Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাঠের খেলা-ব্রেইনের খেলা-মনের খেলা
    মন ও ক্রীড়া

    মাঠের খেলা-ব্রেইনের খেলা-মনের খেলা

    ডা. মো. রাইসুল ইসলাম পরাগBy ডা. মো. রাইসুল ইসলাম পরাগNovember 21, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    খেলা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    খেলাধুলার ইতিহাস সুুপ্রাচীন। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ৪০০০ বছর আগে চীনে প্রথম জিমনাাস্টিক্সের মাধ্যমে খেলাধুলার প্রচলন ঘটে। কয়েক হাজার বছর আগে মিশরেও বেশ কিছু খেলার উৎপত্তি হয়। তখন থেকেই খেলাধুলা বিনোদনের উপায় হিসেবে গণ্য হয়ে আসছে যার প্রভাব মানসিক স্বাস্থ্য বা মনের ওপর যথেষ্ট। কেমন সেই প্রভাব? আর কেনই বা সেই প্রভাব? আসুন জেনে নেয়ার চেষ্টা করি।

    মাঠের খেলা, ব্রেইনের খেলা
    খেলাধুলা বা শরীর চর্চায় আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, নরএপিনেফ্রিন ও হ্যাপি কেমিক্যালএন্ডরফিন নামক রাসায়নিকের পরিমাণ বাড়ায়, যা সুখানুভূতি দেয় ও হতাশা, বিষণ্ণতা বা অস্থিরতা কাটাতে সাহায্য করে।
    খেলা বাড়ায় আত্মবিশ্বাস
    যেকোনো বহিঃকক্ষ ক্রীড়া বা আউটডোর গেমস মানুষকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসে যা মনকে চনমনে করে তোলে। পাশাপাশি যেকোনো ক্রীড়ানৈপুণ্য মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে এবং আত্মমর্যাদাসম্পন্ন করে তোলে। একজন খেলোয়াড় নিজেকে সবসময়ই গুরুত্বপূর্ণ ভাবেন, নিজের ভূমিকা, নিজের শক্তি বা দুর্বলতা সম্পর্কে জানে।
    খেলা ক্রোধ বা রাগ ভুলতে শেখায়
    যখন কেউ খেলায় গভীর মনঃসংযোগ স্থাপন করে এবং খেলাটাকে উপভোগ করে তখন সে তার ব্যক্তিগত চাপ বা অস্থিরতা থেকে দূরে সরে থাকতে পারে। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা রেগে গেলে বা কষ্টের কোনো অনুভ‚তি হলে তা প্রশমন করার জন্য খেলার মাঠে যেয়ে হালকা দৌড়ঝাঁপ শুরু করে দিতে পারেন। খেলায় খেলায় হারিয়ে যাবে সব যন্ত্রণা।
    চাই খেলার মাঠ, চাই নেশামুক্ত তারুণ্য
    খেলাবঞ্চিত ছেলেটি মন খারাপ হলে বা রাগ হলে কিছুই করার খুঁজে পায় না, তখন ভাবে-একটু নেশা করি, আনন্দ পাব। তার জন্য আমরা কোনো খেলার মাঠ রাখিনি। সে খেলার আনন্দ নেয়নি কখনো। হয়ত সে খেলার আনন্দ পেলে নেশার আনন্দ খুঁজে বেড়াত না কখনো। তাই খেলাধুলা অনেক সময়ই অনিয়ন্ত্রিত আবেগের একটি উত্তম সমাধান। খেলাধুলার অবারিত সুযোগ আর নিয়মিত অংশগ্রহণ তরুণ সমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে পারে।
    খেলা বাড়ায় সামাজিক দক্ষতা
    নিজ দলের এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে কথোপকথন, যোগাযোগ, কুশল বিনিময়, এবং প্রশিক্ষণ একজন খেলোয়াড়ের সামাজিক দক্ষতা বাড়ায় নিঃসন্দেহে। পাশাপাশি একটি গ্রুপে অবস্থান করলে গ্রুপের বাকি সদস্যদের প্রতি সহমর্মিতা, দায়িত্বশীলতা ইত্যাদি বেড়ে যায় বহুগুণে যার সুপ্রভাব ব্যক্তিজীবনে বা পারিবারিক জীবনে পড়ে।
    খেলা চাপ নিতে শেখায়
    একজন খেলোয়াড় যখন তার পিছিয়ে পড়া দলকে টেনে তোলার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে থাকেন আর প্রতিপক্ষ তাকে রীতিমত চেপে ধরে রাখে তখন তার স্নায়ুর চরম পরীক্ষা হয়। একের পর এক এমন পরীক্ষা দিতে দিতে একসময় তিনি শিখে যান কীভাবে চাপ সামাল দিতে হয়, কীভাবে ঠান্ডা মাথায় চাপ জয় করতে হয়।
    খেলোয়াড়সুলভ আচরণ
    খেলোয়াড়দের মাঝে থাকে খেলোয়াড়সুলভ মনোভাব যা সুস্থ, সুন্দর খেলার অংশবিশেষ। এতে দলীয় সঙ্গীর সাথে সৌজন্যপূর্ণ আচরণের অভ্যাসসহ প্রতিপক্ষের খেলোয়াড়দের নৈতিক আচরণ, স্বাধীনতা এবং জয়ী বা পরাজিত হলেও ব্যক্তি বা দলকে সম্মান দেখানোর মানসিকতা গড়ে ওঠে।
    খেলা ও জীবন
    খেলায় জয়-পরাজয় আছে। দিনশেষে হয় জয় নয় পরাজয়, এই তো? একজন খেলোয়াড় হারলে ঠিকই কষ্ট পান কিন্তু হার মেনে নেন একটা সময়। আবার আশায় বুক বাঁধেন, পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াব। ঠিক তেমনি জীবনকে একইভাবে যদি দেখা যায় তাহলে না পাওয়ার কষ্ট বা হতাশা মানুষকে গ্রাস করতে পারবে না।
    খেলায় কাটে অনিদ্রা
    নিয়মিত খেলাধুলায় কেটে যায় অনিদ্রা সমস্যা। গভীর ঘুম এনে দিতে পারে একটি সুন্দর সকাল আর প্রশান্ত মন।
    গবেষণা কী বলে?
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেলাধুলা ওবং শরীরচর্চা রীতিমত অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধের মতো কাজ করে। কয়েকটি গবেষণায় পাওয়া গেছে, ঔষধের পাশাপাশি নিয়মিত খেলাধুলা বিষণ্ণতার চিকিৎসাকে জোরদার করে এবং বারবার বিষণ্ণতা ফিরে আসতে বাধা দেয়। আবার বিভিন্ন গবেষণা এরকম বলে যে, যারা একটু নার্ভাস প্রকৃতির বা চাপ কম নিতে পারে, খেলাধুলায় তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে বাধ্য।
    গবেষণায় এমন চিত্রও দেখা গেছে যে, খেলায় আছে ঝুঁকি, আছে ইনজুরি, আছে ব্যথা, আছে অপারেশন যা অনেকসময়ই একজন খেলোয়াড়কে চাপে ফেলে দেয়। সেই চাপ কখনো কখনো তাকে বিষণ্ণ করে ফেলে যা পরবর্তীতে তার ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি খেলোয়াড় যখন কোনো ইনজুরিতে পড়েন, কিছু বিষয় লক্ষ করা জরুরি। ইনজুরি পরবর্তী সময়ে তিনি সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তো? ঘুরে দাঁড়ানোর মতো শক্তিটা তিনি হারিয়ে ফেলেননি তো?
    সূত্র: মনের খবর মাসিক ম্যাগাজিন, ২য় বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাতৃত্ব,গর্ভ,প্রসব ও মানসিক স্বাস্থ্য বিষয়ে মনের খবর ফেসবুক লাইভ বৃহস্পতিবার
    Next Article শিশু নির্যাতনের ভয়াবহতা
    ডা. মো. রাইসুল ইসলাম পরাগ

    মনোরোগ বিশেষজ্ঞ , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    August 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.