Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি একটি অপরাধ, সমাধানে প্রয়োজন সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ
    মনোসামাজিক বিশ্লেষণ

    মাদকাসক্তি একটি অপরাধ, সমাধানে প্রয়োজন সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 17, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকাসক্তি বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান একটি সমস্যা। শুধু কিশোর-তরুনই নয়, আবাল-বৃদ্ধ-বণিতাও মুক্ত নয় মাদকের আগ্রাসন থেকে। অন্যদিকে দিনে দিনে ভেঙ্গে যাচ্ছে যৌথ পরিবার কাঠামো। হারিয়ে যাচ্ছে সামাজিক অভিভাবকত্বের প্রথা। এই সুযোগে আনাচে কানাচে বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ছে মাদক। বিড়ি-সিগারেটসহ কোনো প্রকার তামাক সেবনকে মাদক হিসেবেই মনে করেন না সাধারণ জনগণ। অথবা তারা মনে করেন এগুলো কম ক্ষতিকর। কেউ কেউ মদ্যপানকে আধুিনকতার সাথে গুলিয়ে ফেলেন। কোনো কোনো শিল্পী মাদক গ্রহণকে সৃষ্টিশীলতার প্রধান উপকরণ মনে করেন। আর তাঁদেরকে দেখে, কখনো কখনো নাটক-সিনেমায় মাদকের ভুল উপস্থাপনে উৎসাহিত হয়ে তরুণেরা ঝুঁকে পড়ে মাদকে। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে, কৌতূহলের বশবর্তী হয়ে অথবা কেবলই নিজেকে একজন ‘স্মার্ট’ হিসেবে তুলে ধরতেও মাদকের পথে পা বাড়াচ্ছে কোনো কোনো কিশোর-তরুণ-তরুণী। ধীরে ধীরে, অজান্তেই হয়ে যাচ্ছে আসক্ত। আক্রান্ত হচ্ছে দীর্ঘমেয়াদি রোগে।
    এভাবেই মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় আগামী প্রজন্ম। ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং গোটা জাতি। মাদকাসক্তিকে মানসিক রোগ হিসেবে দেখার পাশাপাশি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ভয়াবহতা অনুভব করা একান্তই প্রয়োজন। এই উদ্দেশ্য সামনে রেখে এবং আমাদের দেশের বর্তমান প্রেক্ষিতে পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ে মাদক ও মাদকাসক্তির কুফল, পেছনের কারণ ও সমাধানের জন্য করণীয় নিয়ে ‘মনের খবর’ মাসিক ম্যাগাজিনের মনো-সামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ। যেটি সংকলন করেন- ডা. পঞ্চানন আচার্য্য, সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক্রিমিনোলজি বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান এর অভিমতটি পাঠকের জন্য তুলে ধরা হল-

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    [int-intro]অধ্যাপক ড. জিয়া রহমান[/int-intro] অপরাধবিজ্ঞানের ভাষায় অপরাধ তিন ধরনের- ১. হিংস্র বা নৃশংস অপরাধ (Violent Crime); যেমন- খুন, চাকু-মারা, ২. সম্পত্তি সম্পর্কিত অপরাধ (Property Crime), যেমন- চুরি, ডাকাতি, এবং ৩. সরাসরি কেউ ক্ষতির শিকার হন না এমন অপরাধ  (Victimless crime), যেমন- মাদক পাচার, পতিতাবৃত্তি। অর্থাৎ মাদক সম্পর্কিত অপরাধগুলো হলো আইনের চোখে Victimless crime।
    মাদকাসক্ত ব্যক্তির কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তারা একে তো মাদক গ্রহণ করে অপরাধ করেই, আবার মাদকের জন্যই জড়িয়ে পরে আরো অনেক অপরাধে। ২০১৫ সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আমরা অপরাধ সংগঠনের ধারা এবং ধরণ দেখার চেষ্টা করেছি। দেখা গেছে, বিগত ৫ বছরে এই এলাকায় অন্যান্য যেকোনো অপরাধের তুলনায় মাদক সংক্রান্ত অপরাধ বেড়েছে অনেক গুণ বেশি। এই এলাকায় মাদককে অপরাধের প্রথম কারণ হিসেবে পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, থানায় হওয়া মামলার পরিমাণ দেখে। মাদক সংক্রান্ত মামলা এখন সবচেয়ে বেশি।
    আবার অন্য অপরাধের মামলায় দেখা যাচ্ছে, সেটিও কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত। কী কারণে এটা বেড়েছে, সেটা আলাদা গবেষণার দাবি রাখে। একটা সমাজে যখন কিছু পরিবর্তন চলে আসে, কিছু টাকা পয়সা আসে লোকদের হাতে, তখন লোকেরা বিনোদন বা সময় কাটানোর পিছনে অর্থ ব্যয় করে এবং লোকেরা তখন মাদক গ্রহণ করে। উদাহরণ হিসেবে বলা যায়- আমেরিকাতে ১৯২০ সালের দিকে লোকেরা সৌখিন হয়ে যাচ্ছে, মাদক নিচ্ছে, মাদকের ব্যবসা করছে। একইভাবে কানাডাও সামাজিক পরিবর্তনের প্রাথমিক পর্যায়টা পার করে এসেছে। এই প্রাথমিক ধাপে প্রত্যেক সোসাইটিতে কিছু বিশেষ ধরনের অপরাধ বেশি হয়ে থাকে। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে যারা ট্রান্সন্যাশনাল ড্রাগ ক্রাইমের সাথে জড়িত, সেই ডিলাররা তৎপর হয়।
    আমাদের দেশও এরকম একটা সামাজিক পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। কিছু লোক এখন প্রচুর টাকা কামাচ্ছে, তারা মদ খাচ্ছে, মাদক নিচ্ছে। এই লোকগুলোর পেটে ভাতের চিন্তা নেই। অধিকাংশ মাদকাসক্ত তরুণই অনেক ধনী পরিবারের থেকে আসা। আবার একটা বিচ্ছিন্ন গোষ্ঠী যারা প্রচন্ড হতাশ, পরিবার থেকে আলাদা, তারা মাদক নিচ্ছে। কিন্তু আমেরিকা-কানাডা এই পর্যায় পার করে এসেছে। তাদের সমাজে, পরিবারে এসব বিষয় নিয়ে সচেতন আলোচনা চলে আসছে গত ৪০-৫০ বছর ধরে। দ্বিতীয়ত তাদের যে পনুর্বাসন কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংগঠন, এগুলো প্রচুর সক্রিয়। তারা মাদক নিয়ে কাজ করছে। কোনো ব্যক্তিকে মাদক নিতে দেখলে তাকে সবাই মিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশে এরকম কোনো উপায় নেই। এখানে টাকাপয়সাই শুধু খরচ হয়, কিন্তু কাজের কাজ কোনোটি হয় না। সেখানে ড্রাগ রিলেটেড কাউন্সেলিংগুলোর বিস্তার সব জায়গায়। বিশেষ করে সেখানকার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কাউন্সেলিংয়ের সিস্টেমগুলো এরকম যে, মাদকাসক্তি প্রাথমিক ধাপে সনাক্ত হলে ‍খুব সহজেই এর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে। এর সাথে আগের রিহ্যাবিলিটেশনের একটা সমন্বয় বা যোগাযোগও থাকে। যেটা আমাদের দেশে মোটেও নেই। আমাদের দেশে রিহ্যাবিলিটেশন-কাউন্সেলিং যেগুলোতে হয়, সেগুলো সম্পূর্ণ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যা-ই হোক, অবশ্যই মাদক আমাদের জন্য একটা বড় সমস্যা। এর বিরুদ্ধে আমাদের একটা দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
    সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তবে এর জন্য আমাদের সমাজ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাউন্সেলিং সিস্টেম সব জায়গায় অনেক উন্নতি করতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সৎ, সচেতন, দায়িত্বপরায়ন হতে হবে যাতে আসল গডফাদার যারা তাদের ধরা যায়। আমাদের দেশে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বেশি হয়। সে কারণে সীমান্তে টহল বা সতর্কতা বাড়াতে হবে। শুধু বাড়িতে ইয়াবার অপারেশন চালানোতেই শেষ না করে দেখতে হবে ইয়াবা আসছে কোথা থেকে। মাদকের সাথে জড়িত সকলকে কঠোর আইনের আওতায় আনতে হবে। তবেই আমরা পারবো সামাজিক পরিবর্তনের এই প্রাথমিক পর্যায় থেকে উত্তরণ ঘটাতে।

    অপরাধ মনের খবর মাদকাসক্তি সামাজিক সচেতনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তানের টিভি ও স্মার্টফোন আসক্তি কাটানোর উপায়
    Next Article শিমুল মুস্তাফার ৭১ টি কবিতার আবৃত্তি আগামীকাল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.