Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনোরোগ বিশেষজ্ঞ মামুন হুসাইন-এর বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্তি
    জীবনাচরণ

    মনোরোগ বিশেষজ্ঞ মামুন হুসাইন-এর বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্তি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 5, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গ্রহণ করেছেন কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার-২০১৭।
    মামুন হুসাইনের জন্ম ১৯৬২ সালে কুষ্টিয়া জেলা সদরে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক। ২০০৪ সালে পেয়েছেন কাগজ সাহিত্য পুরস্কার। ‘নিক্রপলিস’ উপন্যাসের জন্য ২০১১ সালে পেয়েছেন ‘বাঙলার পাঠশালা- আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার’। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘শান্ত সন্ত্রাসের চাঁদমারি’, ‘মানুষের মৃত্যু হলে’, ‘কয়েকজন সামান্য মানুষ’, ‘বালকবেলার কৌশল’, ‘নিরুদ্দেশ প্রকল্পের প্রতিভা’, ‘নিক্রপলিস’, ‘হাসপাতাল বঙ্গানুবাদ’ ইত্যাদি।
    ফেব্রুয়ারির প্রথম সন্ধ্যায় বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরই তিনি মনের খবরের মুখোমুখি হলেন। ব্যস্ততার মাঝেও নিজের লেখালেখি নিয়ে একটুখানি আলাপ করলেন। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন মিজানুর রহমান।

    আমার কাছে সাহিত্য ছিল আশ্রয়ের মতো। অসম্মান, লজ্জা, ভয়, যাতনা, পিতার অকাল মৃত্যু, নিঃসঙ্গতাসহ যাবতীয় ট্রমা এড়ানোর একটি গ্রহণযোগ্য উপায় ছিল সাহিত্য তথা গ্রন্থপাঠ। শুধু সাহিত্য নয়, মানব সংক্রান্ত সকল ঘটনায়, সকল প্রপঞ্চে সাইকিয়াট্রির মৌল ভাবনা যুক্ত করা সম্ভব। আমাদের পুরাণ, চেতন-অবচেতনের ছায়া, আর্কিটাইপ, ট্রমা, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক ইত্যাদি মিলিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাখ্যা-বিশ্লেষণ সাইকিয়াট্রির মণীষীগণ প্রকাশ করেছেন।

    মনের খবর : কেমন আছেন? বাংলা একাডেমি পুরস্কার ২০১৭ অর্জন করায় মনের খবরের পক্ষ থেকে অভিনন্দন। আপনার প্রথম বই সম্পর্কে যদি বলতেন…।
    মামুন হুসাইন : ধন্যবাদ। আমার প্রথম বই প্রকাশিত হয় গল্পকার হিসেবে প্রায় দশ বছর অতিক্রমের পর। বইটির নাম ‘শান্ত সন্ত্রাসের চাঁদমারি’।
    মনের খবর :  চিকিৎসাশাস্ত্রে আপনি ডিগ্রি অর্জন করেছেন, সাইকিয়াট্রির ডাক্তার হিসেবে পসারও আছে। মনোরোগবিদ্যা আপনার গল্প লেখায় কী ধরনের প্রভাব ফেলেছে?
    মামুন হুসাইন : চেখভ ছিলেন চিকিৎসক, তাঁর একটি বিখ্যাত উক্তি, ‘মেডিসিন হলো আইনগত স্ত্রী, আর সাহিত্য তার বান্ধবী।’ ‘চিকিৎসক এবং সাহিত্যচর্চা’ নিয়ে বিস্তর গল্পও রয়েছে। আমাদের কালে বেশ কজন খ্যাতিমান চিকিৎসক পুরস্কৃত লেখক। অগ্রজদের মধ্যে আহমদ রফিক, যিনি এখনো সক্রিয়। কিছুদিন আগে কবি ভ‚মেন্দ্র গুহ মৃত্যুবরণ করেছেন। অতীতকাল থেকে শুরু করে, হালের অলিভার স্যাকস, কিম্বা খালেদ হোসাইনি পর্যন্ত এই তালিকা দীর্ঘ করা যায়। কিছু চিকিৎসক চিরকালের লেখকও হয়ে গেছেন। যেমন- কীটস, আর্থার কোনান ডয়েল, চেখভ, মম, ল্যুসুন, ব্রেখ্ট, উইলিয়াম কার্লোস উইলিয়ামস, মিখাইল বুলগাকভ প্রমূখ।
    আমার কাছে সাহিত্য ছিল আশ্রয়ের মতো। অসম্মান, লজ্জা, ভয়, যাতনা, পিতার অকাল মৃত্যু, নিঃসঙ্গতাসহ যাবতীয় ট্রমা এড়ানোর একটি গ্রহণযোগ্য উপায় ছিল সাহিত্য তথা গ্রন্থপাঠ। শুধু সাহিত্য নয়, মানব সংক্রান্ত সকল ঘটনায়, সকল প্রপঞ্চে সাইকিয়াট্রির মৌল ভাবনা যুক্ত করা সম্ভব। আমাদের পুরাণ, চেতন-অবচেতনের ছায়া, আর্কিটাইপ, ট্রমা, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক ইত্যাদি মিলিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাখ্যা-বিশ্লেষণ সাইকিয়াট্রির মণীষীগণ প্রকাশ করেছেন।
    মনের খবর : লেখক হিসেবে আপনি গল্পে সামাজিক-রাজনৈতিক দায় কিভাবে প্রকাশ করেন? 
    মামুন হুসাইন : যে জনপদ আমার অন্নদাতা, আমি সেই ভূখণ্ডের সকল উত্তরাধিকার ও দানসামগ্রী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। গল্প লিখে─ উপন্যাস লিখে, রাষ্টব্যবস্থা বদল করা যায়, এ রকম আকাশকুসুম চিন্তা আমি করি না।
    মনের খবর : আপনার গল্পের ভেতরে ঢোকা সাধারণ পাঠকের পক্ষে প্রায়ই কষ্টসাধ্য। আপনি কি সচেতনভাবেই গল্প লেখার ক্ষেত্রে দুর্বোধ্যতার পথ বেছে নিয়েছেন?
    মামুন হুসাইন : আমি কি এক্ষনি বাস্তুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ-তত্ত¡, সমুদ্রবিদ্যা, জ্যামিতি, প্রত্নজগত, সঙ্গীত ইত্যাদির অভ্যন্তরে খুব অনায়াসে প্রবেশের যোগ্যতা রাখি? গল্প পাঠের জন্যও পাঠকের প্রস্তুতি প্রয়োজন। আমি সচেতনভাবেই গল্পে জটিলতা তৈরি করেছি, দুর্বোধ্যতার দুর্নাম রটনা আমার কাছে আশীর্বাদ হয়ে রইলো।
    মনের খবর : এ বছর অমর একুশে গ্রন্থমেলায় আপনার নতুন কী কী বই প্রকাশিত হচ্ছে? 
    মামুন হুসাইন : এবার প্রকাশিত হচ্ছে গল্পগ্রন্ধ ‘শব্দান্ধ আত্মার সাধন-বাসনা’। প্রকাশ করেছে রাঢ়বঙ্গ প্রকাশনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকক্সবাজার জেলা সদর হাসপাতালে মানসিক রোগ ইউনিট
    Next Article খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগ বিভাগের ইনডোর চালু হচ্ছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.