Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের অবসাদ
    শিশু কিশোর

    শিশুদের অবসাদ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 6, 2020Updated:October 6, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের অবসাদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের অবসাদ কি?
    শিশুকালে রাগ, দুঃখ, অভিমান এইসব আবেগ বেড়ে ওঠা স্বাভাবিক ধাপ যা বয়েস বাড়ার সঙ্গে নিয়ন্ত্রণে ছলে আসে। কিছু কিছু শিশুর মধ্যে এই আবেগগুলো দীর্ঘস্থায়ী বা এতটাই তীব্র হয় যে এর নেতিবাচক প্রভাব তাঁদের মানসিক ও চারিত্রিক স্বাস্থ্যের ওপর পরে যা পরবর্তী জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শিশুদের অবসাদ যথেষ্ট চিন্তার কারণ। অবসাদের প্রভাব শিশুটির ভাবনা, চিন্তা, ব্যবহার এবং তাঁর জীবনের গুণমানের ওপর পড়ে।

    শিশুদের অবসাদের লক্ষণগুলো কি?
    অবসাদকে সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা ধরে নেয়ার ফলে অনেক সময়েই শিশু এবং কিশোরদের মধ্যে ডিপ্রেশন সঠিকভাবে চিহ্নিত করা হয়না। এর প্রধান কারণ অবশ্য প্রাপ্তবয়স্কদের আর শিশুদের মধ্যে অবসাদের উপসর্গগুলো আলাদা। ডিপ্রেশনকে সঠিক ভাবে চিহ্নিত করাটাই নিরাময়ের প্রথম ধাপ।
    অবসাদে ভোগা একটি শিশুর মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় –

    • পড়াশুনায় উৎসাহ হারিয়ে ফেলা বা স্কুলের পরীক্ষায় ক্রমশ খারাপ ফল করা
    • স্কুলে যেতে না চাওয়া
    • পড়াশুনায় বা অন্য কাজে মনঃসংযোগ হারিয়ে ফেলা বা অন্যমনস্ক হয়ে পড়া
    • সহজে ক্লান্ত হয়ে পড়া আর অলস ভাব
    • খিদে আর ঘুম কমে যাওয়া
    • চিন্তাশক্তি আর নির্ণয়-ক্ষমতা কমে যাওয়া
    • ছোট বা সাধারণ কারণে বিরক্ত হওয়া
    • অকারণ কান্নাকাটি করা
    • মাথা ব্যথা বা পেট ব্যথা যা চিকিৎসায় সারছে না
    • বন্ধুদের সাথে খেলতে না চাওয়া
    • আমোদনের কাজগুলোর প্রতি অনীহা

    শিশুদের অবসাদের কারণ কি?
    এখনকার প্রতিযোগিতামূলক দুনিয়ায় শিশুদের ওপর পড়াশুনা ও তাঁর বাইরের ক্রিয়াকলাপে সাফল্যের জন্য অহেতুক চাপ সৃষ্টি করা হয়। বাবা-মা এবং শিক্ষকরা প্রত্যেকটা শিশুর চারিত্রিক বৈশিষ্ট্যকে উপেক্ষা করেন এবং সব শিশুকেই কঠোর নিয়মাবলী আর সমান মাপ দণ্ড দিয়ে বিচার করেন। অনেক শিশুই এই ধরনের চাপ নিতে পারে না। যেহেতু তাঁরা দিনের বেশিরভাগ সময়ই স্কুলে বা বাড়িতে পড়াশুনা করে কাটায়, শিশুদের মধ্যে অবসাদের প্রবণতা বৃদ্ধি পেয়ে চলেছে।

    এ ছাড়াও বিভিন্ন ধরনের মানসিক এবং সামাজিক চাপ কোমল শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানসিক বা আবেগপূর্ণ উত্তেজনা যে সব শিশুকে অতিমাত্রায় বিচলিত করে দেয়, তাঁদের মধ্যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি।
    নিম্নলিখিত কারণগুলির জন্য শিশু ও কিশোরদের অবসাদ হতে দেখা গিয়েছে –

    • মাদকাসক্ত বাবা বা মা বা তাঁদের মধ্যে খারাপ বৈবাহিক সম্পর্ক থেকে উৎপন্ন সাংসারিক অশান্তি যা শিশুর মনে চাপ সৃষ্টি করে
    • শারীরিক বা মানসিক নির্যাতন, হিংস্র ব্যবহার বা অবহেলা
    • এংজাইটি ডিস্‌অর্ডার এর মত মানসিক সমস্যা জার চিকিৎসা করানো হয়নি
    • পড়াশুনা ক্ষেত্রে সমস্যা যা শিশুর আত্মবিশ্বাস আর দক্ষতা কে প্রভাবিত করেছে

    শিশুদের অবসাদ সামান্য, মধ্যম বা উচ্চ স্তরের হতে পারে
    সামান্য অবসাদে শিশুর মন খারাপ হয় কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শিশু দৈনন্দিন কাজ বা স্কুল নিয়ে বিশেষ উৎসাহ না দেখাতে পারে কিন্তু বাবা-মায়ের সাহায্যে আর জীবনধারায় সাধারণ কিছু পরিবর্তনে শিশু ডিপ্রেশন থেকে নিরাময় পেতে পারে।

    মধ্যম মানের অবসাদ শিশুর জীবনে অনেকটা প্রভাব ফেলতে পারে। শিশুটি সবসময় মন খারাপ আর অবসাদে ভুগতে পারে। যদি আপনার সন্তানের মধ্যে এইধরনের উপসর্গ লক্ষ্য করেন, অবিলম্বে পারিবারিক চিকিৎসক আর  মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    উচ্চ স্তরের অবসাদে শিশুর সারাক্ষণ নিজেকে অযোগ্য মনে হয়। তাঁর মনের মধ্যে নেতিবাচক ভাবনাচিন্তা দানা বেঁধে থাকে যার মোকাবিলা করার সামর্থ্য ওর শিশুমনের নেই। যদি আপনার সন্তানের মধ্যে এইধরনের গভীর অবসাদের উপসর্গ লক্ষ্য করেন, অবিলম্বে পারিবারিক চিকিৎসক আর  মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন আর আপনার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করুন।

    অবসাদে ভোগা শিশুর পরিচর্যা
    প্রতিপালক হিসেবে আপনার শিশুর ডিপ্রেশনের সঙ্গে মোকাবিলা করতে আপনাকেই প্রধান সহায়কের ভূমিকা নিতে হবে। উল্লেখিত কিছু উপায়ে আপনি আপনার শিশুকে সাহায্য করতে পারেন –

    • অবসাদ সম্বন্ধে বিষদে জানুন। এই সমস্যা সম্পর্কে আপনি যতটা অবগত থাকবেন ততটাই সহজভাবে নিজের শিশুর পরিচর্যা করতে পারবেন আর ওকে উৎসাহ যোগাতে পারবেন।
    • সঠিক সময়ে নিয়ম করে ওষুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। লক্ষ্য রাখবেন ডাক্তারের পরামর্শ মত সে যেন সব ওষুধ নিয়মিত ভাবে খায়।
    • শিশুর সঙ্গে সব সময় সযত্নে কথা বলুন। ওকে নিজের মনের সমস্ত ভাবনা প্রকাশ করতে দিন। ওর সমস্যা বা ভাবনাগুলো কে কখনই উপেক্ষা করবেন না।
    • পরিস্থিতি বা সংকেতচিহ্নের প্রতি নজর রাখবেন। এমন পরিস্থিতি যথাসম্ভব এড়িয়ে চলুন যাতে আপনার শিশুর অবসাদ বাড়তে পারে।
    • আপনার শিশুর চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে বুঝে নিন কি ভাবে আপনি আপনার শিশুকে সুস্থ থাকতে সাহায্য করতে পারেন।
    • শিশুর শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ব্যায়াম এবং অন্যান্য শারীরিক ক্রিয়া শিশুর মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
    • শিশুর আহার এবং পুষ্টির দিকে নজর রাখুন। সুশম খাদ্য শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একান্তভাবে জরুরি।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনারী নির্যাতন গুরুতর মানসিক রোগের কারণ হতে পারে
    Next Article বিশ্বে প্রতি দশজনে একজন করোনা আক্রান্ত: ডব্লিউএইচও এর আশঙ্কা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.