Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » লিমিরেন্স: সব ভালোবাসা প্রেম নয়
    ফিচার

    লিমিরেন্স: সব ভালোবাসা প্রেম নয়

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানJune 25, 2017Updated:February 13, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘লাভ ইজ ড্রাগ’ ভালোবাসার একটি গান। ১৯৭৫ সালে রক্সি মিউজিক গানটি রিলিজ করে। ভালোবাসা যখন দুইতরফা না হয়ে একতরফা হয় তখন তা হয়ে উঠতে পারে মাদকের মতো। ব্রেইনে ভালোবাসার সব কটি রিসিপ্টরই কাজ করতে শুরু করে। ডোপামিন, নরইপিনেফ্রিন, ইসট্রোজেন এবং টেসটোসটেরন ভালোবাসার সাথে জড়িত এই চারটি নিউরো হরমোনই এক সাথে কাজ করতে থাকে। ফলে আচরণে দেখা দেয় কিছু ক্ষ্যাপামি বা অস্বাভাবিকতা। সব কিছুর উপরে স্থান পায় ভালোবাসার মানুষটি। বাস্তবতা জ্ঞান তখন আর কাজ করে না।

    মনোবিজ্ঞানী ডরোথি টিনভ একতরফা এই প্রেমে পড়ার নাম দিয়েছেন লিমিরেন্স। লিমিরেন্স অসুস্থতার পর্যায়ে চলে গেলে চিকিৎসা নিতে হয়। প্রেমে পড়লে ভালোবাসার মানুষের সাথে থাকতে চাওয়ার যে সহজ স্বাভাবিক ব্যাকুলতা এখানে সেই ব্যাকুলতা অনেক দৃঢ় এবং তীব্র হয়। ঠিক অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের মত। সাধারণত প্রেমে পড়লে ব্রেইনে সেরোটোনিন লেভেল কমে অবসেশনের লেভেলে নেমে আসে। ফলে ভালোবাসার মানুষকে ঘিরে বার বার কল্পনা বা চিন্তা আসে। লিমিরেন্ট রিয়্যাকশনের ক্ষেত্রে শুধু সেরোটোনিন নয় অন্যান্য নিউরোহরমোনেরও পরিবর্তন হয়। সে কারণেই মনের মধ্যে একক এই প্রেম অনেক শক্তিশালী ভাবে দানা বাধতে শুরু করে। হিন্দি ডর ছবিতে শাহরুখ খানের যে প্রেম দেখানো হয়েছে সেটা আসলে লিমিরেন্স। যারা প্রেমে পড়ে তাদের মধ্যে শতকরা ৫% এর ভালোবাসা স্বাভাবিক মাত্রা অতিক্রম করে লিমিরেন্ট রিয়্যাকশনের পর্যায়ে চলে আসে।

    কি করে বুঝবেন?
    ⇒ যদি আপনি এভাবে কল্পনা করেন যে সে আপনার জন্য পারফেক্ট।
    ⇒ আপনি তাকে ছাড়া যদি অন্য কিছু ভাবতে না পারেন।
    ⇒ তার কাছে গেলে আপনার যদি যদি অতিরিক্ত নার্ভাস লাগে, দ্বিধান্বিত বোধ করেন, অতিরিক্ত লজ্জা পান।
    ⇒ আপনার যদি তার কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয় তীব্র মাত্রায় কাজ করে এবং সে কারণে যদি আত্মহত্যার চিন্তা আসে।
    ⇒ আপনার প্রতি তার সামান্য মনোযোগে আপনি যদি তীব্র আনন্দ পান।
    ⇒ আপনার কল্পনা যদি এমন হয় সে আপনার মধ্যেই আছে।
    ⇒ আপনার চারপাশে যা কিছু সবকিছু যদি তার কথাই মনে করিয়ে দেয়।
    ⇒ সব সময় যদি মনে মনে তার সাথেই কথা বলে চলেন।
    ⇒ সে আপনার সাথে কেমন আচরণ করল সেটা বিষয় নয় আপনার কাছে সব সময় এটা রোমান্টিক মনে হতে থাকবে।
    ⇒ তার কাছাকাছি হলে আপনার কিছু শারীরিক লক্ষণও দেখা দেবে যেমন বুক ধড়ফড় করবে, মুখ লাল হয়ে যাবে এবং শরীর কাঁপবে।

    উপরের ঘটনাগুলো প্রথম প্রেমে পড়ার ক্ষেত্রেও ঘটতে পারে। কিন্তু প্রেমে পড়া থেকে পার্থক্য করা যাবে এভাবে যে প্রেমে পড়াটা উভয়ের কাছে আনন্দের হতে পারে। কিন্তু লিমিরেন্স যার হয় তার ভাল লাগলেও যাকে নিয়ে হচ্ছে তার ভাল লাগবে না।

    তাই আপনি যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে এমন সমস্যায় পড়ে যান তাহলে তাকে বার বার বিরক্ত না করে চিকিৎসা নিন । আপনার ভালোবাসার প্রতি সম্মান দেখান।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকানাডায় স্থানীয় মানসিক স্বাস্থ্য প্রচারণা পেল আন্তর্জাতিক স্বীকৃতি
    Next Article মানসিক স্বাস্থ্য সমস্যা সংস্কারে উদ্যমী হচ্ছে টেক্সাস
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.