Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীতে সৃষ্ট ভয় এবং উদ্বিগ্নতায় মানিয়ে নিতে করণীয়
    জীবনাচরণ

    মহামারীতে সৃষ্ট ভয় এবং উদ্বিগ্নতায় মানিয়ে নিতে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 13, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারীতে সৃষ্ট ভয় এবং উদ্বিগ্নতায় মানিয়ে নিতে করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারীকালীন এই দুঃসময়ে আমরা সবাইই শারীরিক জটিলতার পাশাপাশি ভয় এবং উদ্বিগ্নতার মত মানসিক সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি। কিন্তু আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি যেগুলি আমাদের এই সমস্যাগুলির সাথে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

    বিগত বছরে মহামারী যেভাবে একটি ভয়ার্ত এবং উদ্বিগ্নতায় পরিপূর্ণ পরিবেশ নিয়ে হানা দিয়েছে, তাতে বিগত সব সময়ের তুলনায় এই সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। মহামারীতে সংক্রমণের ভয় এবং অসুস্থ পরিবেশ নিয়ে এই উদ্বিগ্নতা ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার ফলে আমরা দেখছি মানসিক চাপ, মনঃকষ্ট, দুশ্চিন্তা, একাকীত্ব এবং বিষণ্ণতায় আক্রান্তের হার যেন রেকর্ড সৃষ্টি করেছে। আসুন এমন কিছু উপায় সম্পর্কে আমরা জেনে নেই যেগুলো আমাদের মানসিক এই সমস্যাগুলি কাটিয়ে কোভিড-১৯ সংকট মোকাবেলায় সহায়ক হবে। আর এই মে মাস যেহেতু ১৯৪৯ সাল থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস হিসেবে পালিত হয়ে আসছে, তাই এই সময় মানসিক স্বাস্ত্য সচেতনতা বৃদ্ধির সব থেকে উপযুক্ত সময়।

    ১) চিন্তা ভাবনায় পরিবর্তন
    আমাদের দৈনন্দিন জীবন এবং কোভিড-১৯ এর ফলে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেগুলো নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে বরং ঠাণ্ডা মাথায় ভাবুন। প্রতি দিন নতুন নতুন অসুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি, মৃত্যুর খবর, হাহাকার আমাদের মনকে চরমভাবে বিষণ্ণ করে তুলছে। সব কিছু দূরে ঠেলে নিজেকে শান্ত রাখা সত্যিই কঠিন। কিন্তু এসব নিয়ে সব সময় আমরা যদি নেতিবাচক চিন্তা ভাবনা করি, তাহলে কি আমাদের মাঝে সচেতনতা বাড়বে? আমরা কি করোনা মোকাবেলার কোন শক্তি সঞ্চয় করতে পারবো? অবশ্যই না। তাই দুশ্চিন্তা এবং দুর্ভাবনা ত্যাগ করে আমাদের উচিৎ শুভ চিন্তা করা। আর চিন্তা ভাবনায় এই পরিবর্তনই মানসিক স্বাস্থ্য ভালো রাখার মূল মন্ত্র হয়ে উঠবে।

    ২) নিজের অভিজ্ঞতাকে অন্যদের সাথে তুলনা করতে যাবেন না
    একজন মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে চরম পরিণতির সম্মুখীন হয়েছে বলে সেটিকে নিজের বলে কল্পনা করে নেবেন না। মনের মাঝে বাঁচার এবং সুস্থ থাকার প্রেরণা নিয়ে সামনের দিন গুলি আমাদের করোনা মোকাবেলায় কাজে লাগাতে হবে। আমাদের এই সম্পূর্ণ সুস্থ থাকার প্রক্রিয়াটি একটি স্বাস্থ্যকর ও ইতিবাচক উপায়ে পরিচালনা করার প্রয়াস করতে হবে। আর তাহলেই নিজের মতো করে ভালো থাকা সম্ভব হবে।

    ৩) নিজের শরীরের যত্ন নেওয়া
    মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শরীরকে সুস্থ রাখা সব থেকে বেশী জরুরী। স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখবে তেমনি মনকেও নেতিবাচক চিন্তামুক্ত রাখার শক্তি যোগাবে। আত্মবিশ্বাস বাড়াবে ।

    ৪) যে কোন ধরণের সমস্যায় সাহায্য চাইতে দ্বিধাগ্রস্ত না হওয়া
    যে কোন ধরণের সাহায্য, তা সে কোন বন্ধু বা পরিবারের কাছেই হোক কিংবা একজন বিশেষজ্ঞের নিকট থেকে, সেটি সঠিক সময়ে নেওয়া মানসিক শক্তির সব থেকে বড় ইতিবাচক দিক। এটি কোন লজ্জা বা সম্মানহানীর বিষয় নয়। বরং সুস্থ থাকার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সেটি জরুরী।

    মহামারী শরীর বা মনের উপর যতটাই ঝুঁকি সৃষ্টির নিয়ামক হয়ে উঠুক না কেন, সামনে এগিয়ে যেতে শরীরকে ভালো রাখার পাশাপাশি মানসিক চাপ মুক্ত থাকা, উদ্বিগ্নতা ও ভয় মুক্ত থাকা, আত্মবিশ্বাস ও ধৈর্য ধারণ- এগুলোই হোক আমাদের চলার পথের পাথেয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারীকালে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখতে ডিজিটাল জীবন ব্যবস্থার যত গুণাগুণ
    Next Article আমার সন্তানের অনুশাসনের সর্বোত্তম উপায় কোনটি?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.