Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » রক্ত জমাট বাঁধা: করোনায় মৃত্যুর অন্যতম কারণ
    বিশেষজ্ঞের মতামত

    রক্ত জমাট বাঁধা: করোনায় মৃত্যুর অন্যতম কারণ

    ডা. রাজীব কুমার সাহাBy ডা. রাজীব কুমার সাহাMay 22, 2020Updated:September 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় রক্ত জমাট বাধা
    করোনায় রক্ত জমাট বাধা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পঞ্চাশ বয়সের একজন ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন কভিড ১৯ পজিটিভ নিয়ে। ভর্তির সময় থেকেই কাশি এবং জ্বর ছিলো। তার এক্সরে করে দেখা গেলো দুই ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত।

    রোগীকে অক্সিজেন দেয়া হলো। সাথে এন্টিবায়োটিক এবং এন্টিভাইরাল মেডিসিন। ধীরে ধীরে উন্নতি হচ্ছিলো রোগীটির। জ্বর কাশি কমতে শুরু করলো। হঠাৎ করেই একদিন রোগীটির প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। নার্স দ্রুত অক্সিজেন বাড়িয়ে দিলেন এবং কর্তব্যরত চিকিৎসকে খবর পাঠালেন।

    চিকিৎসক এসে দেখলেন রোগীর অনেক শ্বাসকষ্ট হচ্ছে। জিহবা নীল হয়ে গেছে। অক্সিজেন সেচুরেশন ৪৮% এ নেমে এসেছে। তিনিও অক্সিজেনের পরিমান বাড়িয়ে দিলেন। আর কিছু করার আগেই লক্ষ্য করলেন রোগীটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

    চিকিৎসকের একটিই চিন্তা মাথায় ঘুরছিলো রোগীটির হঠাৎ এত শ্বাসকষ্ট এর কারন কি ছিলো? মৃত ব্যাক্তির পোস্ট মর্টেম রিপোর্ট এলো। যাতে পাওয়া গেলো ফুসফুসের মধ্যে রক্ত জমাট বাঁধার কারণে রোগীটির মৃত্যু হয়েছে। মেডিকেলের ভাষায় Massive Pulmonary Embolism।

    কভিড ১৯ আক্রান্ত অনেক রোগীদের রক্ত জমাট বাঁধা জটিলতা দেখা যাচ্ছে। ইউরোপীয় গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া জটিল কভিড-১৯ রোগীদের মধ্যে এক তৃতীয়াংশ রোগী রক্ত জমাট বাঁধা জটিলতায় আক্রান্ত হয়েছেন। পোস্ট মর্টেম রিপোর্টে দেখা গেছে এদের ফুসফুসে অনেক ছোট ছোট রক্তের জমাট বাধা।
    কভিড-১৯ রোগীদের মৃত্যুর একটি অন্যতম কারণ হলো Pulmonary Embolism। কভিড-১৯ রোগীদের রক্ত নালীর প্রদাহের ফলে রক্তের কনিকা এবং কিছু কেমিক্যাল মিলে তৈরি হয় Blood clot। এই জমাট বাঁধা রক্ত, রক্তনালির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছিয়ে থাকে এবং সেখানকার রক্ত চলাচলের বাধার সৃষ্টি করে থাকে। ফুসফুসের রক্ত চলাচলের বাধার সৃষ্টি করলে আমরা এটাকে বলি Pulmonary embolism। এতে করে ফুসফুসের অক্সিজেন চলাচলে বাধাগ্রস্ত হয়ে থাকে। এর ফলে রোগীদের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। যে পাশে রক্ত চলাচলের বাঁধা পায় সে পাশে তীব্র বুকের ব্যাথা হয়ে থাকে।

    আমরা CT Pulmonary angiogram করে এই রোগ নির্নয় করতে পারি। তাছাড়া D-dimer, ECG, CXR পরীক্ষার মাধ্যমেও ধারনা পেতে পারি। এই জমাট বাধা রক্তের পরিমান যদি অনেক বড় হয় তবে রোগীর হঠাৎ করেই মৃত্যু হতে পারে। কভিড ১৯ এ আক্রান্ত রোগীদের এই রক্ত জমাট বাধার জটিলতার ফলে হার্ট অ্যাটাক এবং স্টোকের ঝুঁকিও বাড়াতে দেখা গিয়েছে। তাই করোনা চিকিৎসায় এন্টি কগোলেন্ট একটি নতুন মাত্রা যোগ করেছে।

    বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে যে, যেসকল রোগীদের এন্টি কগোলেন্ট দিয়ে চিকিৎসা করা হয়েছে তাদের মৃত্যুর হার, যাদের এই মেডিসিন দেওয়া হয়নি তাদের থেকে কম। অর্থাৎ এন্টি কগোলেন্ট মেডিসিন প্রয়োগের মাধ্যমে রক্ত জমাট বাঁধা রোধ করে করোনা রোগীদের মৃত্যুর হার কমানো সম্ভব। এন্টি কগোলেন্ট মেডিসিন অনেক ধরনের হয়ে থাকে। এদের মধ্যে Low Molecular weight Heparin (LMWH) এর ব্যাবহার করা হয়েছে বিভিন্ন দেশের গবেষণায়।

    আমাদের দেশের গাইড লাইনেও এই মেডিসিনের ব্যাবহার সংযুক্ত করা হয়েছে। করোনা বিরোধী যুদ্ধে এই মেডিসিন আমাদের হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করছি। সবশেষে বলবো করোনা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখতে হবে করোনার সংক্রমণ প্রতিরোধই হলো এই মহামারি থেকে মুক্তির একমাত্র রাস্তা।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=59s


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা বা অন্য যেকোন ধরনের দায়  সর্ম্পূণই লেখকের।

    করোনা রক্ত জমাট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅস্থিরতা বা ফিজেট স্মৃতিভ্রম সারাতে সহায়তা করে
    Next Article মানুষের হাসি দেখাটাই ত্রাণকর্মীদের কাছে বড় আনন্দের
    ডা. রাজীব কুমার সাহা

    এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমআরসিপি( ইউকে), এমডি(চেস্ট)। কনসালটেন্ট - মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগ, আজগর আলী হাসপাতাল।

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.