Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি খুনের প্রবণতা বাড়ায়
    ফিচার

    মাদকাসক্তি খুনের প্রবণতা বাড়ায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 1, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাদকাসক্তি খুনের প্রবণতা বাড়ায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে

    মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’

    মানুষ পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকতে চায়, কিন্তু তা সম্ভব নয়। তবে সবাই চায় স্বাভাবিক মৃত্যু। কিন্তু দিনকে দিন পৃথিবীতে নানা অপরাধের কারণে মানুষের অকাল মৃত্যু বৃদ্ধি পাচ্ছে যেমন: ছিনতাই, খুন, ডাকাতি ও যাত্রাপথের দুর্ঘটনা। এর মধ্যে খুন মানুষের দ্বারা সংঘটিত জঘন্যতম অপরাধ। বিভিন্ন অপরাধীরা যেমন খুনের সঙ্গে জড়িত, তেমনি বিভিন্ন আবেগ ও ব্যক্তিত্বের সমস্যার কারণে পরিকল্পনা ছাড়াই কারো দ্বারা খুনের ঘটনা ঘটতে পারে। আবার মাদকদ্রব্য গ্রহণের সঙ্গেও খুনের কতটুকু সম্পর্ক আছে, তা নিয়ে পৃথিবীতে বিভিন্ন গবেষণা হয়েছে। আসুন দেখি, মাদকদ্রব্য গ্রহণের সঙ্গে খুনের কতটুকু সম্পর্ক আছে। ২০০০ সালে CR Mclaughlin ও তাঁর সহযোগীরা আমেরিকার ভার্জিনিয়াতে সংঘটিত হত্যার ২৫ জন খুনির বিষয়ে গবেষণা করে দেখেন যাদের বয়স (১৩- ১৭) তাদের ৫২% মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও ২৮% মাদকদ্রব্যজনিত নেশায় যুক্ত। মাদকসেবীদের ২৭% মদ্যপান করত ও বাকি ৭৩% বিভিন্ন মাদকে আসক্ত। যাদের ৩৫% দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

    ২০০৯ সালে CR Paul B Stretesky Pubmed Journal এ তাঁর গবেষণা রিপোর্ট প্রকাশ করেন- খুনের সঙ্গে ইয়াবা গ্রহণের সম্পর্ক নিয়ে। তিনি তাঁর গবেষণায় দেখেন, যে ব্যক্তি ইয়াবা গ্রহণ করে তার সাধারণ মানুষের থেকে নয় গুণ বেশি খুনের প্রবণতা রয়েছে। ইয়াবাসেবীরা ইয়াবার সঙ্গে অন্যান্য মাদক যেমন: মদ, গাঁজা, LSD সেবন করে, কিন্তু ইয়াবা সরাসরি খুনের প্রবণতার সঙ্গে জড়িত এবং অন্যান্য মাদকের কারণে মারামারি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ বেড়েছে।

    ১৯৯০ সালে Journal Criminal Justice এ William F. Wieczorek ও তাঁর সহযোগীরা মদ্যপানের সঙ্গে খুনের সম্পর্ক বিষয়ক গবেষণায় তাঁদের তথ্য উপস্থাপন করেন। তাঁরা ১৮৮৭টি খুনের ওপর গবেষণা করে দেখতে পান ৫০% খুন সরাসরি মদ্যপানজনিত কারণে ঘটেছে। যারা খুনি তাদের ৩৬% মদ্যপান করে, ১৩% খুনি মদ্যপানের সঙ্গে অন্যান্য মাদকজাতীয় দ্রব্যও গ্রহণ করে, ৭% খুনি মদ ছাড়া অন্য মাদকজাত দ্রব্য গ্রহণ করে ও ৪৩% খুনি মাদক গ্রহণ করে না। পরবর্তীতে মদ্যপানের সঙ্গে খুনের সম্পর্ক আরো অনেক গবেষণায় উঠে এসেছে।

    ১৯৯৪ সালে জানুয়ারিতে B Spunt ও তাঁর সহযোগীরা International Journal Of Addiction এ গাঁজা বা মারিজুয়ানার সঙ্গে খুনের সম্পর্ক নিয়ে তাঁদের গবেষণা প্রকাশ করেন। তাঁরা ২৬৮ জন খুনীর ৩ ভাগের ১ ভাগের মধ্যে খুন করার ২৪ ঘণ্টার মধ্যে গাঁজা গ্রহণের তথ্য পান। ১৮ জন (৭%) খুনি স্বীকার করেন তাদের গাঁজা গ্রহণ হত্যার সঙ্গে সম্পর্কিত। ১৯৯৬ সালে B Spunt ২১৫ জন মহিলা খুনির সঙ্গে মাদক গ্রহণের সম্পর্ক বিষয়ে গবেষণায় উল্লেখ করেন। যে গবেষণা অনুসারে, ১০ জন মহিলার মধ্যে ৭ জনই নিয়মিত মাদক গ্রহণ করে থাকে।

    ২০২১ সালের ১৩ জানুয়ারিতে Richard Rosenfeld Journal of Research in Crime and Delingquency তে যুক্তরাষ্ট্রে Opioid (হেরোইন, মরফিন, প্যাথেড্রিন) গ্রহণের সঙ্গে খুনের যোগসূত্র নিয়ে গবেষণার তথ্য প্রকাশ করেন। তিনি ও তাঁর সহযোগীরা ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সংঘটিত খুনের ঘটনা পর্যালোচনা করে দেখতে পান অতিরিক্ত Opioid গ্রহনে মৃত্যুর প্রবণতা ও খুন করার হার সাধারণ মানুষের খুনের হার থেকে বেশি।

    এরকম গবেষণা পৃথিবীর প্রায় প্রতিটি দেশে না হলেও অনেক দেশেই হয়েছে এবং তাঁরা প্রতিটি মাদকের সঙ্গেই খুনের সম্পর্ক খুঁজে পেয়েছেন। মাদকের সঙ্গে খুনের সম্পর্ক উৎঘাটন করতে যেয়ে দেখা যায় প্রতিটি মাদক গ্রহণেই মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। দেখা গেছে নিয়মিত মাদক গ্রহণের ফলেঃ

    ব্রেইনে অক্সিজেন কমে যাওয়ার কারণে কোষ ধ্বংস হয়।

    মস্তিষ্কের কোষগুলো পুষ্টি কম পায়।

    মস্তিষ্কের বিভিন্ন কেমিক্যাল, নিউরোট্রান্সমিটার এবং হরমোনের লেভেলে বিশৃঙ্খলা হয়।

    মাদকদ্রব্য সরাসরি মস্তিষ্কের কোষ ধ্বংস করে (নিউরন ও অন্যান্য) এছাড়াও প্রতিটি মাদকেও কিছু বিশেষ ক্ষতিকর প্রভাব থাকে।

     

    ডা. চিরঞ্জীব বিশ্বাস

    সহকারী অধ্যাপক, উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।   

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    আসক্তি মনের খবর মাদক মাদকাসক্তি মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleক্যান্সার সচেতনতায় ব্যানক্যাটের মাসব্যাপী প্রচারণা
    Next Article ওষুধ খেলে ঘুম হয় না
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.