Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যেকোনো কাজেই অস্থিরতা
    প্রশ্ন-উত্তর

    যেকোনো কাজেই অস্থিরতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 11, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যেকোনো কাজেই অস্থিরতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সমস্যা: স্যার, সালাম নিবেন। আমার ছোট ভাইকে নিয়ে খুব সমস্যায় আছি। ওর বয়স ৩১ বছর। তার সমস্যার শুরু ২০১৫ থেকে। সে কোনো একটি চাকরিতে ঢুকে খুব বেশিদিন স্থায়ী হতে পারে না। এই পর্যন্ত বেশ কয়েকবার চাকরি ছেড়েছে। তার যেকোনো কাজেই অস্থিরতা কাজ করে। সে মনে করে সে কাজ করতে পারবে না। অথচ তার যথেষ্ট যোগ্যতা আছে।
    যেকোনো কাজেই অস্থিরতা ছাড়াও ইদানীং তার মধ্যে আরো কিছু সমস্যা দেখা যাচ্ছে; সব সময় তার মধ্যে একটা ভয় কাজ করে, একা একা কোথাও যেতে ভয় পায়, সবাইকে সে সন্দেহ করে, বলে তাকে নাকি মেরে ফেলা হবে। এজন্য সে এখন বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সবাইকে এড়িয়ে চলে। কোনো কাজকর্ম করে না, সারাদিন ঘরে বসে থাকে। আমরা তাকে নিয়ে খুব চিন্তিত। এটা কি কোনো কঠিন রোগ? এটা কি কোনো মানসিক সমস্যা? এর কি কোনো সমাধান আছে? প্লিজ, স্যার পরামর্শ দিয়ে উপকৃত করবেন । -আল্পনা , ঢাকা।

    পরামর্শ  দিয়েছেন অধ্যাপক ডা. মামুন হুসাইন: আমার আন্তরিক সহমর্মিতা গ্রহণ করুন। ভাইকে নিয়ে আপনার উদ্বেগ-যাতনার কথা পাঠ করে আমার বক্তব্য আপনার জ্ঞাতার্থে নিবেদন করছি-সংক্ষিপ্ত চিঠিতে সমস্যা আঁচ করা গেলেও, প্রয়োজন পূর্ণ ইতিহাস ও রোগের বিবরণী-যা এক্ষুণি নিশ্চয়ই সম্ভব হলো না। চাকরিতে যোগদান, আমাদের সকলের জন্যই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গবেষণায় দেখা গেছে চাকরিস্থল, চাকরিস্থলের পরিবেশ, সহকর্মী, চাকরিদাতা ইত্যাদি নানান নিয়ামক আমাদের প্রায়শ আক্রান্ত করে। যে জন্য ‘চাকরিস্থলে মনো-স্বাস্থ্য’ নিয়ে-এখন বিস্তর আলোচনার সূত্রপাত হয়েছে’।
    এখন ‘ঘন-ঘন চাকরি বদল’-নিছক খাপ খাওয়ানের সমস্যা ও ব্যক্তিত্বের জটিলতা হিসেবে বর্ণনা করা গেলেও, অপর সমস্যা, বিশেষ করে ‘সন্দিগ্ধ’ হওয়ার ঘটনাটি বাড়তি মনোযোগ দাবি করে। অযৌক্তিক সন্দেহ এবং ভয় (আপনার ভাষায় ‘…মেরে ফেলা হবে’) এই প্রসঙ্গটি একটি গুরুতর মনোরোগের পূর্বলক্ষণ। কাজেই চটজলদি মন্তব্য কিংবা ঔষধের নাম উল্লেখ না করে আমার পরামর্শ হবে-অনুগ্রহ করে সত্বর কোনো মনোরোগ-চিকিৎসকের সঙ্গে কথা বলুন যেন দ্রুত আপনার ভাই চিকিৎসাকার্যক্রমে সংশ্লিষ্ট হতে পারেন। আর আপনাকে আশ্বস্ত করতে চাই এই মর্মে যে, এখন আমাদের দেশেই সকল ক্ষেত্রে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসার সর্বোচ্চ সুযোগ বিদ্যমান। আবারো অশেষ শুভেচ্ছা। আসছে নতুন বছর হোক আপনার পরিবারের জন্য আনন্দময়। সবাই সুস্থ থাকুন, কল্যাণময় থাকুন নিরন্তর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদক্ষিণ এশিয়ায় মানসিক স্বাস্থ্য বনাম শারীরিক স্বাস্থ্য
    Next Article মানসিক রোগে শারীরিক লক্ষণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.