Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সচেতনতা সৃষ্টিতে করণীয়
    ফিচার

    মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সচেতনতা সৃষ্টিতে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 5, 2020Updated:December 5, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক ভাবে সুস্থ থাকতে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা সেবা গ্রহণ জরুরী হয়ে পড়ে। কিন্তু সমাজে বিদ্যমান বিভিন্ন কুসংস্কার এবং অসচেতনতা আমাদের এই সেবা গ্রহণের পথে বিড়ম্বনার সৃষ্টি করে। এসব প্রতিকূলতা দূর করে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সবার জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

    অনেকেই আছেন যারা নিজেদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন। যে কোন মানসিক সমস্যাকে তারা যেমন লুকিয়ে রাখেনা তেমনি প্রয়োজনে মানসিক স্বাস্থ্য সেবা বা চিকিৎসকের পরামর্শ গ্রহণেও দ্বিধাবোধ করেনা। কিন্তু এর বিপরীত দৃশ্যও একদম কম নয়। বরং মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে অনুৎসাহী বা অসচেতন মানুষের সংখ্যাই আমাদের চারপাশে অধিক। তারা তাদের সমস্যা যেমন নিজেরা সঠিকভাবে অনুধাবন করতে পারেনা, তেমনি এসব অন্যদের কাছ থেকে লুকিয়ে রেখে নিজের সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপাত দৃষ্টিতে তাকে সুস্থ এবং স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে তার সমস্যা প্রকট হয়, যা তার শরীর ও আচার আচরণের মাধ্যমে প্রকাশিত হতে থাকে এবং এক সময় অত্যন্ত জটিল আকার ধারণ করে। তাই মানসিক ভাবে সুস্থ থাকতে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত এবং সচেতন করতে হবে যেন তারা নিজের সমস্যাকে লুকিয়ে না রেখে বরং এর সমাধানের প্রয়াস করে এবং স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

    অনেকেই মনে করে বিষণ্ণতা, হতাশা, অবসন্নতা, দুশ্চিন্তা এগুলো খুবই সাধারণ ঘটনা। হ্যাঁ, অবশ্যই এগুলো আমাদের অন্যান্য অভিব্যক্তি বা অনুভূতির মতোই স্বাভাবিক কিন্তু সেটি যদি মাত্রা অতিরিক্ত হয় যা আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে বাঁধা দেয় তাহলে কখনোই সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকেই ভাবে এগুলোর ফলে আমাদের জীবনে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় সেই সমস্যা অন্যদের কাছে প্রকাশ করলে তারা আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবে। আমাদের কাছের মানুষদের সাথে আমরা স্বাভাবিক ভাবে মিশতে পারবোনা এবং তারা আমাদের পাগল বা উন্মাদ মনে করবে। এসব চিন্তাভাবনা আমাদেরকে মানসিক সমস্যাগুলিকে লুকিয়ে রাখতে বাধ্য করে এবং এর ফলে আমরা আরও অসুস্থ হয়ে পড়ি। এ কারণে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হল কোনভাবেই নিজের সমস্যাকে লুকিয়ে রাখা চলবেনা। নিজের সমস্যা নিয়ে অন্যদের সাথে দ্বিধাহীনভাবে কথা বলতে হবে কারণ মানসিক সমস্যাও শারীরিক সমস্যার মতোই স্বাভাবিক ঘটনা যা সবার সাথেই হতে পারে। সমস্যা সমধানে প্রয়োজনে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং সুস্থ জীবন যাপনের প্রয়াস করতে হবে।

    মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে একজন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল বিষয়। নিজের সমস্যা নিয়ে আমরা যদি নিজে সজাগ না হই তাহলে কখনোই সেই সমস্যার সমাধান করা সম্ভব না। নিজের মাঝে আত্মবিশ্বাস এবং সাহস থাকলে তবেই চারপাশের পরিবেশটা বদলানো সম্ভব এবং সবাইকে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে উৎসাহিত করা সম্ভব।

    যখন একজন মানুষের মাঝে দুঃখ, হতাশা, ক্রোধ ইত্যাদির ফলে মানসিক চাপের সৃষ্টি হয় তখন সেটি সাথেই সাথেই অবমুক্ত করা প্রয়োজন। কখনোই পুষে রাখা উচিৎ নয়। কারণ, নিজের মাঝে সেসব অভিজ্ঞতার স্মৃতি যদি আপনি পুষে রাখেন যা আপনাকে প্রতিনিয়ত কষ্টের অনুভব করায় তাহলে কখনোই সুস্থ ও স্বাভাবিক মানসিকতা লালন করা সম্ভব হয়না। আবার অনেক ক্ষেত্রেই নিজের সমস্যা নিজেই সমাধান করার প্রচেষ্টায় অনেকে এসব সমস্যাকে হেলাফেলা করেন যার ফলাফল হয় ভয়াবহ। তাই যে কোন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের বিষয়ে আমাদের ইতিবাচক মানসিকতা লালন করতে হবে। নিজের সমস্যাকে লুকিয়ে না রেখে তুলে ধরতে হবে।

    মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা গ্রহণ এখনো আমাদের দেশে প্রায় অপ্রচলিত একটি বিষয়। কিন্তু সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে এই সেবা গ্রহণে উৎসাহ বৃদ্ধি করতে হবে। সবাইকে বোঝাতে হবে যে শুধু শারীরিক ভাবে সুস্থ থাকাকেই পরিপূর্ণ সুস্থতা বলেনা। বরং শারীরিক ও মানসিক উভয় প্রকারেই আমাদের সুস্থ থাকতে হবে। আর এ লক্ষ্যে মানসিক স্বাস্থ্য সেবা আরও সম্প্রসারিত ও সহজলভ্য করতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুরন্ত নাকি মানসিক সমস্যায় ভুগছে আপনার সন্তান
    Next Article মাদকাসক্ত ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার অধিকতর ঝুঁকিতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.