বন্ধুদের সাথে দেখা করা, ঘুরতে যাওয়া সব ধরণের মন ভালো করে দেবার মতো কাজ থেকে তাদেরকে দূরে থাকতে হচ্ছে। দীর্ঘ দিন ধরে তাদেরকে বড়দের মতোই গৃহ বন্দী জীবন যাপন করতে হচ্ছে। এর ফলে তাদের আগেকার দৈনন্দিন কার্যক্রম এবং মহামারী কালীন সময়ের কার্যক্রমের মাঝে এসেছে ব্যপক পরিবর্তন। শিশুরা অলস সময় পার করতে দীর্ঘক্ষণ টিভি দেখছে, ফোনে গেইম খেলছে। তাছাড়া শিক্ষা কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় দিনে একটি দীর্ঘ সময় তাদের স্ক্রিন টাইমে অতিবাহিত হচ্ছে। আর এসব পরিবর্তনের ফলে অভিভাবক গণ তাদের শিশুদের নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছেন।

    মহামারী পূর্ববর্তী সময়ে যেসব পিতামাতা তাদের সন্তানকে অতিরিক্ত টিভি দেখা, ফোনে গেইম খেলা বা মানসিক বিকাশ বাঁধা গ্রস্ত হতে পারে বা তাদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এমন কাজ গুলি করা থেকে তাদের সন্তানকে বিরত রাখতে ছিলেন অত্যন্ত সচেতন এবং সফল, তারাই এখন তাদের সন্তানদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। মহামারী কালীন এই পরিবর্তিত সময়ে পরিবর্তিত জীবন ব্যবস্থায় শিশুদের স্ক্রিন টাইম সহ এমন অনেক কাজের মাত্রাই বেড়েছে যা তাদের মানসিক বিকাশে ফেলতে পারে নেতিবাচক প্রভাব। তাই শিশুদের নিয়ন্ত্রণে অনেক অভিভাবকই শিশুদের সাথে অত্যন্ত কঠোর ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। অনেকেই ভাবছেন এই অতিরিক্ত শাসন তাদের সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে এবং মানসিক বিকাশও ত্বরান্বিত করবে। তবে মনস্তত্ত্ব বিদ গণ বলছেন, করোনা কালে এমন অত্যধিক কঠোর ব্যবহার এবং বিধি নিষেধ শিশুদের উপকারের বদলে মানসিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

    করোনা কালের এই অস্বাভাবিক অবস্থার কারণে স্বাভাবিক ভাবেই শিশুদের মানসিক চাপ বাড়ছে। বিভিন্ন মানসিক সমস্যা যেমন, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, হঠাত রেগে যাওয়া, অবসাদ, একাকীত্ব ইত্যাদি ব্যপক ভাবে শিশুদের আক্রান্ত করছে। তাই এ সময়ে অভিভাবকদের অতিরিক্ত কঠোর আচরণ শিশুদের আরও বেশী মানসিক চাপের সম্মুখীন করবে এবং শিশুর মানসিক স্বাস্থ্যের আরও অবনতি ঘটাবে।

    এর সমাধান হিসেবে মনস্তত্ত্ব বিদেরা বলেছেন, পরিবর্তিত অবস্থায় শিশুদের কাজ কর্ম নিয়ন্ত্রণ নয়, বরং প্রসারিত করতে হবে।  করোনা কালে আগের তুলনায় তাদের স্ক্রিন টাইম বিভিন্ন কারণেই বেড়েছে, এক্ষেত্রে অভিভাবদকের উচিৎ সেটিকে ন্যূনতম পর্যায়ে রাখার প্রচেষ্টা করা।  যেহেতু শিশুরা বাইরে গিয়ে খেলতে পারছেনা, বন্ধুদের সাথে মিশতে পারছেনা, তাই এ সময়ে অভিভাবকদেরকে শিশুদের সেই শূন্য স্থানটি পূরণ করতে হবে। আগের থেকে অধিক মাত্রায় শিশুদের সময় দিতে হবে। তাদের এই অস্বাভাবিক অবস্থার কারণে সৃষ্ট মানসিক চাপ কমাতে তাদের মন ভালো রাখার প্রয়াস করতে হবে।

    তাই কঠোর আচরণ করে নয়, বরং তারা যখন আপনার সাথে বন্ধুর মতো করে সময় অতিবাহিত করতে পারবে এবং তাদের মন ভালো থাকবে, তখন আমরা আশা করতেই পারি যে, শিশুদের উপর অতিরিক্ত কঠোর হওয়ার মতো কোন কারণই থাকবেনা।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅবরুদ্ধ জীবনে বেড়েছে মানসিক রোগের প্রকোপ
    Next Article কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস-অবিশ্বাসের পেছনের মনস্তাত্ত্বিক যুক্তি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.