Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে লাগাম টানা জরুরী
    শিশু কিশোর

    শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে লাগাম টানা জরুরী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 29, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে লাগাম টানা জরুরী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারীর এই দুঃসময়ে শিশুদের কাছে ঘরে থেকে সময় কাটানোর একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস। আর শিশুদের ভালোলাগা ধীরে ধীরে পরিণত হচ্ছে আসক্তিতে যা তাদের মানসিক বিকাশের পথে এক বড় রকমের বাঁধার সৃষ্টি করছে। তাই এর ব্যবহারে নিয়ন্ত্রণ নিয়ে আসা অত্যন্ত জরুরী।

    বর্তমান সময়ে করোনা মহামারীর জন্য আমরা সবাইই সারাক্ষণ ঘরের মধ্যেই সময় কাটাচ্ছি। আর ঘরে বসে সময় কাটাতে বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার মধ্যেই বেড়েছে। আর বিশেষ করে অনলাইন ক্লাশ শুরু হওয়ায় শিশুদের বেশ খানিকটা সময় এটা নিয়ে থাকতেই হয়। পিতামাতা বিভিন্ন ভাবে তাদের শিশুদের এসব ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করছে কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের বেগ পেতে হচ্ছে। শিশুদের মানসিক বিকাশ যেন সুষ্ঠু হয় সেজন্য ইলেক্ট্রনিক ডিভাইসের নিয়ন্ত্রণ যে কতোটা প্রয়োজন সেটি নিয়েই আজ আলোচনা করবো।

    দেখা যায়, সব ধরণের বাধ্যবাধকতাই শিশুদের মানসিক অবস্থার উপর এক ধরণের নেতিবাচক প্রভাব বিস্তার করে। সরাসরি কোন কাজে বাঁধা দিলে অভিভাবকদের সাথে সন্তানদের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এতে তাদের মধ্যে জেদ আরও বেড়ে যায়। কিন্তু এই মহামারীর সময়ে যখন ছোট থেকে বড় সবারই মানসিক অবস্থা ঠিক স্বাভাবিক পর্যায়ে নেই  সেরকম অবস্থায় ধৈর্য সহকারে তাদের বোঝানো এবং তাদের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া বেশ কঠিন কাজ হবে। কিন্তু সবার স্বার্থে কিছু কৌশল অবলম্বন করে তাদেরকে বিষয়টি বোঝাতে হবে এবং তাদের স্বার্থেই ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করে এর নেতিবাচক প্রভাব থেকে তাদের দূরে রেখে ইতিবাচক সুবিধা গুলো কাজে লাগাতে হবে।

    শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার, যেমন মোবাইল ফোন ব্যবহার, ভিডিও গেমস, টিভি দেখা ইত্যাদি ব্যবহারে বিরত বা ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে গেলে সর্ব প্রথম যেটি প্রয়োজন সেটি হল এসব জিনিসের উপর থেকে তাদের মনোযোগ সরানো। শিশুরা তখনই এসব জিনিসের উপর আসক্ত হয় যখন তারা একাকী অনুভব করে এবং নিজের মত, সবার থেকে দূরে, একাকী সময় কাটানোর উপায় হিসেবে এসব ব্যবহার করে। এখন এই মহামারীর সময়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা, বাইরে খেলতে যেতে পারছেনা, বন্ধুদের সাথে দেখা করা বা অন্য স্বাভাবিক কাজকর্ম গুলো করতে পারছেনা। এতে তাদের মাঝে মানসিক চাপ, বিষণ্ণতা, একাকীত্ব এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যার সমাধান হিসেবে তারা এসব ডিভাইস ব্যবহার করে সময় কাটানোর প্রচেষ্টা করছে।

    মহামারী যেমন তাদের মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলছে তেমনি ইলেকট্রনিক ডিভাইসের এই মাত্রাতিরিক্ত ব্যবহারে তাদের মাঝে সেসব সমস্যা আরও ঘনীভূত হচ্ছে এবং তাদের মাঝে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। তারা অনেক অল্পতে রেগে যাচ্ছে। কথা শুনতে চাইছেনা। খাওয়া দাওয়া করতে চাইছেনা। এমনকি নিদ্রাহীনতার মত সমস্যাও দেখা দিচ্ছে। তাই অভিভাবকদেরকে যদি এই সমস্যার সমাধান করতে হয় তাহলে জোর জবরদস্তি নয় বরং তাদের মানসিক অবস্থা বিবেচনা করে, তাদেরকে বুঝিয়ে এবং তাদের সমস্যার সমাধান করে এই সমস্যার হাল বের করতে হবে। তবেই তারা সঠিকভাবে শিশুদের নির্দেশনা প্রদান করতে পারবে।

    শিশুরা যাতে একাকী বোধ না করে সেজন্য তাদের অধিক সময় প্রদান করা উচিৎ। পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়া, আড্ডা দেওয়া, শরীর চর্চা করা ইত্যাদি কাজের মাধ্যমে অভিভাবক এবং সন্তানদের মধ্যাকার মানসিক বন্ধন আরও দৃঢ় করতে হবে এবং শিশুদের মানসিক অবস্থা বুঝে তাদের সাথে সেইভাবে মেশার প্রচেষ্টা করতে হবে। এতে তারা ইলেকট্রনিক ডিভাইস থেকে পরিবারের অন্যান্যদের সাথে সময় কাটাতে আগ্রহী হবে এবং তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত করাও সহজ হবে। তাদের উপযুক্ত পারিবারিক শিক্ষা প্রদান সম্ভব হবে।

    বর্তমানে আমাদের অধিকাংশ কাজই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। বিশেষ করে এই মহামারীর সময় বাসায় বসে বাইরের সব কাজ সারার উপায় হিসেবে এই ইলেকট্রনিক ডিভাইস হয়ে উঠেছে এক অন্যতম মাধম। শিশুদের পড়াশুনা সহ বিভিন্ন কাজই এখন অনালাইন নির্ভর। তাই এই দুঃসময়ে এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। যে কোন জিনিসের ই অতিরিক্ত ব্যবহার কখনোই ভালো ফল বয়ে আনেনা। আর এটির ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তাই এর ব্যবহারে আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। বিশেষ করে শিশুদের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের ক্ষেত্রে এর নিয়ন্ত্রিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক সুস্থতায় শ্বাস প্রশ্বাসের কিছু কৌশল
    Next Article একাকিত্ব কি পুরুষদের ক্যান্সার রোগের কারণ?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.