Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তির বিরুদ্ধে মনের খবর-এর জুন সংখ্যা
    কার্যক্রম

    মাদকাসক্তির বিরুদ্ধে মনের খবর-এর জুন সংখ্যা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 12, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকাসক্তি নিয়ে সমৃদ্ধ আয়োজনে মাসিক মনের খবর-এর জুন সংখ্যা বাজারে এসেছে। এটি মনের খবর-এর ৬ষ্ঠ সংখ্যা। প্রতি সংখ্যার মতো এবারও লিখেছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণ।
    ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। অন্যদিকে দেশব্যাপী চলছে মাদক নির্মূল অভিযান। এ দুটি বিষয় মাথায় রেখে এবারের মূল আয়োজন সাজানো হয়েছে মাদকাসক্তি নিয়ে।
    মাদকাসক্তিও একটি রোগ। এ রোগের নানা দিক ও প্রতিকার, এ রোগ নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকাসহ প্রাসঙ্গিক নানা বিষয় এ সংখ্যায় উঠে এসেছে বিশেষজ্ঞদের কলমে।

    • ‘মাদকাসক্তি কি একটি রোগ’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক মোহিত কামাল।
    • ‘মাদকাসক্তি কেন মানসিক রোগ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন লিখেছেন ডা. মুনতাসীর মারুফ।
    • ডা. হোসনে আরা লিখেছেন ‘মাদকের দুষ্টচক্রে আটকে যায় পরিবারও’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন।
    • মাদকাসক্তির শারীরিক প্রভাব নিয়ে ডা. সজীব হাসনাত লিখেছেন ‘শরীরের উপর মাদকাসক্তির প্রভাব’।
    • মাদকাসক্তি রোগের চিকিৎসা নিয়ে ডা. মো. রাহেনুল ইসলাম লিখেছেন ‘মাদক ব্যবহার রোগ: ফিরিয়ে আনতে শাস্তি নাকি চিকিৎসা?’ শিরোনামে।
    • ‘মাদকাসক্তির চিকিৎসায় কেন দীর্ঘসময় প্রয়োজন’ শীর্ষক রচনা লিখেছেন ডা. জসীম চৌধুরী।
    • নারীদের মাদকাসক্তি নিয়ে ‘গর্ভাবস্থায় মাদক মা ও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়’ শিরোনামে লিখেছেন ডা. সাইফুন নাহার।
    • ‘মাদকাসক্তি চিকিৎসা সেবায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ শিরোনামে প্রতিবেদন লিখেছেন ডা. নাসির উদ্দিন আহমেদ।
    • ‘আসক্তি কী? কিসে কিসে আসক্তি হতে পারে?’ শীর্ষক রচনা লিখেছেন ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
    • মাদকাসক্তের যৌনস্বাস্থ্য নিয়ে ডা. এস এম আতিকুর রহমান লিখেছেন ‘মাদক যৌনজীবনে প্রভাব ফেলে’ শিরোনামে।
    • ‘মাদকাসক্তির ব্যাপকতা এবং মাদক ব্যবহারের ঝুঁকি’ শিরোনামে একটি গবেষণা প্রকাশ করেছেন ডা. ফাতিমা জোহরা ও ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।

    মাদকাসক্তির বাইরেও এ সংখ্যায় রয়েছে শিশু যৌন নির্যাতন নিয়ে একটি বিশেষ আয়োজন। ‘শিশু যৌন নির্যাতন: সতর্কতা ও প্রতিরোধ’ শিরোনামে লিখেছেন ডা. সৃজনী আহমেদ।
    এছাড়া রয়েছে মাদকাসক্তি নিয়ে মনো-সামাজিক বিশ্লেষণ। এ বিষয়ে কথা বলেছেন সঙ্গীত শিল্পী জানে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান এবং মনোরোগ বিশেষজ্ঞ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম।
    ‘মাদক থেকে মুক্তির উপায়’ শীর্ষক রচনায় মাদক থেকে ‍মুক্তি পাওয়ার বিশেষ কিছু টিপস দিয়েছেন শারমিন নাহার।
    ২০ জুন বিশ্ব রিফিউজি দিবস। এ দিবস উপলক্ষেও রয়েছে বিশেষ আয়োজন। ‘রোহিঙ্গা সমস্যা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক রচনা লিখেছেন সংবাদকর্মী আবু তালহা।
    ‘ধর্ষকের মন’ শিরোনামে একটি বিশেষ রচনা লিখেছেন ডা. পঞ্চানন আচার্য্য।
    ডোনাল্ড জে. ট্রাম্পের মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আহসান আল রশিদ।
    যুগে যুগে মনোচিকিৎসার ইতিহাসের একটি দিক উঠে এসেছে ডা. তৈয়বুর রহমান রয়েলের ‘ইলেকট্রোকনভালসিভ থেরাপি’ শীর্ষক রচনায়।
    এ সংখ্যার বিশেষ আকর্ষণ মাদকাসক্তি থেকে ফিরে আসা জনপ্রিয় ব্যান্ড শিল্পী মাকসুদের সাক্ষাৎকার।
    এছাড়াও রয়েছে স্পোর্টস সাইকোলজি বিভাগে ক্রিকেটার জাভেদ ওমরের সাক্ষাৎকার।
    বরাবরের মতো এবারও রয়েছে মানসিক স্বাস্থ সংক্রান্ত সংবাদ ও সমৃদ্ধ প্রশ্নোত্তর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিয়মভঙ্গকারী শিশুরাই কেন পরবর্তী জীবনে ধনী হয়
    Next Article কার প্রত্যাখ্যান বাচ্চার উপর বেশি প্রভাব ফেলে? বাবা নাকি মা?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.