Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » লকডাউনে প্রাপ্তবয়স্ক সন্তান এবং বয়স্ক পিতামাতার মনস্তাত্ত্বিক বোঝাপড়াঃ সমস্যা ও সমাধান
    করোনায় মনের সুরক্ষা

    লকডাউনে প্রাপ্তবয়স্ক সন্তান এবং বয়স্ক পিতামাতার মনস্তাত্ত্বিক বোঝাপড়াঃ সমস্যা ও সমাধান

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 14, 2021Updated:August 14, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিবাদ এড়াতে অনুসরণ করুন পাঁচটি উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারীর এই দুঃসময়ে লকডাউন থাকার ফলে বহুদিন ধরে পরিবারের সবাইকে একই সাথে বসবাস করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত বয়স্ক সন্তান এবং পিতামাতা তথা ভিন্ন দুটি জেনারেশনের মধ্যে সক্ষতা বজায় রাখা এখন একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে।

    বয়সের পার্থক্য যত বৃদ্ধি পায় মন মানসিকতা এবং চিন্তা ভাবনাতেও ততোটাই ভিন্নতা পরিলক্ষিত হয়। এ কারণে পিতামাতার সাথে মতের অমিল সব থেকে বেশি প্রাপ্ত বয়স্ক সন্তানের সাথেই সৃষ্টি হয়। কারণ এক্ষেত্রে দুটি ভিন্ন জেনারেশনের মানসিকতা একে অপরের সাথে সংঘর্ষ সৃষ্টি করে।

    তাই এই লকডাউন কালীন সময়ে যখন পরিবারের সবাই অনেক দিন ধরে একই সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছে তখন সমস্যা সৃষ্টি করছে প্রাপ্ত বয়স্ক সন্তানদের সাথে পিতামাতার মানসিক দ্বন্দ্ব বা মতের অমিল। ফলে মহামারীর এই দুঃসময়ে মানসিক চাপ বাড়াচ্ছে সম্পর্কের এই জটিলতা।

    পারিবারিক শান্তি রক্ষার্থে অনাকাঙ্ক্ষিত এই জটিলতা কিভাবে নিরসন করা যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আবশ্যক। নিচে কিছু বাস্তবিক সমস্যা এবং তার সমাধান তুলে ধরা হল।

    সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রণ

    পিতামাতা এবং প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যে সব থেকে বেশি যেটি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে সেটি হল বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং একে অপরের নিয়ন্ত্রণ নিয়ে মানসিক অসন্তোষ। সন্তান যখন বড় হয়ে যায় তখন তারা চিন্তা ভাবনা এবং মানসিকতার দিক থেকে নিজেকে সম্পূর্ণ স্বাধীন স্বত্বা হিসেবে বিবেচনা করে।

    অপর দিকে পিতামাতা তাদের সন্তানকে সব সময়ই শিশুর মতোই মনে করেন যাদের ভালো মন্দ সব চেয়ে বেশি পিতামাতাই ভালো বোঝেন। আর দুটি জেনারেশনের মূল সমস্যার কারণ এটিই। এই সমস্যা এড়াতে উভয় পক্ষেরই ধৈর্য এবং সহমর্মিতা থাকা প্রয়োজন।

    একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান এবং একই সাথে মেনে নেওয়ার মানসিকতা থাকলে মতের অমিল অনেকাংশেই সমস্যার কারণ হয়ে উঠবে না।

    নিয়ম এবং বিধি নিষেধ

    পিতামাতা চায় পরিবারের সব নিয়ম কানুন সন্তানেরা মানবে। অপর দিকে প্রাপ্ত বয়স্ক সন্তানেরা সব সময় নিজেদের ইচ্ছা এবং সুবিধাকেই প্রাধান্য প্রদান করে। ছাড় দেওয়ার মানসিকতা না থাকলেই মূলত এ ধরণের সমস্যা সৃষ্টি হয়।

    পিতামাতাকে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে। তাদেরকে বুঝতে হবে সময়ের সাথে সাথে পরিবর্তন আসা প্রাকৃতিক নিয়ম। এই পরিবর্তনকে স্বাদরে গ্রহণ করে সন্তানকে তাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করার স্বাধীনতা প্রদান করতে হবে।

    সময়

    মহামারী কালীন এই দুঃসময়ে যখন একই সাথে সবাইকে দীর্ঘদিন থাকতে হচ্ছে তখন উভয়েই তাদের স্বাভাবিক জীবন যাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ সময়ে পিতামাতা এবং প্রাপ্ত বয়স্ক সন্তান উভয়ের মধ্যে সাময়িক জটিলতা, মতবিরোধ ও সমন্বয়হীনতাকে দীর্ঘস্থায়ী ভেবে ধৈর্যহারা হওয়া উচিত নয়।

    পিতামাতা এবং একই সাথে সন্তানকে বুঝতে হবে যে এই পরিবর্তন সাময়িক এবং সময়ের সাথে মানিয়ে নিয়ে পরিবর্তনকে স্বাদরে গ্রহণ করাও সময়ের দাবি।

    তাছাড়া, একে অপরকে সময় দেওয়া এখন সব থেকে জরুরী। যেহেতু লকডাউনে আমরা বাইরে বের হতে পারছি না এবং দীর্ঘ সময় ঘরের মধ্যেই কাটাতে হচ্ছে তাই পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটালে সমস্যা অনেকটাই কমবে এবং একের অপরের সাথে সৌহার্দ বাড়বে। পিতামাতাকে নিয়ন্ত্রণ করার মনোভাব ত্যাগ করতে হবে এবং সন্তানকে ধৈর্যশীল ও সম্মান সূচক আচরণ করতে হবে।

    এক্ষেত্রে পিতামাতা এবং সন্তান উভয়কেই একে অপরের মানসিকতা বুঝতে হবে এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে। তাহলেই মহামারীর এই দুঃসময়েও হাজার সমস্যার মাঝেও পরিবারের সবাই মিলে সুন্দর সময় অতিবাহিত করা সম্ভব হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/mental-wealth/202107/tips-living-your-adult-children-or-aging-parents

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস কোভিড ১৯ পরিবার সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌন মিলনের পর যা করা উচিত নয়
    Next Article বগুড়া মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম এর ইন্তেকাল
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    শিল্পকলায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

    October 9, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.