Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ থেকে ফিরে আসার গল্প
    মানসিক স্বাস্থ্য

    মানসিক রোগ থেকে ফিরে আসার গল্প

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 29, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্বামী সন্তানের সাথে হাস্যোজ্জ্বল অ্যাঞ্জেলা ক্লেইন (মাঝে)। ছবি- সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক রোগের রয়েছে নানাবিধ ধরণ। রোগগুলো কখনও সাধারণ আবার কখনও বা সেগুলো হয়ে উঠে জীবন সংহারী। করে দিতে পারে পরিবার সমাজ এমনকি নিজের থেকেও বিচ্ছিন্ন। আবার সঠিক চিকিৎসায় কেউ ফিরে আসতে পারেন জীবনের প্রান্তসীমা থেকে। সিএনএন অবলম্বনে এমনই একজনের ফিরে আসার গল্প শোনাচ্ছেন ফাহিম আহসান আল রশিদ।

    চার সন্তানের জননী অ্যাঞ্জেলা ক্লেইন দীর্ঘদিন সংগ্রাম করেছেন “বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার” নামক এক মানসিক ব্যাধির সাথে। যদিও তিনি প্রায় জীবনভর এই রোগটি বয়ে নিয়ে চলেছেন তবুও মাত্র কিছুদিন আগে মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় সনাক্ত হয় যে তিনি একটি বিশেষ ধরনের মানসিক রোগে আক্রান্ত। সম্প্রতি আলোকচিত্রী ম্যাথু বাস-এর সাথে আলাপচারিতায় উঠে এসেছে তাঁর অতীত ও বর্তমান জীবনের চিত্র।

    “আমার মনে হয়, দুই বছর আগ পর্যন্তও আমি স্বাভাবিক থাকার অভিনয় করে যেতাম, এমনকি নিজের মনকে প্রবোধ দিতাম। এটা হয়তো সামান্য কিছুদিন স্থায়ী ছিল, কিন্তু এরপরই মনে হলো আমার প্রতিদিনের জীবন অনেক ভারী হয়ে যাচ্ছিল এবং আমি যেন অনেকগুলো টুকরোয় ভেঙে পড়ছিলাম। এবং তারপরেই আমার ভেতর একসাথে অনেককিছু ঝড়ের মতো বয়ে যাচ্ছিল, যেটা সম্পর্কে অন্যদের বিন্দুমাত্র ধারণা ছিল না।” এভাবেই ম্যাথুকে তিনি তাঁর অসুস্থকালীন অবস্থার কথা বর্ণণা করেন। নিজেকে নিজে আঘাত করার প্রয়োজনীয়তা অনুভব করেই হয়তো ক্লেইন সবসময় তাঁর পার্সে একটি রেজার রাখতেন। যা তিনি অনেক কম বয়স থেকেই করে আসছিলেন। নিজেকে ক্ষত বিক্ষত করতেন তারপর সে ক্ষততে লোশন লাগাতেন তিনি।

    ম্যাথুকে ক্লেইম জানান, “এই অনুভূতিটা ক্রমশ বাড়ছিল যে মনে হতো আমি আমার দুশ্চিন্তাগুলোর ভারে ফেটে চৌচির হয়ে যাবো। নিজের শরীরকে ওভাবে যন্ত্রণা দেয়ার পর এক ধরনের প্রশান্তি অনুভব করতাম। অবশ্য এর জন্য সামান্য অনুতাপ বোধও হতো।” ক্লেইনের স্বামী জেফ চেষ্টা করেন একটা পৃথকীকরণ পর্ব বা ডিসোসিয়েটিভ এপিসোড থেকে ক্লেইনকে বের করে আনতে। খুব ছোটবেলা থেকে ক্লেইন এমন এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে যেতে পরবর্তীতে এমন হয় যে এক পর্যায়ে তিনি তাঁর স্বামী জেফকেও আর চিনতে পারেন না।

    ক্লেইন দুইমাসের জন্য একটা রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্টারে অংশগ্রহণ করেন। যার শেষে তারা কিছু কাগজের টুকরো পোড়ান, যেগুলোতে লেখা ছিল- ভবিষ্যত জীবনে কোন কোন বিষয়গুলোর মুখোমুখি তারা আর হতে চান না। এভাবেই চিকিৎসা সেবা ও পরিবারের সহযোগিতায় ক্লেইন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকেন। এখন তিনি সন্তানদের সাথে মজার সময় কাটান, শপিং সেন্টারে যান। ক্লেইন বলেন, তিনি তাঁর চিকিৎসার সময় সেবিকাদের থেকে ভালো সহযোগিতা পেয়েছিলেন। এবং এ অভিজ্ঞতা থেকেই ক্লেইন প্রতিজ্ঞাবন্ধ হোন যে, তিনিও ঐ সেবিকাদের মতো একজন হওয়ার চেষ্টা করবেন, এবং তাঁর বর্তমান চাওয়াই এটা। তিনি চান, তিনি যে যে অবর্ণনীয় কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন সে অভিজ্ঞতা যাতে আর কারো না হয়।

    বাইরের দেশের যৌনকর্মীদের কঠোর সংগ্রাম নিয়ে রেডিওতে একটি অনুষ্ঠান শোনার পর ক্লেইনের কান্নায় ভেঙ্গে পড়া দেখে আলোকচিত্রী ম্যাথু বাস বলেন, “সঠিক দিক নির্দেশনায় এঞ্জেলার মতো অনেকের আবেগের প্রকটতা আত্ম-ধবংসাত্বক থেকে আকর্ষণীয় এবং পরদূঃখকাতরতায়ও পরিবর্তিত হতে পারে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তান পালনে সফলতা- শেষ পর্ব
    Next Article ভালো থাকার কোনো বিকল্প নেই: নিশাত মজুমদার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.