Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য সমস্যায় চাই দ্রুততর পদক্ষেপ
    ফিচার

    মানসিক স্বাস্থ্য সমস্যায় চাই দ্রুততর পদক্ষেপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 23, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য সমস্যায় চাই দ্রুততর পদক্ষেপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানসিক স্বাস্থ্য সমস্যাকে শারীরিক স্বাস্থ্য সমস্যার তুলনায় কোনভাবেই কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই। সুস্থ্য জীবন যাপন করতে শরীর ও মন দুটিকেই সুস্থ রাখা প্রয়োজন। তাই শারীরিক সমস্যার মতো, মানসিক সমস্যা  নিরাময়েও চাই দ্রুততর ও কার্যকরী পদক্ষেপ।

    করোনা মহামারী আমাদের মানসিক স্বাস্থ্যের যেমন ক্ষতি সাধন করেছে তেমনি মানসিক চাপ সহ অন্যান্য মানসিক সমস্যাগুলিকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। অন্যান্য সময়ের তুলনায় মানুষ এখন অনেক বেশী হতাশাগ্রস্ত, ভীত, ক্রোধ প্রবণ এবং বিষণ্ণ। এছাড়াও আমরা দেখেছি একাকীত্ব, আত্মহত্যা প্রবণতা, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, নির্যাতন সহ নানা সামাজিক সমস্যার উত্থান। এসব বিপর্যয় ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে চরম বিশৃঙ্খলা যা করোনা মহামারীর মতোই সমান ঘাতক রূপে আঘাত করছে। এক কথায়, আমরা সবাই এখন এক চরম মানসিক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যা নিরাময়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ এখনো আমরা নিয়ে উঠতে পারিনি। এবং যার ফলস্বরূপ এই ক্রম বর্ধমান মানসিক সমস্যা সৃষ্টি করেছে এক নতুন মানসিক সমস্যার মহামারী।

    সব সময় আমরা এটাই দেখে এসেছি যে বিশেষ সমস্যা ছাড়া মানসিক রোগের চিকিৎসা সাধারণত করা হয়না। বিশেষ লক্ষ্য নিয়েই এই চিকিৎসায় বিভিন্ন সেবা প্রদান করা হয়। সাধারণ মানসিক সমস্যাগুলোকে আমরা দ্রুততর প্রচেষ্টার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার দ্বারা নিরসনের পথে যেতে চাইনা। বরং গুরুত্ব না দিয়ে সেগুলোকে লুকিয়ে রাখি এবং দুর্ভোগের শিকার হই। কিন্তু এই মহামারী কালীন সময়ে বিষণ্ণতা, দুশ্চিন্তা, একাকীত্ব, হতাশা, মানসিক চাপ সহ অন্যান্য সাধারণ মানসিক সমস্যা গুলো এত ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে যদি পূর্বের ন্যায় আমরা এভাবেই এগুলোকে গুরুত্ব না দিয়ে ফেলে রাখি তাহলে মানব সমাজ চরম ক্ষতির সম্মুখীন হবে। এই সাধারণ সমস্যাগুলিকে যদি  বাড়তে  দেওয়া হয় তাহলে এটি এমন অবস্থায় পৌছাতে পারে যখন এটিকে সামলে নেওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে এবং যা থেকে বেকারত্ব, দারিদ্র্য, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আত্মহত্যা ইত্যাদি সামাজিক সমস্যা ব্যাপক হারে বেড়ে যাবে।

    তাই, করোনা মুক্তির সাথে সাথে আমাদেরকে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি মোকাবেলার দিকেও বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে যারা এই সেবা গ্রহণে অনুৎসাহী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে ততোটা জ্ঞাত নয়। তাছাড়া পর্যাপ্ত মানসিক চিকিৎসা সেবা গ্রহণ কেন্দ্রও প্রস্তুত করতে হবে যেন চিকিৎসা সেবার অপ্রতুলতায় কেউ কষ্ট না পায়। সমাজের সর্বস্তরের মানুষকে  মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতন করতে হবে যেন তারা দ্রুত সেবা গ্রহণ করতে উৎসাহী হয়। তাছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্য সেবা প্রকল্পে যথেষ্ট পরিমাণ তহবিল গঠন করতে হবে যেন সেবা প্রদান সহজতর হয়।

    করোনা সংকটের এই দুর্যোগ কালীন মুহূর্তে যেহেতু মানসিক স্বাস্থ্য সমস্যা গুলি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং দুর্যোগ কালীন তৎপরতায় এই সমস্যাগুলির আশু ও যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা প্রয়োজন, তাই এই ব্যবস্থা গ্রহণে পর্যাপ্ত লোকবল ও নিয়োগ করতে হবে। অধিক মাত্রায় মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মী প্রশিক্ষণ ও নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা শিশু থেকে বৃদ্ধ সব বয়সের এবং সর্বস্তরের মানুষকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করতে পারবে।

    সময় এসেছে যখন আমাদেরকে মানসিক স্বাস্থ্য সমস্যাকে শারীরিক সমস্যা গুলির মতো করেই গুরুত্ব প্রদান করে সেগুলির দ্রুততর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুস্থ থাকা বলতে শুধু শারীরিক ভাবে সুস্থ থাকাই নয় বরং মানসিকভাবেও সুস্থ থাকা, নীরোগ থাকা। তাই মানসিক সমস্যা চেপে না রেখে সেগুলি প্রতিকারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-guest-room/202101/facing-down-mental-health-crisis

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসামাজিক সচেতনতা বাড়লে মানসিক স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার কমবে: অনলাইন জরিপ
    Next Article করোনায় অবসাদঃ সুস্থতায় করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.