Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর আদব-কায়দা শেখানোয় বিবেচ্য বিষয়াবলী
    শিশু কিশোর

    শিশুর আদব-কায়দা শেখানোয় বিবেচ্য বিষয়াবলী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 11, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কিছু শিশু তাদের পিতা মাতার কাজকে কঠিন  করে তোলে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেয়া প্রত্যেক মা-বাবার অন্যতম প্রধান লক্ষ্য। আর এ শিক্ষা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। উত্তম আচরণ একজনের ব্যক্তিত্ব প্রতিফলিত করার পাশাপাশি তার বেড়ে ওঠাও চিত্রিত করে এবং ওই ব্যক্তিকে স্থির থাকতে সহায়তা করে। এছাড়া, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গ মানিয়ে নিতেও এটি অত্যন্ত সহায়ক।
    শিশুদের সঠিক উপায়ে আদব-কায়দা শিক্ষা প্রদান বিষয়ক এক গবেষণায় বলা হয়েছে, আপনি আপনার সন্তানকে যেমন শিক্ষা দেবেন সে অন্যদের (পরিচিত/অপরিচিত) সঙ্গে ঠিক তেমনই আচরণ করবে। ওই গবেষেণায় শিশুদেরকে শিষ্টাচার তথা আদব-কায়দা শেখানোর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকপাত করা হয়েছে। চলুন দেখে নেয়া যাক সেই পরামর্শগুলো।

    ১. শিশুর রোল মডেল হোন:

    ছোটোরা মা-বাবাকে দেখেই শেখে। আপনি শিশুর সামনে যেমন আচরণ করবেন, ও সেটাই শিখবে। তাই শিশুর সামনে সবসময় নিজের সেরাটা দিয়ে ভাল কাজ করুন, যাতে আপনার শিশু বড় হয়ে তার বাবা কিংবা মা-এর মতোই হতে চায়।

    ২. আস্তে আস্তে শুরু করুন:

    একদিনে সব শেখাতে যাবেন না। শুরুতে অল্প অল্প করে শেখান। শিশুর বয়স অনুযায়ী বোঝার ক্ষমতাও আপনাকে বুঝতে হবে। আগে বুঝে নিন নিয়ম-কানুন, আচরণগুলো ঠিক কতোটা আপনার শিশু গ্রহণ করতে পারবে, এরপর এগোন আস্তে আস্তে। অতিরিক্ত চাপ দিলে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে, যা শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যহত করতে পারে।

    ৩. ম্যাজিক ওয়ার্ড:

    ‘থ্যাঙ্ক ইউ’ বা ‘সরি’-র মতো শব্দগুলো সস্তা মনে হলেও এগুলো হলো ম্যাজিকাল ওয়ার্ড। শিশুকে শব্দ দুটির ব্যবহারসহ প্রয়োজন মতো কখন কোথায় এগুলো ব্যবহার করতে হয় সেই শিক্ষা দিন।

    ৪. ধীরস্থির হয়ে শান্তভাবে বোঝান:

    শিশুকে অযথা বকাবকি করবেন না। মাথা ঠাণ্ডা রেখে শেখান। যেহেতু আপনার সন্তানের বয়স অনেকটাই কম, সেক্ষেত্রে ব্যক্তিত্ব গঠনের গুরুত্ব ও বুঝে নাও উঠতে পারে। তাই ধৈর্য ধরে শেখাতে থাকুন। অযথা বকাবকি করলে শিশুদের মধ্যে অকারণ জেদ চেপে যেতে পারে। এতে উল্টো প্রতিক্রিয়া হতে পারে।

    ৫. স্বল্পসময়ে সেরাটা আশা করবেন না:

    শিশুকে সময় দিন। শেখার কোনো বয়স নেই, শেষও নেই। কাজেই আপনার পাঁচ-ছয় বছর শিশুর কাছ থেকে অতিরিক্ত আশা করে ফেলবেন না। ভাল কাজ, ভাল কথা বলা, এসব শিখতে ওকে খানিকটা সময় দিন। বয়স অনুযায়ী তা বদলাবে। এতে হতাশ হয়ে পড়ার কোনো কারণই নেই। শেখানো শুরুর সাথে সাথেই আপনার সন্তান আচার-আচরণের দিক থেকে সেরা হয়ে উঠবে, এমনটা ভেবে নেয়া নিত্যান্তই বোকামি।

    ৬. শিশুকে পুরষ্কৃত করুন:

    আপনার সন্তান কোনো ভাল কাজ করলে কিংবা ভাল কথা বললে তাকে পুরষ্কৃত করুন, উৎসাহ দিন। এতে ওর মধ্যে ভাল কাজ করার আগ্রহ জন্মাবে। এতে করে সে প্রায়ই ভাল কাজ করতে থাকবে। সেক্ষেত্রে অতি ব্যয়বহুল উপহার দেয়া থেকে বিরত থাকুন। এতে বিষয়টি নেশায় পরিণত হতে পারে।
    মা-বাবা হিসেবে আপনার শিশুকে আদব-কায়দা শেখানো আপনার একান্ত কর্তব্য ও দায়িত্ব। আপনার শিশুকে সঠিক উপায়ে শিষ্টাচার ও আচার-আচরণ শেখানোর বিষয়টি আজই নিশ্চিত করুন।
    অনুবাদ করেছেন: তৌহিদ সোহান
    তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
    ওয়েব লিংক : https://indianexpress.com/article/parenting/learning/easy-ways-teach-child-good-manners-5413066/

    শিশুকে আদব-কায়দা শেখানো শিশুর আদব-কায়দা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউদাসীন ভাব সবকিছুতে শুধু ঘুম আসে
    Next Article মানসিক স্বাস্থ্য চিকিৎসার ঔষধ তৈরিতে এগিয়েছে বাংলাদেশ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.