Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তদের প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা
    প্রশ্ন-উত্তর

    মাদকাসক্তদের প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা

    ডা. মুনতাসির মারুফBy ডা. মুনতাসির মারুফOctober 17, 2015No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    আমার এক আত্মীয় মাদকাসক্ত। তার পরিবার অনেকবার তার চিকিৎসা করিয়েছে। প্রতিবার চিকিৎসা করার পর কিছুদিন ভালো থাকে, আবার নেশা শুরু করে। আমার প্রশ্ন হলো কোনো মাদকাসক্ত ব্যক্তি কি সম্পুর্ণ রূপে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে? কিভাবে এবং কোথায় চিকিৎসা নিলে আমার ঐ আত্মীয় স্বাভাবিক জীবন যাপন করতে পারবে?

    পাভেল রহমান
    রামপুরা

    পরামর্শ:
    চিকিৎসাবিজ্ঞানের ভাষায়- মাদকাসক্তি বা ড্রাগ অ্যাডিকশন একটি ‘ক্রনিক রিল্যাপসিং’ রোগ। অর্থাৎ এ রোগ অনেকের কাছে মাদকাসক্ত ব্যক্তিকে কিছুদিন কোনো ক্লিনিকে ভর্তি রাখা বা ‘রিহ্যাব’ করানোই এর চিকিৎসা। তারা মনে করেন, একবার কিছুদিন ভর্তি রাখলেই মাদকাসক্ত ব্যক্তি সম্পুর্ণ ভালো হয়ে সুপথে ফিরে আসবে। কিন্তু এ ধারণাটি ঠিক নয়। মাদকের চিকিৎসা মানেই একটি সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও সমন্বিত ব্যবস্থাপনা। একজন মাদকাসক্ত ব্যক্তি নির্দিষ্ট সময় মাদক না নেয়ায় যে অসহ্য শারীরিক-মানসিক প্রতিক্রিয়া হয়, সে কারণে সে নিজেকে মাদক থেকে দূরে রাখতে পারে না। এই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ওষুধ এবং রোগীকে ভর্তি রাখা প্রয়োজন হতে পারে।

    কিন্তু এটি কেবল মাদক চিকিৎসার শুরু। নিয়মিত মাদক সেবনের তীব্র প্রভাবটি কেটে যাওয়ার পর মূল কাউন্সেলিং এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হয়। যারা মাদকাসক্ত হয়ে পড়েন, শরীর থেকে মাদক বেরিয়ে গেলেও তাদের মস্তিষ্কে মাদকের ক্রিয়ায় মস্তিষ্কে দীর্ঘস্থায়ী পরিবর্তন হয়ে থাকে, যার কারণে তাদের আবারো মাদক নেয়ার আশংকা থেকেই যায়। এ সময় মাদক থেকে দূরে রাখার জন্য মানসিক রোগ চিকিৎসক, সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার সহ সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার যেমন ভূমিকা রয়েছে, তেমনি পরিবার ও আত্মীয়-স্বজনেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

    মাদকাসক্ত ব্যক্তিকে শুধু মাদকের কুফল সম্পর্কে সাবধান করে দিলেই সে মাদক থেকে দূরে থাকতে পারবে না। বার বার মাদকের পথে পা বাড়ানোর পেছনের কারণটি অনুধাবন করতে হবে। সাইকোলজিস্ট সে কারণটি বের করে আনতে পারেন এবং তা থেকে উত্তরণের পথ বাতলে দিতে পারেন, কিন্তু তা কার্যকর করতে হবে পরিবারকেই। ব্যক্তির জীবনযাপনকে নিয়মতান্ত্রিক করতে হবে। ব্যক্তিকে যেমন ইতিবাচক হতে উদ্বুদ্ধ করতে হবে, তেমনি তার জন্য ইতিবাচক একটি পরিবেশেরও ব্যবস্থা করতে হবে। সে রকম অনুকূল পরিবেশ বজায় রাখতে পারলে মাদকাসক্ত ব্যক্তিও দীর্ঘদিন সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আপনার আত্মীয়ের চিকিৎসার ব্যাপারেও এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।

    সরকারী পর্যায়ে তেজগাঁও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই চিকিৎসা সেবা পাওয়া যাবে। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, পাবনা মানসিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ সমূহের মানসিক রোগ বিভাগে মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে যোগাযোগ করতে পারেন।

    পরামর্শ দিচ্ছেন,
    ডা. মুনতাসির মারুফ


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি বিগ ড্রিমার : হাবিবুল বাশার সুমন
    Next Article বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ
    ডা. মুনতাসির মারুফ

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.