Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মৃত্যুর ভয় এড়াতে পারেন যেভাবে
    মনস্তত্ত্ব

    মৃত্যুর ভয় এড়াতে পারেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 30, 2021Updated:January 9, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মৃত্যু ভয় এড়াতে করণীয় কী? ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবিত প্রাণীর মৃত্যু অবধারিত। কেউই মৃত্যুকে এড়াতে পারে না, কিন্তু আমরা একটু চেষ্টা করলে মৃত্যু নিয়ে আমাদের মধ্যে থাকা ভয় ভীতি এবং উদ্বিগ্নতা এড়াতে পারি। গবেষণায় দেখা গেছে, যাদের মাঝে অনেক বেশি মৃত্যু ভীতি থাকে তারা প্রায় সর্বদাই তাদের নিজেদের মৃত্যু বা প্রিয়জনের মৃত্যু নিয়ে শঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত থাকে।

    দৈনন্দিন জীবনে প্রায় সবসময়ই তারা এসব ভেবে চরম মানসিক উদ্বিগ্নতার মাঝে থাকে। মনস্তত্ত্ববিদগণ বলেন, কেউ যদি এমন মৃত্যু ভীতির জন্য ভুক্তভোগী হয় তাহলে তার মধ্যে মৃত্যু নিয়ে সঠিক ধারণা সৃষ্টি এবং মানসিক এই পীড়া থেকে মুক্তির জন্য ঝুঁকি গ্রহণ করে জীবনকে উপভোগ করার মতো ইতিবাচক মানসিকতা সৃষ্টি করতে হবে। আর এটি করতে পারলেই মৃত্যু ভীতি মুক্ত হয়ে সে জীবনকে পূর্ণরূপে উপভোগ করতে পারবে।

    মৃত্যু ভীতি এড়াতে প্রথমত যেটি করণীয় সেটি হল এটি স্বীকার করা যে, মৃত্যু একটি চির সত্য এবং অপরিবর্তনীয় ঘটনা। কেউই মৃত্যুকে নিয়ন্ত্রণ বা এড়িয়ে যেতে পারেনা। পৃথিবীতে জীবন ধারণকৃত সব প্রাণীকেই একদিন মৃত্যু বরণ করতে হবে। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে মুমূর্ষু রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এর মানে এটি নয় যে এগুলির মাধ্যমে মৃত্যু এড়ানো সম্ভব। তাই মৃত্যু নিয়ে যে কোন ধরণের ভীতি, উদ্বিগ্নতা কিংবা হতাশা প্রকৃতপক্ষে মৃত্যুর উপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারেনা। আর সে কারণেই এ ধরণের মানসিক উদ্বেগ সত্যিই পরিহার করা উচিৎ।

    আমরা সবাই আমাদের নিজেদের বা খুব কাছের মানুষদের মৃত্যু আটকে দিতে চাই। যেমন- ধরুন, আপনি যদি জানতে পারেন যে আপনার পরিচিত কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আপনি অবশ্যই তার কী ভুলের কারণে এমন দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করতে চাইবেন এবং নিজে কিংবা কাছের কাউকে সেই ভুল করা থেকে বিরত রাখার প্রয়াস করবেন।

    আমরা এমনটা কেন করি?

    আমরা এমন করি কারণ আমরা ঐ দুঃসংবাদটি শুনে নিজের বা কাছের মানুষদের মৃত্যুর কথা কল্পনা করি এবং আতঙ্ক অনুভব করি। এভাবে দৈনন্দিন বিভিন্ন ঘটনায় আমরা মৃত্যুকে জড়িয়ে ফেলি এবং ভীত সন্ত্রস্ত হই। একজন মৃত্যু ভীতিতে আক্রান্ত ব্যক্তি ইচ্ছা করলেও এ ধরণের চিন্তা ভাবনা এড়িয়ে যেতে পারেনা।

    মনস্তত্ত্ববিদগণ বলেন, এ ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে দরকার পরিকল্পিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ।

    একটি সুন্দর, সুখী ও আনন্দময় জীবন যাপন করতে হলে মৃত্যু ভীতি নিরসন একটি অপরিহার্য কাজ। ভীতি এড়াতে হলে মূলত একজন ব্যক্তিকে তার মধ্যে থাকা ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে। তাকে ঝুঁকি গ্রহণে উৎসাহিত করতে হবে যে, জীবনে মৃত্যু শেষ কথা হলেও আমাদের জীবন যাপনের উপর মৃত্যুর কোন নিয়ন্ত্রণ নেই।

    আমরা আনন্দে থাকব নাকি দুঃখে, সেটি কখনোই মৃত্যু নির্ধারণ করবেনা, নির্ধারণ করবো আমরা। আমরা যদি জীবনের সুন্দর সময়গুলোকে মৃত্যুর কথা ভেবে নষ্ট করে ফেলি তাহলে সেটি হবে আমাদেরই মূর্খতা এবং ব্যর্থতা।

    জীবন যেমন সত্য, মৃত্যুও তেমন চির সত্য। তাই মৃত্যুকে ভয় পেলে চলবে না। আমরা হয়তো জানিনা ভবিষ্যতে কী হবে কিন্তু আমরা বর্তমানে কী হচ্ছে সেটি অনুধাবন করতে পারছি। তাই ভবিষ্যতে কী হবে বা হতে চলেছে বা হতে পারে সেটি নিয়ে ভয় না পেয়ে বরং বর্তমানকে আনন্দের সাথে উপভোগ করতে হবে। মৃত্যুকে জীবনের মতো সহজভাবে গ্রহণ করলেই আমরা মৃত্যু ভীতি এড়িয়ে যেতে পারবো এবং জীবনকে পূর্ণরূপে উপভোগ করতে পারবো।

    সাইকোলজিটুডে থেকে অনুবাদ করেছেনঃ প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মনের খবর মানসিক রোগ মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে
    Next Article শিশুপালন নিয়ে প্রবীণদের দৃষ্টিভঙ্গি : সংকট ও সমাধান
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.