Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যে স্বপ্ন আমরা সবাই দেখি
    জীবনাচরণ

    যে স্বপ্ন আমরা সবাই দেখি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 22, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মান‍ুষের মন নিয়ে আলোচনা করতে গিয়ে মনোবিজ্ঞানে স্বপ্নের বিষয়ে দীর্ঘ আলোচনা দেখা যায়। বিশেষজ্ঞরা কখনও বলছেন, স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের ইচ্ছার বহিঃপ্রকাশ। রয়েছে ভিন্ন মতও।
    স্বপ্নের ধরন ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা নানা বিষয় তুলে ধরেছেন তাদের মতামতে। কেন স্বপ্ন দেখি বা স্বপ্নের কী আসলেই কোনো লুকানো অর্থ রয়েছে? এমন প্রশ্নও জোরালোভাবে উঠে এসেছে। আধুনিক স্বপ্নতত্ত্ব বলছে আমাদের দেখা স্বপ্নের কোনো লুকানো অর্থ নেই।
    তবে সাধারণ স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেছেন গবেষকরা। আসুন দেখা যাক খুব সাধারণ কিছু স্বপ্ন, যা কম-বেশি প্রতিটি মানুষই দেখে থাকেন।
    উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া
    পৃথিবীর সব মানুষই উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন। এনিয়ে কিছু উপকথাও প্রচলিত রয়েছে। যেমন বলা হয়, স্বপ্নে যদি আপনি মাটিতে পড়ে ‍যান তবে সত্যিই আপনার মৃত্যু আসন্ন। স্বপ্নতত্ত্ব বলছে, আপনি এমন সময় পার করছেন যা মেনে নিতে পারছেন না আপনি। এর সমাধান অলৌকিকভাবে নয়, আপনার সার্বিক অবস্থা চিন্তা করে নতুন সিদ্ধান্ত নিলেই সমাধান হবে।
    সিদ্ধান্ত দুই রকম হতে পারে। এক চলমান বিষয় মেনে নেওয়া অথবা নতুন করে সাজিয়ে নেওয়া। এই স্বপ্ন নিয়ে ভিন্ন একটি মতও জানিয়েছেন গবেষকরা। বাস্তব জীবনের প্রতি ভয় থেকেও এ ধরনের স্বপ্ন আসতে পারে। ইলাস্ট্রেটেড ড্রিম ডিকশনারিতে রাসেল গ্রান্ট বলেছেন, কর্মক্ষেত্র বা সম্পর্কে অবনতির কারণেও এ ধরনের স্বপ্ন বারবার আসতে পারে।
    তাড়িত হওয়া
    বিষয়টি অত্যন্ত ভয়ের। ঘুমের মধ্যে কোনো প্রাণী, পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে তাড়া করছে। খুব বড় বিপদ আসছে এমন উপকথা যে কেউ শুনিয়ে দিতে পারে আপনার প্রায়ই দেখা এই স্বপ্নের কথা শুনে। তবে গবেষকরা বলছেন, এই স্বপ্নের অর্থ হচ্ছে বাস্তব জীবনে আপনি কোনো কিছু এড়াতে চাচ্ছেন।
    ড্রিম ডিকশনারিতে টনি ক্রিস্প বলেছেন, কোনো অজানা ভয়ের কারণে আপনি আপনার কর্ম কিংবা লক্ষ্য থেকে পালাতে চাইছেন। অথবা ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে যাচ্ছেন। তবে স্বপ্নে আপনার বিপরীতে থাকা উপাদানের ওপর নির্ভর করে পাল্টে যেতে পারে অর্থ।
    যেমন যদি আপনাকে কোনো প্রাণী তাড়া করে তবে বুঝতে হবে আপনি রাগ বা অন্যান্য অনুভূতি লুকাচ্ছেন। যদি এমন কোনো চরিত্র আপনাকে তাড়া করে যা রহস্যজনক, তবে বুঝতে হবে অতীতে কোনো অসুখ আপনাকে অনেক ভুগিয়েছে তা নিয়ে আবারও শঙ্কিত। যদি বিপরীত লিঙ্গ আপনাকে তাড়া করে তবে বুঝতে হতে অতীতের কোনো সম্পর্কের বিষয়ে আপনি এখনও শঙ্কিত।
    দাঁত হারিয়ে ফেলা
    স্বপ্নে দাঁত হারিয়ে ফেলার নানা ‍অর্থ হতে পারে। বিষয়টি নিয়ে একেক গবেষক একেক ধরনের মত দিয়েছেন। ড্রিম ডিকশনারিতে পেনী পারসি বলেছেন, আপনি কোনো কারণে আপনার সৌন্দর্য বা নিজেকে উপস্থাপনা নিয়ে উদ্বিঘ্ন। একই সঙ্গে মানুষের সঙ্গে মিশতে পারার ক্ষমতার বিষয়ে যদি আপনি অনাস্থাশীল হয়ে থাকেন সে ক্ষেত্রেও এমন স্বপ্ন দেখে থাকতে পারেন।
    মৃত্যু
    সাধারণ স্বপ্নের মধ্যে মৃত্যু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কাছের কেউ মারা গেছেন এমন প্রায়ই স্বপ্ন দেখে থাকেন। এমনকি নিজে মারা গেছেন এমনটিও দেখে থাকেন। গবেষকরা বলছেন, নতুন কোনো বিষয়ের প্রতি ভয় বা পরিবেশ-প্রতিবেশের অবস্থায় আপনি উদ্বিঘ্ন বলেই এমন স্বপ্ন দেখছেন।
    পরীক্ষা নেয়া
    অনেকেই এ স্বপ্নটি প্রায়ই দেখে থাকেন। একটি কক্ষে পরীক্ষায় অংশ নিয়েছেন আপনি। দ্য হিডেন মিনিং অব ড্রিমস বইটিতে ক্রেইগ হামিলটন পারকার বলেছেন, কোনো বিষয়ে সফলতার বিষয়ে আপনি দ্বিধান্বিত এবং খুব অল্প সময়ে আপনাকে বিষয়টির মুখোমুখি হতে হবে।
    অবিশ্বাস বা অসততা
    অনেকেই স্বপ্ন দেখে থাকেন তার প্রিয় মানুষটি ধোঁকা দিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। কখনো কখনো স্বপ্ন দেখার পরে ব্যক্তি উদ্বিঘ্ন হয়ে পড়েন, যদি স্বপ্নটা সত্যি হয়ে যায়! প্রশ্ন আসতে পারে আপনার প্রিয় ‍মানুষটি কি সত্যিই অবিশ্বাসী বা অতীতে এমন কোনো ঘটনা কি ঘটেছে?
    ট্রিশ ও রোব এমসিগ্রিগর তাদের কমপ্লিট ড্রিম ডিকশনারি: অ্যা বেডসাইড গাইড টু নোইং হোয়াট ইওর ড্রিমস মিন বইতে লিখেছেন, এ স্বপ্নে কোনোভাবেই প্রমাণ হয় না আপনার প্রিয় মানুষটি আপনাকে ধোঁকা দিচ্ছে। এর অর্থ হলো আপনি পরিস্থিতি যাচাই করতে চান।
    ওড়া
    আকাশে ওড়ার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। বিস্ময়কর বিষয় হলো সেই মানুষগুলোও আকাশে ওড়ার স্বপ্ন দেখেন যারা উঁচু জায়গা ভয় পান। বিষয়টিকে দুইভাবে ব্যাখ্যা করেছেন গবেষকরা।
    প্রথমত, এই স্বপ্নের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তির ইচ্ছা প্রকাশ পায়। দ্বিতীয়ত, এর মাধ্যমে যারা এই স্বপ্ন দেখেন তারা জাগতিক শৃঙ্খল থেকে পালাতে চান।
    অন্তঃস্বত্ত্বা
    পরিবারে নতুন সদস্য আসার বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই আনন্দদায়ক। নারীদের ক্ষেত্রে এ অনুভূতি বেশি গাঢ়। তবে গবেষকরা বলছেন, ভয় থেকেই এ স্বপ্নের উৎপত্তি। সাধারণত যেসব নারীরা দায়িত্বশীল মা হওয়ার বিষয়ে দ্বন্দ্বে ভোগেন তারা এ ধরনের স্বপ্ন দেখেন।
    গবেষকদের মতে, যদি এর বাইরে কোনো উপকথার সঙ্গে আপনার স্বপ্নের বিষয়টি মিলেই যায় তবে তা নেহাত কাকতালীয় ঘটনা ছাড়া কিছুই না।

    অন্তঃস্বত্ত্বা মানুষ মৃত্যু স্বপ্ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএক সঙ্গে দু’জনকে ভালোবাসা সম্ভব!
    Next Article নিন্দা ও কুসংস্কার মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলার প্রধান চ্যালেঞ্জ: সায়মা ওয়াজেদ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.