Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যসুরক্ষায় স্বাস্থ্যকর ডায়েট
    জীবনাচরণ

    মানসিক স্বাস্থ্যসুরক্ষায় স্বাস্থ্যকর ডায়েট

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 30, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যসুরক্ষায় স্বাস্থ্যকর ডায়েট
    মানসিক স্বাস্থ্যসুরক্ষায় স্বাস্থ্যকর ডায়েট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডায়েট কি মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে? ডায়েট ও মানসিক স্বাস্থ্য—এ দুইয়ের যোগসূত্র খুঁজতে সম্প্রতি কিছু গবেষণা পরিচালিত হয়েছে। সামগ্রিকভাবে, গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, খাদ্য অবশ্যই মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। স্বাস্থ্য নিয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন। আর তাই সুস্থ থাকতে খাদ্যতালিকায় আনছে পরিবর্তন। কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্যের ওপর খাদ্যের প্রভাব নিয়ে ভাবতে হচ্ছে এখন। মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিশেষজ্ঞ ও জনসাধারণের কাছে রীতিমতো মনোযোগের বিষয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গবেষকরা খাদ্য ও মানসিক স্বাস্থ্যের ওপর বিদ্যমান গবেষণাগুলো পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় বের হয়ে আসা অনুসন্ধানগুলো ইউরোপের নিউরোফার্মাকোলজি জার্নালে প্রকাশ করা হয়েছে।

    অনুসন্ধানে বলা হচ্ছে, ডায়েট মানুষের মুড পরিবর্তন করতে পারে। সবচেয়ে জরুরি বিষয় হলো, আমাদের মস্তিষ্কের কাজ করার জন্য পুষ্টির দরকার  আমরা যে খাবারগুলো খাই, সেগুলো আমাদের মুড ও জ্ঞানের ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। এছাড়া দেহের অন্যান্য অংশ যেমন অন্ত্রের ব্যাকটেরিয়া, হরমোন, নিউরোপেপটাইডস ও নিউরোট্রান্সমিটারে পরিবর্তন ঘটাতে পারে।

    কয়েক বছর ধরে মেডিটেরিয়ান ডায়েট আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বলা হচ্ছে, এ ধরনের ডায়েট মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মেডিটেরিয়ান ডায়েটে মাছ, হাঁস, অলিভ অয়েল, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের শস্যজাতীয় খাদ্যের ওপর গুরুত্ব দেয়া হয়। এ ধরনের ডায়েট ডিপ্রেশন কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা আরো বলছেন, ভিটামিন ‘বি’-এর ঘাটতির কারণে অবসাদ, ক্লান্তি, মানসিক চাপ, হতাশা ও স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা দেখা দেয়। এ ভিটামিনের অভাবে ম্যানিয়া কিংবা সাইকোসিসের সমস্যায়ও মানুষ ভুগতে থাকে। ভিটামিন ‘বি-১২’ মানবশরীরের জন্য প্রয়োজনীয় উপাদান। এ ভিটামিনের অভাবে স্নায়বিক ও মানসিক ক্ষতি সাধন হয়ে থাকে। মানসিকভাবে সুস্থ থাকতে ভিটামিন ‘বি-১২’ সমৃদ্ধ খাবার খাওয়া দরকার।

    ম্যানিয়া কিংবা সাইকোসিস এসব রোগে ভোগা মানুষের মানসিক বিকাশ সাধনে ভিটামিন ‘বি-১২’ যুক্ত খাবার ভূমিকা রাখে। এজন্য ডায়েট চার্টে অবশ্যই ‘বি-১২’ সমৃদ্ধ খাবার রাখতে হবে। ডিম, দুধ, মাছ, মুরগি এগুলো ভিটামিন ‘বি-১২’ যুক্ত খাবার। কম চর্বিযুক্ত দইও ‘বি-১২’ সরবরাহ করে থাকে। চিকিৎসকদের মতে, আমাদের শরীরে প্রতিদিন ২ দশমিক ৪ মাইক্রোগ্রাম ভিটামিন ‘বি-১২’ দরকার। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরিমাণটি একটু বেশি। জন্মের পর শিশুর মানসিক বিকাশ যাতে সাবলীলভাবে ঘটে, তাই গর্ভাবস্তায় ভিটামিন ‘বি-১২’ যুক্ত খাবার খেতে বলেন চিকিৎসকরা।

    আরো কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন ‘ডি’ প্রাপ্তবয়স্কদের কাজের স্মৃতি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে। অন্য বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, ভিটামিন ‘ডি’ হতাশার ঝুঁকি কমাতে সাহায্য করে। কাজেই চিকিৎসকরা খাদ্যতালিকায় ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার রাখার ওপর জোর দিচ্ছেন। ডিমের কুসুম, মাখন, দুধ, যকৃৎ, তৈলাক্ত ও সামুদ্রিক মাছ—এগুলো ‘ডি’ সমৃদ্ধ খাবার। কমলার জুসেও ভিটামিন ‘ডি’ রয়েছে। তবে বাজারে বিক্রি করা জুসের পরিবর্তে আস্ত কমলা কিনে বাড়িতে জুস তৈরি করে খাওয়াটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ভিটামিন ‘ডি’-এর একটি বড় উৎস হলো সকালের মিষ্টি রোদ। ভিটামিন ‘ডি’ যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নিয়ম করে সকালে রোদে একটু হাঁটাহাঁটি করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

    সূত্র: মেডিকেল নিউজ টুডে

    মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যসুরক্ষায় স্বাস্থ্যকর ডায়েট স্বাস্থ্যকর ডায়েট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগবেষণায় তরুণ সাইকিয়াট্রিস্টদের অ্যাওর্য়াড প্রদান করবে এশিয়ান মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রি
    Next Article ‘প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স’ শিশুদের হাতে নিরাপদ ইন্টারনেট তুলে দেবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.