Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি কি আসলেই আসক্তি
    মাদকাসক্তি

    মাদকাসক্তি কি আসলেই আসক্তি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 11, 2021Updated:August 11, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদক, মাদকতা ও মাদকাসক্তি কি আসলেই আসক্তি

    মাদক, মাদকতা,মাদকাসক্তি ও আসক্তি সম্পর্কযুক্ত। আসক্তি হলো এক ধরনের অভ্যাস, আচরণ বা পরিণতি। মাদক হলো বিশেষ বিশেষ ধরনের কিছু কেমিকেল। এসব কেমিকেল শরীরে ঢুকার পর কোনো না কোনোভাবে মানুষটিকে এক ধরনের মাদকতার অনুভূতি দিতে পারে।

    সহজ করে বলতে গেলে বলা যায়, মাদকতা হলো সাময়িক এক ধরনের উত্তেজনা, এক ধরনের বিশেষ অনুভূতি। শরীর কিংবা মন সবখানেই এই অনুভূতির রেশ ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই সাময়িক এক ধরনের ভালো লাগা অনুভবও তৈরি হয়।

    আশপাশের অনেক কিছুই হয়তো তখন তাকে স্পর্শ করেনা। এসব অবশ্য নির্ভর করে অনেক কিছু উপর। তবুও সাধারণত মাদকতা বিষয়টি এমনি হয়। বিভিন্নজন এই অনুভূতিগুলোকে বিভিন্নভাবে বর্ণনা করেন। কেউ বলেন, ফিলিং। কেউ বলেন, হাইপ। কারো কারো ক্ষেত্রে বিষয়গুলো আবার বর্ণনারও বাইরে চলে যায়। এক ধরনের ঝিম মেরে পরে থাকতে তাদেরকে দেখা যায়।

    মাদকতা বিষয়টিকে, এভাবে বলা সম্ভব আসক্ত কেউ সেই সময়ে আশপাশের অনেক কিছু থেকে আলাদা হয়ে যায়। আলাদা থাকতে পছন্দ করেন এবং নিজস্ব এক জগতের ভেতর ঘুরপাক খেতে ভালোবাসেন। অনেকে শরীর ও মনের এই অনুভূতিকে কাজে লাগিয়ে নিজের মতো করে কিছু করতে ভালোবাসেন।

    আসক্তি বলতে কী বুঝি?

    যখন মানুষ কোনো একটি নির্দিষ্ট কাজে, চিন্তায় বা আচরণে অভ্যস্ত হয়ে যায়। যে কাজটি বা অভ্যাসটি থেকে চেষ্টা করেও বের হয়ে আসতে পারেনা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বা পেশাগত জীবনে যে আচরণটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

    অথচ সেই কাজটি করার জন্য মনের ভেতর এক ধরনের তোলপাড় চলতে থাকে, তখন সেটা আসক্তির পর্যায়েই পরে। নির্দিষ্ট সেই কাজ বা চিন্তাটি সম্পন্ন করার জন্য অত্যন্ত প্রবল এক ধরনের ইচ্ছা ভেতরে কাজ করে। সাধারণত সেটি ক্ষতিকরই হয়ে থাকে।

    আসক্তি একটি সাধারণ শব্দ হলেও এই শব্দের ভেতরই লুকিয়ে আছে অনেক রহস্য। আসক্তি শুধু মাদকেই নয়, আসক্তি আরো অনেক রকম হতে পারে। খাদ্যবস্তু থেকে শুরু করে যেকোনো কাজও আসক্তির অর্ন্তভুক্ত হতে পারে। আসক্তি যেকোনো বয়সেই হতে পারে। শিশুদের যেমন হতে পারে, আবার বৃদ্ধদেরও হতে পারে। আচরণের ধরন-প্রকৃতি সাধারণত বয়সের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে।

    অতিরিক্ত কার্টুন দেখা, পর্নাসক্ত, জুয়া, মাদক এমন কি ক্ষতিকরভাবে সময় কাটানোও আসক্তির পর্যায়ে পরতে পরে। তবে, হ্যাঁ সব আসক্তি সমান ক্ষতিকর না। কোনোটি সাময়িক হতে পারে, কোনোটি আবার জীবনঘাতীও হতে পারে। জুয়া আসক্তি এবং মাদকাসক্তি এসবের ভেতর সবচেয়ে ক্ষতিকর একেকটি।

    মাদক শরীরে ঢুকে কী করে?

    মাদক বা সেই সব কেমিকেল শরীরে ঢুকে শরীরের সাধারণ ক্রিয়া প্রতিক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। এসব কেমিকেল শরীরে ঢুকার পর কোনো না কোনোভাবে ব্রেইন বা মস্তিষ্কের কার্জক্রমের সাথে সম্পৃক্ত হয়।

    মুখে খাবার হিসেবেই হোক বা অন্য কোনো উপায়ে, যেমন; ইনজেকশান হিসেবেই হোক, শরীরে ঢুকে ব্রেইন সেল বা নিউরনের কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে। তারা তখন ব্রেইন এর সাধারণ যে সিগনাল বা যোগাযোগ ব্যবস্থা আছে তার গতিপথকে বাড়িয়ে বা কমিয়ে দিতে সহায়তা করতে পারে।

    মাদক গ্রহণে মানুষ কেন আনন্দ পায়?

    ব্রেইনএ ডোপামিন নামক একটি কেমিকেল বা নিউরোট্রান্সমিটার আছে। মানুষের যেকোনো আনন্দ অনুভূতির জন্য এই ডোপামিনই সবচেয়ে বেশী দায়ী। খাওয়া, গাওয়া, ফুর্তি সবকিছুর পিছনেই এই ডোপামিন দায়ী। যেকোনে ধরনের মাদক ব্রেইনের এই ডোপামিনকে বাড়িয়ে দেয়। সুতুরাং মাদক নেবার সময় মানুষ সাময়িক ভাবে হলেও আনন্দ পেয়ে থাকে।

    ডোপামিন মানুষের মুভমেন্ট বা বিভিন্ন এক্টিভিটির জন্যও দায়ী। সুতরাং মাদক মানুষের সাময়িক কার্যক্ষমতাও বাড়িয়ে দিতে পারে। এছাড়া মাদক সেরোটনিন ও গ্লুটামেট নামের কেমিকেলের উপরও প্রভাব ফেলে। সেরোটনিন মানুষের ঘুম ও মুডকে প্রভাবিত করে। অপরপক্ষে গ্লুটামেট মেমোরি ও লার্নিং প্রসেস বা শিক্ষা নিয়ন্ত্রণের উপরও কাজ করে। নেশা এসব বিষয়কে সাময়িকভাবে চাঙ্গা করে তুলতে পারে।

    মাদকের আসক্তিতে কি ঘটে?

    সাময়িক আনন্দ বা উত্তেজনা অনুভব করতে করতে মানুষ যখন এই অভ্যাসটি কিছু দিনের জন্যও চলিয়ে যায়। মাদক তখন শুধু আনন্দ দানের কাজেই ব্যস্ত থাকেনা তার নিজের চরিত্রগতভাবে আরো কিছু কাজ সেই ব্রেইন এর ভিতর করতে থাকে।

    মাদক গ্রহণকারীরা এসব বিষয়ে মোটেও টের পায়না। তারা এসব বিষয়ে খুব বেশী ওয়াকিবহালও থাকেন না। আনন্দ করতে করতে কেউ কেউ যখন মনে করেন এবার বাদ দিতে হবে, তখন তারা সেটা পারেন না। কিংবা হঠাৎ কোনো কারণে কেউ যদি মাদক নিতে না পারেন তখন টের পান মাদক ইতোমধ্যে কতদূর পর্যন্ত পৌঁছেছে।

    মাদক বারবার নেবার কারণে মানুষের ব্রেইন এর এই অতিরিক্ত কেমিকেলগুলো (ডোপামিন, সেরোটোনিন বা গ্লুটামেট -এর মতো কেমিকেলগুলি) ব্রেইনের বেশ কিছু সার্কিট বা চক্রকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে দেয়।

    মাদকের অভ্যাসগুলো দীর্ঘদিন যাবত চলতে থাকে। আনন্দ ও মোটিভেশন, এ দুটি চক্র বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই নেশার মাধ্যমে, বারবার আনন্দ পাবার বিষয়ে মানুষটি অভ্যস্ত হয়ে উঠে। আনন্দ পাওয়ার চক্রটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেকারণেই মানুষ নেশা ছাড়তে পারেনা এবং অভ্যাসগুলো দীর্ঘদিন যাবত চলতে থাকে।

    মানুষ প্রাথমিকভাবে নিজের ইচ্ছায় মাদক নিলেও, ব্রেইন এর এসব পরিবর্তনের ফলে এবং শারীরিক বিভিন্ন ক্ষতি হবার পরও বাধ্য হয় বারবার নেশা বস্তু গ্রহণ করতে। দু:খজনক হলো, মাদক ব্রেইন এর কাঠামোগত ও ফাংসনাল/কার্যক্ষমতা দু’ধরনের পরিবর্তনই করে থাকে।

    ফলে মানুষের আচরণেও পরিবর্তন আসে। ইয়াবা বা এ জাতীয় কিছু কিছু নেশাবস্তু আছে, যারা ব্রেইন এর ডোপামিন বহনকারী নিউরন এর গঠন পর্যন্ত পরিবর্তন করে ফেলতে পারে।

    সুতরাং এটা বুঝা খুব সহজ যে, পরিবর্তিত নিউরন আর আগের মতো স্বাভাবিক ব্রেইন কেমিকেল তৈরি করতে সক্ষম হয় না। মানুষ আরো বেশি করে বাইরে থেকে এসব কেমিকেলের ঘাটতি পূরনের জন্য তাগিদ অনুভব করে। এবং বারবার নেশাদ্রব্য বা মাদক খুঁজে বেড়ায়।

    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    মাদক মাদকাসক্তি মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনই মানুষকে নিয়ন্ত্রণ করে: মাকসুদুল হক
    Next Article রাগ মানেই খারাপ অনুভূতি নয়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.