Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের মন ভালো রাখতে পোষা প্রাণীর ভূমিকা
    শিশু কিশোর

    শিশুদের মন ভালো রাখতে পোষা প্রাণীর ভূমিকা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 6, 2021Updated:February 6, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের মন ভালো রাখতে পোষা প্রাণীর ভূমিকা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাড়িতে পোষা প্রাণী থাকার সুবিধা অনেক। শুধু সময় কাটানো নয়, পোষ্যের থেকে বাড়ির শিশুরা শিখতে পারে অনেক কিছু। হালের এক গবেষণা বলছে এমনটাই। আমেরিকার মনোবিদ জিনা ম্যাকডোয়েল এবং স্টিভেন ফ্লেডম্যান তাঁদের সাম্প্রতিক গবেষণা দেখিয়েছেন, শিশুদের বেড়ে ওঠার সময়ে তাদের সঙ্গে পোষ্য থাকলে মনের জোর বাড়ে, নিজেদের আবেগের উপরে বেশি নিয়ন্ত্রণ আসে।

    কী বলছে গবেষণা?
    ম্যাকডোয়েল এবং ফ্লেডম্যানের গবেষণা বলছে, শিশুদের উদ্বেগ এবং অবসাদ কাটাতে পোষা প্রাণীর কোনও তুলনা নেই। বিশেষ করে মহামারির সময়ে, যখন বহু শিশুই বাড়ি থেকে বেরোতে পারছে না, ক্লাস করছে অনলাইনে— তাদের উদ্বেগ বা অবসাদ হওয়া স্বাভাবিক। সেই সময়ে পোষা প্রাণী পারে মানসিক চাপ কাটিয়ে দিতে।

    এ ছাড়াও এই সময়ে পোষ্যই হয়ে উঠতে পারে শিশুর একেবারে আদর্শ বন্ধু। ছোট পরিবার, যেখানে শিশুরা একা বড় হয়, সেখানে পোষ্য তাদের একঘেয়েমি কাটিয়ে দিতে পারে।

    যে সব শিশুরা অটিজমে আক্রান্ত, তাদের জন্যও পোষ্য বিড়াল খুব কাজের হয়ে উঠতে পারে। এমনটাই বলছে ম্যাকডোয়েল এবং ফ্লেডম্যানের গবেষণা।

    মনোবিদদের মতে  এসবের পাশাপাশি আরও অনেকগুলো উপকার হতে পারে ছোট শিশুদের সঙ্গে পোষ্য থাকলে। পোষ্যদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বের কিছুটা শিশুদের উপরে ছেড়ে দেওয়া উচিত। এতে সে শুধু তার পোষ্যকেই নিয়মানুবর্তিতা শেখাবে না, নিজেও শিখবে।

    এমন বহু শিশু আছে, যারা কোনও দায়িত্ব নিতে চায় না। ঠিক সময়ে ঘুম থেকে ওঠে না। নিজে স্নান করতে চায় না। খেতে চায় না। এদের দায়িত্ব শেখানোর জন্য পোষ্য খুবই কাজে লাগতে পারে। একটা কুকুর থাকলে, তাকে হাঁটাতে নিয়ে যাওয়া বা খেলানোর দায়িত্ব যদি শিশুদের উপর দেওয়া হয়, তাদের দায়িত্ব বোধ এক লাফে অনেকটা বেড়ে যায়।

    এখন পরিবার ছোট হয়ে গিয়েছে। তার মধ্যে বাইরে খেলতে যাওয়া বন্ধ। ফলে বহু শিশুই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের জন্য পোষ্য খুবই কাজের হয়ে উঠতে পারে। পোষ্যর সঙ্গে সময় কাটালে মোবাইল আসক্তি কমবে।

    তবে বহু পরিবারের পক্ষেই বাড়িতে নতুন একটা সদস্য নিয়ে আসা কঠিন। স্থানাভাব কিংবা অর্থনৈতিক কারণেও হতে পারে। এই সব পরিবারের শিশুদের সপ্তাহে এক দিন কোনও অনাথ পশুদের রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে। কুকুর-বিড়ালের বদলে অন্য ধরনের পোষ্যর সান্নিধ্যও দেওয়া যেতে পারে। যেমন অ্যাকোয়ারিয়াম। বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম থাকলেও শিশুর মন ভাল হয়। এমনটাই বলছে ম্যাকডোয়েল এবং ফ্লেডম্যানের গবেষণা।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুশ্চিন্তা আর অবাস্তব ও ভ্রান্ত চিন্তা ভাবনা মাথায় আসে
    Next Article ইতিবাচক বেশিদিন মানুষেরা বাঁচেন: গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.