Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারী এড়াতে তোরজোড়, কিন্তু এই দুঃসময়ে মানসিক চাপ এড়াতে কিছু ভেবেছেন কি?
    জীবনাচরণ

    মহামারী এড়াতে তোরজোড়, কিন্তু এই দুঃসময়ে মানসিক চাপ এড়াতে কিছু ভেবেছেন কি?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 29, 2021Updated:April 29, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মহামারীর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা অবশ্যই জীবন ও সময়ের দাবি। কিন্তু একই সাথে এই দুঃসময়ে বাড়তি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু কোন ভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। বরং একটির সাথে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত।

    এক বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু আমরা একইভাবে এখনো করোনা পীড়িত রয়ে গেছি। আজও প্রতিদিন সংক্রম বেড়েই চলেছে এবং মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ধৈর্য ধরে ধরে হয়তো আমরা অনেকেই ক্লান্ত। কিন্তু ভয় থেকেও কি আমরা কোন ভালো কিছু পেয়েছি? অধিকাংশ মানুষই অত্যন্ত দুশ্চিন্তায় আছেন, ভয়ে আছেন যে ভবিষ্যতে কি হবে, বা আমরা আদৌ সংক্রমণ থেকে বাঁচতে পারবো কিনা, আমাদের কোন নিরাপদ ভবিষ্যৎ আছে কিনা ইত্যাদি।

    কিন্তু, এসব দুশ্চিন্তা কি পরিস্থিতি বদলাতে পেরেছে? পারেনি। বরং এতে আমাদের শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়েছে। আমরা ঘরে থেকেও শঙ্কা মুক্ত থাকতে পারছিনা। ভয়ে আড়ষ্ট হয়ে আছি। এবং ফলশ্রুতিতে বিভিন্ন মানসিক জটিলতায় ভুগে শরীর এবং মন দুটোরই বারোটা বাজিয়ে ফেলছি। তাই করোনা মোকাবেলা করার কথা ভাবার আগে আমাদের আগে এই ভয়, দুশ্চিন্তা, উদ্বেগসহ অন্যান্য মানসিক চাপ গুলো মোকাবেলা করার কথা ভাবতে হবে। আগে সুস্থ থাকবো তারপরেই তো করোনা মোকাবেলা করতে পারবো আমরা। করোনা থেকে সুরক্ষিত থাকতে যেমন আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার বিষয়ে বেশ আগ্রহ সহকারে জেনেছি, তেমনি করোনা সংক্রান্ত যে ভয় এবং মানসিক চাপ আমাদের মধ্যে বাসা বেঁধেছে সেগুলো মোকাবেলা করার কিছু পদ্ধতি সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে।

    ১) কোভিড-১৯ যে আর দশটা মহামারীর মতই সেটি অনুধাবনঃ পূর্বের মহামারী গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে, মহামারী যত ভয়ানক ই হোক না কেন খুব বেশী সময় ধরে সেটি বলবত থাকেনা। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক আধুনিক এবং অবশ্যই এর কোন কার্যকরী সমাধান খুব দ্রুতই বের হয়ে আসবে। পূর্বের মহামারী সমূহও আমাদের মানব সমাজ এবং পৃথিবীকে হারাতে পারেনি এবং কোভিড-১৯ ও পারবেনা। ধৈর্য সহকারে, মানসিক চাপ মুক্ত হয়ে এবং সতর্ক থেকে আমাদের শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের।

    ২) নিজের মধ্যে ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটানোঃ নিজের মধ্যে থাকা ইতিবাচক মানসিক গুণ গুলোর বিকাশ ঘটাতে হবে মহামারীর এই দুঃসময়ে। সব সময় মনে রাখবেন আপনার চিন্তাভাবনাই আপনার আচার আচরণ এবং ভালো থাকা না থাকা নিয়ন্ত্রণ করে। আমাদের ভয় এবং দুশ্চিন্তা আমাদের সুন্দর জীবনকেও নরক যন্ত্রণাময় করে তুলতে সক্ষম। তাই করোনা থেকে সুরক্ষিত থাকার পরেও আমাদের মানসিক নেতিবাচক ভাব আমাদের সব কিছু নষ্ট করে দিতে পারে। এর মোকাবেলা একমাত্র আমাদের মধ্যে থাকা ইতিবাচক মানসিক শক্তিই করতে পারে। তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনার বিকাশ এবং আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে।

    ৩) প্রাত্যহিক কাজের একটি নির্ঘণ্ট নির্ধারণ করাঃ আমরা বহু দিন  ধরেই স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক উপায়ে করতে পারছিনা। এতে স্বভাবতই মানসিক অবস্থার উপর  চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু এই চাপ মুক্ত থাকতে আমাদের এই দৈনন্দিন কাজগুলো এই পরিবর্তিত অবস্থায় পরিবর্তিত উপায়ে করার মানসিকতা গড়ে তুলতে হবে। নেতিবাচক মানসিকতার পরিবর্তে ইতিবাচকভাবে নিয়ে সেগুলো ঘরে বসে করার প্রচেষ্টা করতে হবে এবং সেগুলো করার জন্য একটি রুটিন তৈরি করে সারা দিনের কাজ মনোযোগের সাথে করতে হবে। এতে আমাদের মনোযোগ অন্য দিকে থাকবে এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমরা দূরে থাকতে পারবো। পুনরায় আত্মনিয়ন্ত্রণ ফিরে পাবো।

    আমাদের মানসিক অবস্থার নিয়ন্ত্রণ পূর্ণ রূপে আমাদের হাতেই রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিই আমাদের জীবন চলার পথ নির্ধারণ করে। আমরা করোনা মোকাবেলার জন্য করোনা সংক্রমণের ভয়ে যদি আগেই ভেঙ্গে পড়ি তাহলে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় কাজ কখনোই সঠিকভাবে করতে পারবোনা। আর এতে সব থেকে ক্ষতি আমাদেরই হবে। তাই এই করোনা কালে সুস্থ সুন্দর জীবন যাপন করার জন্য করোনার সাথে সাথে মানসিক চাপ মুক্ত থাকারও সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকাকিত্ব কি পুরুষদের ক্যান্সার রোগের কারণ?
    Next Article কাজ হোক আনন্দময়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.