Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের লজ্জা ও ভীতির কারণ এবং প্রতিকার
    শিশু কিশোর

    শিশুদের লজ্জা ও ভীতির কারণ এবং প্রতিকার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 8, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুরা কেন লাজুক হয় ?
    আমার শিশু অতিরিক্ত লাজুক, কারোর সাথে মিশতে চায় না। নতুন কোথাও গেলে খালি আমার কোলেই বসে থাকে। আমাদের Kids Time সেন্টারে অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে এটি এমন একটা জায়গা যেখানে সে অন্য আরও বড়-ছোট শিশুদের সাথে মিশতে পারছে, একসাথে কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু আসলে অভিভাবক হিসাবে আমাদের জানতে হবে শিশুরা কেন লাজুক হয়।
    শিশুরা স্বভাবসুলভভাবে লাজুক হয়ে থাকে। সে ক্ষেত্রে তার লজ্জাবোধ কাটানোর জন্য যথেষ্ট সময় দিতে হবে। তাদের সাথে যথেষ্ট গল্প করতে হবে। গল্পের মাধ্যমে তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানতে হবে। তাদের পছন্দ-অপছন্দ জেনে নিয়ে তাদের সাথে সঠিক আচরণ করতে হবে। তাহলে তাদের লজ্জাবোধ কিছুটা কমে আসবে। চলুন প্রথমে জানি কি কি কারনে শিশু এই লাজুক আচরণ করে –

    নতুন পরিবেশঃ
    শিশুরা নতুন পরিবেশে লজ্জা পায়। শিশুকে যখন নতুন পরিবেশে নিয়ে যাবেন তখন তাকে সময়দিতে হবে যেন সে নতুন পরিবেশে খাপ খাওয়াতে ও সহজ হতে পারে। সহজ হতে তাকে সাহায্য করুন। অন্যের সামনে যদি শিশুকে বলা হয় “তুমি কথা বলছ না কেন?”, তাহলে আরো বেশি খারাপ হবে। এতে শিশু অনেক বেশি লজ্জা পাবে এবং সে আরো বেশি চুপ করে থাকবে।

    এটেনশন ফোবিয়াঃ
    অনেক শিশু আছে তাঁরা কথা বলতে লজ্জা পায় কারন সে মনে করছে সে যখন কথা বলে তখন সবাই তাকে দেখছে, তাতে সে আরো বেশি লজ্জাবোধ করে। শিশুরা লজ্জা পায় ভয় থেকে। লোকজনের সামনে কথা বলতে ভয় পায়। এই ভীতিটার কারনে সে লজ্জা পায়।

    আত্মবিশ্বাসের অভাবঃ
    আবার অনেক সময় সে আত্মবিশ্বাসী হয়না বলে সে অন্যদের সামনে লজ্জা পায়।কোন ভুল কাজ করলে সেই ভুলের জন্য তিরস্কার করলে বা নতুন কারও সামনে বকা দিলে শিশুদের আত্মবিশ্বাস কমে যায়।শিশুদেরও সম্মানবোধ থাকে। তাকে বুঝিয়ে বলতে হবে যে সে এই কাজটি এইভাবে না করে অন্যভাবে করা যেত।

    লাজুক শিশুদের লজ্জাবোধ কাটানোর জন্য সামাজিকীকরণ করাতে হবে। ৫টি উপায়ে শিশুকে সামাজিক করা যায়ঃ

     ১। শিশুর চোখের দিকে তাকিয়ে কথা বলা
    শিশুর সাথে কথা বলার সময় শিশুর চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং শিশুকেও উৎসাহ দিন যেন শিশুও যখন কারো সাথে কথা বলবে তখন সেও যেন অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলে।

    ২। শিশুর আবেগ নিয়ন্ত্রণ করতে শেখানো 
    তাদের আবেগ নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। কখন কি ব্যবহার করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কখন হাসতে হবে বা রাগ হলে কিভাবে তা নিয়ন্ত্রনে আনতে হবে তা খুব ভালোভাবে শেখাতে হবে। আবেগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে শিশুদের অন্যের সাথে যোগাযোগের দক্ষতা বাড়বে।

    ৩। অন্যদের সাথে যোগাযোগের অনুশীলন পরিবারেই করা 
    শিশুদের অন্যদের সাথে যোগাযোগ করা শেখাতে হবে। তাদের গুছিয়ে কথা বলার অনুশীলন করাতে হবে। যদিও এই বয়সী শিশুদের গুছিয়ে কথা বলার কথা না, তাহলেও আমরা বড়রা যখন তাদের সাথে কথা বলবো তখন গুছিয়ে বলবো এবং যার সাথে কথা বলবো কথাগুলো যেন সে বুঝে। অর্থাৎ, যোগাযোগটা যেন ঠিকভাবে হয়। তাহলে শিশুও যখন কথা বলবে তখন সেও চেষ্টা করবে আপনাকে অনুসরণ করতে এবং সেও সেইভাবে কথা বলবে।

    ৪। শিশুর কথা বলার উপযুক্ত পরিবেশ তৈরি করা 
    শিশুকে কথা বলার পরিবেশ দিতে হবে। যে পরিবেশে শুধু বড়রাই কথা বলে এবং শিশু বেশী কথা বলতে গেলে থামিয়ে দেওয়া হয়, তাহলে সেই শিশু কথা বলা কমিয়ে দিবে এবং লাজুক আচরণ দেখা যাবে। শিশুর সাথে ‘কথা বলা’ খেলা খেলতে পারেন। পরিবারের সবাই মিলে বসে তাদের সারাদিনে কে কি কাজ করল একজনের পর একজন বলবে। যখন শিশুর পালা আসবে তখন সেও বলবে। শিশুকে বলার সময়টা বেশি দিতে হবে। এক্ষেত্রে হয়তো সে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবে এবং সেটা শুনতে হবে। তাকে থামিয়ে দেওয়া যাবে না বা তাকে বলা যাবে না যে তুমিতো এইটা করনি তাহলে বললে কেন? এতে শিশু লজ্জা পাবে এবং কথা বলা কমিয়ে দিবে। সুতরাং শিশুকে কথা বলার পরিবেশ দিতে হবে।

    ৫। বাইরের নতুন মানুষের সাথে নিয়মিত কথা বলা 
    শিশুদের বড় পরিসরে নিয়ে যেতে হবে। আত্মীয়- স্বজনদের বাসায় নিয়ে যেতে হবে। তাদের সাথে কথা বলার উৎসাহ দিতে হবে। তাকে দোকানে নিয়ে যান এবং বলে দিন দোকানদারকে বলতে আপনি কি কি জিনিস কিনতে চান? এক্ষেত্রে সে সম্পূর্ণ নতুন একজনের সাথে কথা বলতে পারবে। এতে করে শিশুর লাজুকভাব কেটে যাবে এবং তার অন্যদের সাথে মেশার ক্ষমতাও বৃদ্ধি পাবে।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    ভীতি মেশা শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিদ্রাহীনতা থেকেও বাড়তে পারে আত্মহত্যা প্রবণতা: গবেষণা
    Next Article আমার যৌনশক্তি একেবারে চলে গেছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.