Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি রয়েছে: ডা. ফাতেমা জোহরা জ্যোতি
    জীবনাচরণ

    যাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি রয়েছে: ডা. ফাতেমা জোহরা জ্যোতি

    ডা. ফাতেমা জোহরা জ্যোতিBy ডা. ফাতেমা জোহরা জ্যোতিSeptember 12, 2021Updated:September 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বেশ কিছুদিন ধরে আত্মহত্যার প্রবনতা অনেক বেড়ে গেছে। ছোট্ট মেয়েটা টিভির রিমোট নিয়ে ঝগড়া করতে গিয়ে আত্মহত্যা করে ফেলে, ছেলেটা হয়তো পি এস৪ কিনে দিচ্ছেনা বলে জীবন শেষ করে দেয়।

    যারা এই ঘটনা গুলো শুনেন, তারা অবাক হয়ে বলেন “এইটুকু ব্যাপারে আত্মহত্যা করে বসলো? ” আসলেই কি ব্যাপারটা এইটুকু?

    আপনাকে ভাবতে হবে সেই মানুষটার ভিতরে ঢুকে, তার কষ্টটাকে তার মত করে দেখে। আপনাকে বুঝতে হবে সে আসলে কি ভাবছিলো। আমরা প্রায়ই ভুলে যাই, সহমর্মিতা ও সমমর্মিতা দুটি আলাদা আলাদা শব্দ। এই শব্দ দুটি আমাদের বুঝতে হলে সমান ভাবে তার অনুভূতি টুকু অনুভব করতে হবে।

    যারা আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যায় তাদের সাথে কথা বলে জানা যায়, জিনিসটা তাকে দেয়া হয়নি এই কষ্ট থেকে তার আবেগের গুরুত্ব দেয়া হয়নি, মূলত তাকেই গুরুত্ব দেয়া হয়নি এটিই এই মানুষটির আত্মহত্যার পদক্ষেপের একটি বড়ো কারণ।

    একটি মানুষ সত্যিই আত্মহত্যা করবে কিনে, নাকি সে হুমকি দিচ্ছে এটি বোঝা খুব মুশকিল। তবে বিজ্ঞানীরা গবেষণা করে আত্মহত্যার প্রবণতা আছে কিনা সেটি বের করার কিছু রিস্ক ফ্যাক্টর বের করেছেন।

    আত্মহত্যার প্রবণতার দশটি ফ্যাক্টর আলোচনা করা হলো। এগুলোর যেকোনো একটি থাকলে আপনাকে বুঝতে হবে সে মানুষটির মাঝে আত্মহত্যার ঝুঁকি রয়েছে।

    ধারণা (IDEATION): কেউ যদি আপনাকে বলে যে সে নিজেকে নিজে হত্যা করতে চায়। সেটি সে হাসির বা ঠাট্টার ছলে বললেও আপনাকে তার ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন।

    নেশা দ্রব্য গ্রহণ করা (SUBSTANCE ABUSE): কেউ যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে থাকে এবং সে নেশার পরিমান ইদানীং বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝবেন তার মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে।

    বেঁচে থাকার কারণ খুজে না পাওয়া (PURPOSELESSNESS): যদি কেউ আপনাকে বলে তার বেঁচে থাকার কোনো কারণ নেই। সে কোন কাজের না। এটি আত্মহত্যার একটি বড়ো লক্ষণ।

    দুশ্চিন্তা (ANXIETY): যদি কেউ প্রচুর পরিমানে দুশ্চিন্তা করতে থাকে। এটি তাকে হতাশার দিকে ঠেলে দেয়। প্রচন্ড মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে সে মানুষটি আত্মহত্যা করে ফেলতে পারে।

    বন্দী অনুভব করা (TRAPPED): কেউ যদি ভাবতে শুরু করে যে সে এমন একটি কষ্টের সাগরে পরে আছে, যেখান থেকে সে বের হতে পারছে না। অথবা এমন একটি ফাঁদ যেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা তার জানা নেই। এই মানুষগুলো এই কাল্পনিক ফাঁদ থেকে মুক্তি লাভের আশায় আত্মহত্যার পথ বেছে নেয়।

    আশাহীনতা (HOPELESSNESS): কেউ যদি জীবনে আশার আলো দেখতে পাচ্ছেনা অথবা ভবিষ্যতে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটা অনুভব করে তাহলে সেই ব্যাক্তির ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন।

    সব কিছু থেকে যোগাযোগ বন্ধ করা (WITHDRAWAL): হঠাৎই যদি কেউ সবকিছু থেকে নিজেকে আলাদা করে ফেলে। আগের মতো এখন আর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে না। তাহলে অবশ্যই তার আত্মহত্যার প্রবনতা আছে বলে মনে করতে হবে।

    প্রচণ্ডভাবে রেগে যাওয়া (ANGER): যদি কেউ আগের থেকে অনেক বেশি রেগে যায়। হঠাৎই তার মাঝে এই পরিবর্তন লক্ষনীয় হয়। তার অনেক কারণের পাশাপাশি আত্মহত্যার কথাও আমাদের ভাবতে হবে।

    ঝুঁকিপূর্ণ আচরণ করা (RECKLESSNESS): কারো মাঝে যদি হঠাৎই ঝুঁকিপূর্ণ আচরণের প্রবনতা বেড়ে যায়। ফলাফল কি হবে তা না চিন্তা করেই সে ঝুঁকিপূর্ণ কাজ করে বসে। তাহলে অবশ্যই তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

    মনের অবস্থার পরিবর্তন (MOOD CHANGE): কারো মাঝে যদি আপনি দেখেন তার মন এই ভালো তো এই খারাপ। কোনোটাই স্থায়ী না। তাহলে তার মাঝে আত্মহত্যার প্রবনতা আছে বলে মনে করতে হবে।

    উপরের লক্ষণগুলো যদি কারো মাঝে দেখতে পান অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন।

    ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    আত্মহত্যা গবেষণা চিকিৎসা ডিপ্রেশন নারী পুরুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleটি-২০ তে রান সংগ্রহে সৌম্যকে ছাড়িয়ে গেল তাসকিন
    Next Article মাস্টারবেশন যৌনাঙ্গে রক্ত সরবরাহ স্বাভাবিক রাখে
    ডা. ফাতেমা জোহরা জ্যোতি

    সহকারী সার্জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কভিড ১৯ ডেডিকেটেড হাসপাতাল। রেসিডেন্ট, ফেইজ বি, চাইল্ড এন্ড এডলুসেন্ট সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.