Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যের উপর যানজটের কি ধরনের প্রভাব পড়ে?
    জীবনাচরণ

    মানসিক স্বাস্থ্যের উপর যানজটের কি ধরনের প্রভাব পড়ে?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 23, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিন রাস্তাঘাটে মোটরগাড়ি চলাচল, বিশেষ করে ট্রাফিক জ্যাম এবং বহুক্ষণ যাতায়াতের প্রভাব যাত্রীদের উপর নানাভাবে পড়ে। রাস্তাঘাটের চেঁচামেচি, মোটরগাড়ির প্রচন্ড শব্দ এবং গতি একজন চালক ও নিত্যযাত্রীদের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। আর এর সবচেয়ে বড় ফলাফল হল মানসিক চাপ।

    মানসিক চাপ একটা খুব বড় শব্দ বা পরিভাষা যার অনেকগুলো দিক রয়েছে। মানসিক দিক থেকে এর ফলে একজন মানুষের মধ্যে উদ্বেগ, নিজের উপর নিয়ন্ত্রণহীনতা, কাজের ক্ষেত্রে হতাশা বা আমাদের প্রতিক্রিয়ায় নানারকম সমস্যা দেখা দেয় (যখন আমরা হতাশ হয়ে পড়ি তখন চিৎকার-চেঁচামেচি করতে থাকি)।

    চেতনাগত দিক থেকে আমাদের মধ্যে হতাশার জন্য নিয়ন্ত্রণহীনতা, অসহায়তার বোধ এবং সহ্যশক্তির অভাব দেখা দেয়। এর ফলে একজন মানুষের মনে যে মুহূর্তে যা মনে হয় তাই সে করে এবং প্রায়শই হঠকারী আচার-আচরণ করে।

    শারীরিকভাবে একজন ব্যক্তির মধ্যে উচ্চরক্তচাপের সমস্যা, নিজেকে কোণঠাসা ভাবা, অটোমেটিক নার্ভাস সিস্টেম (সয়ংক্রিয় স্নায়ুতন্ত্র)-এর কার্যকলাপ তীব্রতর হওয়া (এএনএস হল আমাদের মস্তিষ্কের একটি অংশ, যা আমাদের শরীরের সেই সব অঙ্গ- প্রত্যঙ্গের কাজকে নিয়ন্ত্রণ করে যেগুলোর উপরে আমরা সচেতনভাবে নির্দেশ জারি করতে পারি না, যেমন- শ্বাস-প্রশ্বাস, হৃদ্‌স্পন্দন এবং পরিপাক) এবং শরীরের তাপমাত্রার বদল ঘটতে দেখা যায়। এই অবস্থা অনেকদিন ধরে চললে রোগ প্রতিরোধ ক্ষমতার অবনতি ঘটে, বিশেষ করে এএনএস-এর কার্যকলাপ যখন তীব্র হয় তখন এই সমস্যা দেখা দেয়।

    সামাজিক ক্ষেত্রে রাস্তাঘাটে যানজটজনিত সমস্যা এড়ানোর জন্য মানুষ অফিস যাওয়া বন্ধ করে দেয় বা প্রায়দিনই ছুটি নিতে চায়। নিত্যযাত্রার চাপ এবং ক্লান্তির কারণে বহু মানুষ ক্রমশ চাকরি বদল করতে শুরু করে। কিছু মানুষের মধ্যে যানজট এবং মোটরগাড়ি চড়া এড়ানোর জন্য বন্ধুবান্ধব ও পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার ইচ্ছেও একেবারে কমে যায়।

    অন্যান্য কারণ এবং তার প্রতিফলন
    ট্রাফিকের ফলে মানুষের মনে চাপ জন্মায়, কিন্তু অন্যান্য আরও কারণ থাকতে পারে যার ফলে এইধরনের মানসিক উত্তেজনা বেড়ে যায়।

    • ঘর, কর্মক্ষেত্র বা অন্যান্য জায়গায় ঘটা মানসিক সংঘাত যা রাস্তাঘাটে যাতায়াতের সময়েও মানুষের পিছু ছাড়তে চায় না
    • রাস্তাঘাটে ঘটা ঝগড়া বা বিবাদ
    • যানজটের কারণে রূঢ় আচরণ করা

    এই চাপ প্রায়শই আমাদের ঘরে চলে আসে। আর তার ফলে আমাদের রাগের বহিঃপ্রকাশ ঘটে সন্তানদের বকাঝকা করে বা স্বামী-স্ত্রীর বিবাদের মাধ্যমে। এই ঘটনা চক্রাকারে ঘোরে এবং এর সুদূরপ্রসারী ফলাফল হিসেবে রাস্তাঘাটে ঝামেলা-ঝঞ্ঝাট বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো প্রভৃতি ঘটনা বাড়তে দেখা যায়।

    একই ট্রাফিক, ভিন্ন প্রতিক্রিয়া
    প্রায়শই দেখা যায় যে একই পরিমাণ ট্রাফিকের প্রভাব একেকজনের ক্ষেত্রে এক-একরকম হয়। একজন মানুষের মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে তার ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য এবং পরিস্থিতি মুখ্য ভূমিকা পালন করে। যেসব মানুষ সময় মেনে এবং নিখুঁতভাবে কাজ করতে চায়, এবং একসাথে অনেকগুলো কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে ট্রাফিকের পরিস্থিতি মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে।

    কীভাবে যানজট এবং শব্দ মানুষের উপর প্রভাব বিস্তার করে?
    আমরা অধিকাংশ মানুষই সময়সাপেক্ষ ভাবে নিজেদের কাজ করার চেষ্টা করি। কিন্তু আমরা রাস্তায় যানজটের সম্ভাবনার কথা প্রায় মনেই রাখি না। রাস্তায় বেরিয়ে আমাদের মধ্যে ধৈর্যের অভাব এবং অসহায়তার বোধ জন্মায়। সেই সময় যদি কেউ অন্য কোনও বিষয় নিয়ে চিন্তারত থাকে, এবং সেই সময় যদি তাকে সমানে হর্নের আওয়াজ, ট্রাফিক, চাপ বা অতিরিক্ত উত্তেজনার সাথে মোকাবিলা করতে হয়, তখন কাজ করার অনুকূল পরিস্থিতির থেকে বেশি ক্ষমতা তাকে ব্যয় করতে হয়, এবং সেই পরিবর্তনকে তার শরীর অন্যভাবে উপলব্ধি করে।

    দীর্ঘক্ষণ ধরে যান চলাচলের ধকল এবং অনবরত গাড়ির ব্রেক ও অ্যাক্সিলেটরের প্রয়োগের ফলে মানুষ অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে। এই মানসিক ক্লান্তির ফলাফলগুলো হল-

    • ভুল করা
    • সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া
    • মনোসংযোগ করার ক্ষেত্রে সমস্যা
    • যোগাযোগের ক্ষেত্রে বিঘ্ন ঘটা
    • অল্পতেই মনোযোগ হারিয়ে ফেলা
    • ভুলে যাওয়া
    • প্রতিক্রিয়া দেখাতে দেরী হওয়া

    ক্লান্তির ফলে মানুষের মধ্যে যেসব অনুভূতিগত সমস্যা হয় সেগুলো হল-

    • খিটখিটে হয়ে যাওয়া
    • ইচ্ছে বা আগ্রহ হারিয়ে যাওয়া
    • আলস্য দেখা দেওয়া
    • কর্মক্ষমতার অভাব দেখা দেওয়া
    • অতিরিক্ত শান্ত-স্থির হয়ে যাওয়া
    • সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা

    এসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং কাজের ফাঁকে যথাযথ বিশ্রাম। যার ফলে শরীরও খানিক স্বস্তি পায়। এর সঙ্গে জরুরি প্রচুর জল খাওয়া,  সঠিক খাওয়াদাওয়া করা, নিয়মিত শরীরচর্চা করা এবং নিজের কাজ ও পারিবারিক জীবনের মধ্যে সময়গত ভারসাম্য রক্ষা করে চলা। এর সাহায্যে একজন ব্যক্তি তার  মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে সক্ষম হয়।

    কিছু ক্ষেত্রে ট্রাফিকজনিত চাপের ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সাম্প্রতিক দুর্ঘটনার যে খতিয়ান দেখা গিয়েছে তাতে ট্রাফিকজনিত চাপ এবং অনুভূতিগত বা মানসিক ক্লান্তির একটা বড় ভূমিকা রয়েছে।

    এই সমস্যায় কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
    রাস্তায় যানজট এবং যাতায়াতে অনেক সময় লাগার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাস, ট্রাক, ট্যাক্সি এবং অটো রিক্সার চালকরা। এর ফলে তাদের অনবরত এক বিরাট চাপের মধ্যে থাকতে হয় এবং চরম অবস্থাতেও এরা সাহায্য পায় না। ফলে এদের চাপ ও পরিস্থিতিজনিত দুর্দশা ক্রমশ বাড়তে থাকে। এই চাপই শেষ পর্যন্ত গাড়ির চালকদের মনে ক্ষোভ জন্মাতে সাহায্য করে, যার কুপ্রভাব পথচারী ও অন্যান্য যাত্রীদের উপরে পড়ে।

    উদ্বেগ ও আতঙ্কজনিত সমস্যায় আক্রান্ত হওয়া মানুষকে প্রায়শই রাস্তার যানজট নিয়ে চিন্তিত থাকতে দেখা যায়। এর কারণ হল তাদের মনে ভয় থাকে যে যদি দুর্ঘটনা বা গুরুতর সমস্যা হয় তাহলে তারা বাইরে থেকে কোনও সাহায্য বা সহায়তা পাবে না।

    কীভাবে ট্রাফিকজনিত চাপের মোকাবিলা করা যায়?

    • ট্রাফিকজনিত চাপের মোকাবিলা করার ক্ষেত্রে অন্যতম সেরা উপায় হল কারপুলিং। সহযাত্রীরা সঙ্গে থাকলে গাড়ি চালানোর চাপের কারণগুলির দিকে মন যায়না এবং এর ফলে মানসিক চাপ কমানোর সম্ভব।
    • জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়া মানুষকে শান্ত থাকতে সাহায্য করে এবং এর ফলে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হয়।
    • বৃহত্তর ক্ষেত্রে মানসিক চাপ কমাতে টাইম ম্যানেজমেন্ট-এর মতো সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানগুলো সাহায্য করে।
    • নীতিগত দিক থেকেঃ

    -আইনকানুনগুলো কঠোরভাবে প্রয়োগ ও মেনে চলা উচিত। যেমন- বাণিজ্যিক কারণে ব্যবহৃত যানবাহন এবং এইচটিভিগুলোর চলাচল স্কুল ও অফিস টাইমে বন্ধ রাখা একান্ত জরুরি।
    -পার্কিং-এর জায়গা নির্দিষ্ট করে রাখতে হবে এবং পার্কিংজনিত নিয়মকানুন বলবৎ করতে হবে।
    -যাদের কাউন্সেলিং-এর প্রয়োজন পড়বে তাদের ক্ষেত্রে কাউন্সেলিংগত পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। এর মাধ্যমে সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন মানুষ, ট্রাফিক পুলিশের অফিসার, গাড়ির চালক এবং অন্যান্যদের চিহ্নিত করা সম্ভব।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    ট্রাফিক মানসিক স্বাস্থ্য যানজট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমোড়ক উন্মোচিত হল অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এর লেখা বইয়ের
    Next Article মানসিক উদ্বিগ্নতা সারিয়ে তুলতে দাদা-দাদীর ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.