Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য: চিকিৎসার উপর আস্থা রাখুন
    মানসিক স্বাস্থ্য

    মানসিক স্বাস্থ্য: চিকিৎসার উপর আস্থা রাখুন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 7, 2021Updated:March 7, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য: চিকিৎসার উপর আস্থা রাখুন মানসিক রোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক সময় অনেক মানসিক সমস্যা থেকে বেশ সহজেই পরিত্রাণ পাওয়া যায়। আবার এমন অনেক সমস্যাই আছে যা সময় সাপেক্ষ।  আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় কোন সমস্যা নিয়ে একবার চিকিৎসা গ্রহণের পর পুনরায় সেই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এত সব কিছুর পরেও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন মানসিক সমস্যার সমাধানের লক্ষে চিকিৎসা গ্রহণ করলে , প্রথম বার কিংবা এর পরবর্তীতে, অবশ্যই সুফল পাওয়া যাবে। ধৈর্য রাখতে হবে এবং সময় নিয়ে এর চিকিৎসা করলে অবশ্যই আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন।

    অনেক ক্ষেত্রেই দেখা যায়  উদ্বিগ্নতা বা বিষণ্ণতা প্রতিকারের ক্ষেত্রে অনেক বেশী সময় লেগে যায়। এবং অনেক ক্ষেত্রে এমনও হয়, সমস্যা নিয়ে মনস্তত্ত্ববিদদের শরণাপন্ন হওয়া সত্ত্বেও আপনি আশানরূপ ফল নাও পেতে পারেন। এমন বিষয় একেবারে অস্বাভাবিক বলা উচিৎ হবেনা। গবেষণায় দেখা গেছে যে, ৩০-৪০% ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে প্রথম প্রয়াসে বিষণ্ণতা বা উদ্বিগ্নতার মত মানসিক সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়ে ওঠেনা।

    যখন একজন চিকিৎসক এটা দেখেন যে তার চিকিৎসা বিফল হয়েছে বা প্রথম প্রয়াসে তার চিকিৎসাধীন ব্যক্তির আশানরুপ উন্নতি হয়নি তখন অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তিনি এই অবস্থায় অনেক সময় তার চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন করে এর প্রতিকার করার চেষ্টা করেন আবার কখনো চিকিৎসাধীন ব্যক্তিকে অন্য কোন চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ প্রদান করেন। আবার অনেকে ওষুধের মাত্রা পরিবর্তন করেও এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। অন্য দিকে, একজন মানসিক সমস্যায় পতিত হওয়া ব্যক্তিও বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং সমস্যার সমাধান না হওয়ায় তিনিও ধৈর্যহারা হয়ে পড়েন। অনেকে এই অবস্থায় চিকিৎসক বা পরামর্শ দাতা বদল করেন আবার অনেকে হতাশ হয়ে  চিকিৎসা স্থগিত করে দেন।

    দূর্ভাগ্যবশত অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসক এবং চিকিৎসাধীন ব্যক্তি উভয়ই ধৈর্যহীন এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। বিষণ্ণ বা দুশ্চিন্তামগ্ন একজন ব্যক্তি এ সময় নিরূতসাহিত এবং অসহায় বোধ করেন এবং নিজেদেরকে চিকিৎসা পদ্ধতি বিফল হওয়ার জন্য দায়ী করে এক সময় মানসিক স্বাস্থ্য চিকিৎসা করাই বন্ধ করে দেন। শেষ পর্যন্ত  তারা এই বিশ্বাস হারিয়ে ফেলেন যে মানসিক এসব সমস্যা চিকিৎসা বা পরামর্শের দ্বারা আর নিরাময় হওয়া সম্ভব নয়।

    প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষ যেমন ভিন্ন ভিন্ন তেমনি তাদের মানসিক স্থিতি, সমস্যার মাত্রাও ভিন্ন ভিন্ন হয়। এ কারণে সবার জন্য একই প্রকার চিকিৎসা পদ্ধতি ব্যবহারে সমান ফলাফল নাও আসতে পারে। যদি প্রথম বার আপনি অসফল হন বা আপনার সমস্যার আশান্নরূপ মাত্রায় সমাধান না হয় তবে ধৈর্যহারা হয়ে যাবেন না। আপনার সমস্যা সময় নিয়ে এবং ধৈর্য সহকারে অগ্রসর হয়ে পরিত্রাণের চেষ্টা করুন। আপনার চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসার সাথে সাথে আপনাকেও সেসব যথাযথভাবে অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে চিকিৎসক থেকে আপনি স্বয়ং নিজেকে অত্যধিক সহায়তা করতে পারেন। সাহসের সাথে ধৈর্য সহকারে মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন।

    রাতারাতি কোন রোগের চিকিৎসাই সম্ভব নয়। তবে চিকিৎসা করলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। মানসিক রোগের ক্ষেত্রে মানসিক শক্তি কাজে লাগিয়েই সময় নিয়ে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।

    মনে রাখতে হবে, বিষণ্ণতা বা দুশ্চিন্তা থেকে চিকিৎসার মাধ্যমে আপনি অবশ্যই এক সময় মুক্তি পাবেন এবং সুখী ও সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন।

    সূত্র: সাইকোলজি টু’ডে-https://www.psychologytoday.com/us/blog/science-practice/202002/don-t-give-if-your-mental-health-treatment-didn-t-work
    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার যৌনস্বাস্থ্য কি স্বাভাবিক আছে?
    Next Article ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিণে অধিক সময় ব্যয়ের সঙ্গে আত্মহত্যা সম্পর্কিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.