Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » লক্ষ্য যখন সন্তানের মানসিক সুস্বাস্থ্য
    শিশু কিশোর

    লক্ষ্য যখন সন্তানের মানসিক সুস্বাস্থ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 8, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    লক্ষ্য যখন সন্তানের মানসিক সুস্বাস্থ্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারীর অসুস্থ ও অস্বাভাবিক সময়ে আপনার পরিবারের শিশু কিশোরদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে এবং এর বিকাশ ত্বরান্বিত করতে নিচে বর্ণিত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং মেনে চলুন।

    এটি সর্বজন স্বীকৃত যে, যে বছরটা আমরা সদ্য পার করলাম সেটি আমাদের জীবনের অন্যতম কঠিন একটি বছর। শিশু থেকে বৃদ্ধ সবার জীবনেই নেমে এসছে চরম বিশৃঙ্খলা। দীর্ঘদিন ধরে আমরা কেউই বাসা থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছিনা। শিশু কিশোরেরাও শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা, বন্ধুদের সাথে মেলামেশা সব কিছু থেকে বিচ্ছিন্ন। বছরটা সবার জন্যই যেন অনেক দীর্ঘ এবং পীড়াদায়ক।

    এছাড়াও, শুধু দুর্ভোগ নয়, করোনা মহামারী সৃষ্টি করেছে এক চরম আশঙ্কা যা আমাদের ভাবতে বাধ্য করছে যে অনাগত নতুন বছর এবং আসন্ন দিনগুলিতেও আমরা সুরক্ষিত থাকতে পারবো কিনা বা আদৌ পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কিনা। এমন অবস্থায় শিশু কিশোরদের মানসিকভাবে সুস্থ রাখতে অধিক মনোযোগ এবং সহানুভূতির প্রয়োজন রয়েছে। করোনা আতঙ্ক কাটিয়ে তারা যেন মানসিক ভাবে সুস্থ থাকতে পারে এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তাদের মানসিক বিকাশ যেন সুষ্ঠুভাবে হয়, বাঁধাগ্রস্ত না হয় সেই প্রচেষ্টা করতে হবে। নিচে উল্লেখিত বিষয় গুলো খেয়াল রাখলে শিশু কিশোরদের জন্য বর্তমান সংকটাপন্ন অবস্থা কিছুটা সহজ করা সম্ভব হবে।

    ১) তাদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
    সব সময় মনে রাখবেন শিশু কিশোরদের মানসিক অবস্থা প্রাপ্ত বয়স্কদের থেকে অনেক বেশী সংবেদনশীল হয়। তাই এই অস্বাভাবিক সময়ে তাদের মনের অবস্থাও অন্য সময়ের থেকে অনেক বেশী বিচলিত এবং অস্থির হয়ে রয়েছে। এই সময়ে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সংবেদনশীল ব্যবহার করা সব থেকে বেশী প্রয়োজন। নিজের মনের ইচ্ছে তাদের উপর চাপিয়ে না দিয়ে বরং তাদের মন কি চায় সেটিকে সব থেকে বেশী গুরুত্ব দিন। তারাও নিশ্চয়ই এই দুরবস্থা কাটিয়ে ওঠার সর্বোচ্চ প্রয়াস করছে। অভিভাবকদের শুধু তাদের মানসিক শক্তি বাড়াতে সাহাজ্য করতে হবে যেন তাদের এই প্রয়াস ব্যর্থ না হয়।

    ২) তাদের মন থেকে করোনা ভীতি দূর করে আশার সঞ্চার করা
    করোনা আতঙ্ক আমাদের সবার জীবনকেই স্থবির করে তুলেছে। তবে শিশু কিশোরদের মাঝে যেন এই আতঙ্ক একটু বেশী মাত্রাতেই রয়েছে। তারা বুঝতে পারছেনা যে এই স্থবিরতা কাটিয়ে কিভাবে তারা আবার পূর্বের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। লেখাপড়া, খেলাধুলা, বন্ধুদের সাথে সময় কাটানো থেকে শুরু করে সব রকম আনন্দদায়ক কাজ থেকেই তারা বিচ্ছিন্ন রয়েছে এবং কবে এসব কাজের সুযোগ আবার ফিরে আসবে সেটি একদমই অনিশ্চিত। অভিভাবকদের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে কারণ শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশের ক্ষেত্রে তাদের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু কিশোরদের মন থেকে করোনা আতঙ্ক দূর করার প্রয়াস করতে হবে। তাদেরকে ঘরে থেকে কিভাবে আনন্দে রাখা যায় সেই প্রয়াস করতে হবে। তাদের মনোযোগ করোনা নামক সংকট থেকে সরিয়ে অন্যান্য যে সব কাজে তারা আনন্দ লাভ করে সেসব কাজের দিকে নিতে হবে।

    ৩) নিজের আচার ব্যবহার এবং চিন্তা ধারায় বদল আনুন
    শিশুর মানসিক অবস্থার উপর আপনার আচার ব্যবহার এবং প্রতিক্রিয়া গভীর প্রভাব ফেলে। তাই এই সময়ে চেষ্টা করুন কোন রকম ভুল দৃষ্টান্ত স্থাপন না করার। কোভিড-১৯কে আপনি কিভাবে দেখছেন এবং এটি নিয়ে কেমন মানসিকতা লালন করছেন সেটি দেখেই তারা শিখবে। তাই নিজেকে আগে পরিবর্তন করুন যেন আপনার শিশুর উপর এর ইতিবাচক প্রভাব পড়ে।

    মানসিক শক্তি অটুট থাকলে সব রকম পরিস্থিকিতে সফলভাবে মোকাবেলা করা যায়। তাই শিশু কিশোরদের মনে সব সময় আশার বাণীকে জাগিয়ে রাখুন। তাদেরকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে উৎসাহিত করুন। তাদের মাঝে আনন্দের সঞ্চার করতে চেষ্টা করুন। আজকের সন্তানেরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিশু কিশোরদের বর্তমান সমস্যা মোকাবেলা করার জন্য মানসিকভাবে সুস্থ রাখুন, যথাযথভাবে প্রস্তুত করুন।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-adolescent-mind/202012/5-things-you-need-know-about-your-teen-right-now
    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা
    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমতের অমিল হলে কি করবেন?
    Next Article নিকটজনের মধ্যে আত্মহত্যার প্রবণতায় করণীয় এবং সতর্কতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.