Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক সুস্থতার জন্য ফেসবুক ছাড়তে বলছে গবেষণা
    ফিচার

    মানসিক সুস্থতার জন্য ফেসবুক ছাড়তে বলছে গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 19, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক সুস্থতার জন্য ফেসবুক ছেড়ে দেয়া ভালো। তবে এতে করে সাম্প্রতিক ঘটনাবলী কম জানার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সম্প্রতি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষকের গবেষণায় এই তথ্য উঠেছে।
    ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা কয়েকজন ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন ওই গবেষক দল। এই গবেষণা করতে গিয়ে তারা চার সপ্তাহ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য গবেষণা চালানো ব্যক্তিদের ১০২ ডলার দিয়েছিলেন গবেষকরা।
    ফেসবুক ব্যবহার না করা ব্যক্তিরা জানিয়েছেন, তারা ফেসবুকবিহীন থাকাবস্থায় আনন্দিত ছিলেন, অনলাইনে কম অ্যাক্টিভ ছিলেন এবং তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট কম ব্যবহার করেছেন।
    গবেষণায় দেখা গেছে, একমাস ফেসবুকের বাইরে থাকার পর ওই ব্যক্তিদের রাজনৈতিকভাবে মেরুকরণ কম হয়েছে কিন্তু তারা প্রকৃত খবর সম্পর্কে কম জ্ঞাত ছিলেন।
    ওই ব্যক্তিরা জানিয়েছেন, তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকার কারণে তারা দিনে একঘণ্টার মতো ফ্রি টাইম পেয়েছেন। গবেষণা শেষ হয়ে যাওয়ার পর অধিকাংশ ব্যক্তিই তাদের ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করেন। যদিও তারা সোশ্যাল মিডিয়ায় সময় কম দেয়া অব্যাহত রাখেন।
    ওই গবেষক দলের একজন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হান্ট অ্যালকট বলেন, ফেসবুক তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনে সাধারণভাবে একটি ইতিবাচক দিক। এছাড়া চার সপ্তাহ ফেসবুক ব্যবহার বন্ধ রাখার জন্য তারা ১০০ ডলার করে চান।
    অ্যালকট বলেন, অর্থের এই সংখ্যাটাই বলে দেয় তাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ।
    তিনি বলেন, আমরা গবেষণা শেষে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে জানতে চেয়েছিলাম আরও চার সপ্তাহ ফেসবুক ডিঅ্যাক্টিভ রাখার জন্য তারা কত টাকা নেবেন? জবাবে অর্থের পরিমাণ ১০০ ডলারের চেয়ে খুব বেশি হেরফের হয়নি।
    অ্যালকট আরও বলেন, যদি ফেসবুক হেরোইন হতো, তাহলে এই পরিমাণটা অনেক কম হতো। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বিষয়টা এমন নয়।
    গবেষকরা জোর দিয়ে বলেছেন, ফেসবুকের পক্ষে বা বিপক্ষে কোনও কিছু প্রমাণ করা তাদের উদ্দেশ্য নয়। তারা বলছেন, মানুষজন কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে ব্যাপারে সচেতন করতেই তাদের এই গবেষণার উদ্দেশ্য।
    বরং গবেষণায় দেখা গেছে, বিনোদনের উৎস ও কমিউনিটিতে অ্যাক্টিভ থাকা এবং সামাজিকীকরণের মতো বিভিন্ন দিক বিবেচনায় ‘ফেসবুক ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাদায়ক।’
    ফেসবুকের একজন মুখপাত্র বলেন, এই টপিকের ওপর এর আগেও বহু গবেষণা হয়েছে কিন্তু ফেসবুক ব্যবহারের সুবিধার ব্যাপারে এই গবেষণার ফলাফল ‘উৎসাহব্যঞ্জক।’
    তিনি বলেন, আমাদের টিম এসব ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছে। মানুষজন যাতে তাদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে পারে এবং অর্থবহ কথোপকথন ও সংযোগের মাধ্যমে প্রোডাক্ট আপডেট করতে পারে, সেজন্য আমরা ফেসবুকে নতুন কিছু টুল চালু করেছি।
    তবে অ্যালকট বলছেন, এই গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেসবুককে ঘিরে এটাই সবচেড়ে বড় অবিন্যস্ত গবেষণা।
    তিনি বলেন, এর আগের গবেষণাগুলোয় বেশিরভাগ ক্ষেত্রে- কতক্ষণ ফেসবুক ব্যবহার করলে আপনি কতটা বিষণ্নতায় ভুগবেন? এমন কো-রিলেশন খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে।
    এমন গবেষণার মাধ্যমে দেখা যায়, যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেক বেশি বিষণ্ন কিন্তু কো-রিলেশনের সমস্যা হচ্ছে এটা কোনও কার্যকারণসম্বন্ধ সৃষ্টি করে না। এর মাধ্যমে আমরা জানতে পারিনি যে, ফেসবুক তাদের বিষণ্নগ্রস্ত করছে নাকি বিষণ্নগ্রস্ত ব্যক্তিরা ফেসবুক ব্যবহার করছে।
    ফেসবুক ছেড়ে দেয়া নিয়ে এমন সময় এই গবেষণার ফলাফল সামনে এলো যখন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি রেকর্ড ৬৯০ কোটি ডলার মুনাফা ও উত্তর আমেরিকা এবং ইউরোপে ব্যবহারকারী বৃদ্ধির কথা জানিয়েছে।
    ফেসবুকের সবশেষ আয়ের প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেসবুকের অ্যাকাউন্টধারীদের অর্থমূল্য ছিল ১১১.৯৭ ডলার।
    ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীদের ডাটা নিয়ে কেলেঙ্কারির পরও এত বিপুল পরিমাণ লাভ হয়েছে ফেসবুকের। ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের বিশ্বজুড়ে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২৩০ কোটি।

    গবেষণা ফেসবুক মানসিক সুস্থতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ ভুলিয়ে দেবে ফলের চা
    Next Article স্মরণশক্তি লোপ পেলে কী করবেন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.