Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর খেলনা: চাহিদা বুঝে দিতে হবে
    মানসিক স্বাস্থ্য

    শিশুর খেলনা: চাহিদা বুঝে দিতে হবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 31, 2021Updated:October 31, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর বিকাশে যেমন খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ, তেমনি খেলনার সামগ্রীরও আলাদা গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমেই শিশু বয়সে বাচ্চাদের নিজেদের আইডেন্টিটি বা পরিচয় গড়ে ওঠে। শিশুরা অনবরত চারপাশের পরিবেশ থেকে শিখতে থাকে। এই শেখার মধ্য দিয়ে তাদের মনের বিকাশ হতে থাকে। যে বিকাশে খেলনা সামগ্রী সরাসরি ভূমিকা রাখে। শিশু বয়সে শুধুমাত্র খেলতে খেলতেই বাচ্চারা এমন অনেক দক্ষতা অর্জন করে যেগুলো সারা জীবনভর কাজে লাগে। খেলতে খেলতে তারা সামনে আসা কোনো সমস্যা মোকাবিলা করতে শেখে, অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে শেখে, তাদের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে সৃজনশীলতা ও কল্পনা করার দক্ষতা তৈরি হয়। উপযুক্ত খেলনা সামগ্রী এসব দক্ষতা অর্জন আর বিকাশ ত্বরান্বিত করতে সাহায্য করে।

    কিন্তু এই উপযুক্ত খেলনা সামগ্রী বলতে আসলে কী বোঝায়? কিংবা একজন শিশুর আসলে কতগুলো খেলনার প্রয়োজন?

    কানাডিয়ান চাইল্ড ক্লিনিক্যাল কাউন্সেলর ডেবোরাহ ম্যাকনামারা বলছেন, এতে কারো মনে কোনো সন্দেহ নেই যে শিশুদেরকে খেলতে দিতে হবে। কিন্তু সবসময় যে খেলার জন্য বাজার থেকে কিনে আনা খেলনাই দিতে হবে, এমন কোনো কথা নেই। বাচ্চাদের অনুসন্ধানী মন আশেপাশের যেকোনো বস্তুর মাঝেই খেলার উপাদান খুঁজে পায়। ওরা মূলত ওদের চারপাশের পরিবেশটাকে অনবরত আবিষ্কার করতে থাকে। সুতরাং আমাদের ঘরের মধ্যেই থালা-বাসন থেকে শুরু করে বাক্স-পেটরা মিলিয়ে যথেষ্ট উপাদান আছে শিশুদের খেলার মতো।

    শিশুরা বড়ো হতে থাকলে তাদের খেলার ধরন ও খেলনার চাহিদারও পরিবর্তন হতে থাকে। শিশুরা বেশির ভাগ সময় তাদের অভিভাবকদের সান্যিধ্যেই কাটায়। এর বাইরে যতটুকু সময় তারা নিজেদের সঙ্গে থাকে, হাত ও মুখ ব্যবহার করে চারপাশের নানা ধরনের বস্তুকে বুঝতে চায়, চিনতে চায়। এই সময়ে শিশুদেরকে এমন কিছু দেয়া উচিৎ যেগুলো তাদের কল্পনাশক্তি তৈরিতে সাহায্য করবে। তাদের হাতে নানা ধরনের বস্তু খেলনা হিসেবে দেয়া উচিৎ। বাড়ির থালাবাসন থেকে শুরু করে লেগো ব্লক, পুতুল বা খেলনা পশু-পাখি যেকোনো কিছু হতে পারে।

    বাচ্চাদেরকে ঠিক কতগুলো খেলনা দেয়া উচিৎ এটার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই। তবে একদল আমেরিকান গবেষকদের গবেষণায় পাওয়া গেছে, খেলনার পরিমাণ কম হলে শিশুরা প্রতিটি খেলনা নিয়ে আলাদা আলাদাভাবে বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত করে এবং তাদের খেলার ধরনে অনেক সৃজনশীল কর্মকান্ড দেখতে পাওয়া যায়। গবেষকদের মতে খেলনার পরিমাণের চেয়ে খেলনাগুলোর সঙ্গে শিশু কতটা একাত্মতা অনুভব করছে, সেটা গুরুত্বপূর্ণ।

    শিশুদের খেলনার চাহিদা বোঝার জন্য তাদের পছন্দের প্রতি নজর দেয়া প্রয়োজন। শিশুরা যখন চার-পাঁচ বছর বয়সের দিকে যায়, তখন তারা প্রত্যেকে নির্দিষ্ট ধরনের খেলা বা খেলনার প্রতি আগ্রহ দেখায়। কেউ লেগো ব্লক বা এটা-ওটা দিয়ে বাড়ি-ঘর বানায়, কেউ ট্রেন বা গাড়ির প্রতি আগ্রহ দেখায়, কেউ পুতুলদেরকে অ্যাডভেঞ্চারে নিয়ে যায় বা খাবার খাওয়ায়। অভিভাবকদের বাচ্চাদের এইসব আগ্রহের প্রতি নজর দেয়া দরকার এবং তাদের আগ্রহ অনুযায়ী খেলনা সামগ্রী সরবরাহ করা উচিৎ। তবে অবশ্যই খেলনা সামগ্রীর সঙ্গে কল্পনাশক্তি বিকশিত করার যথেষ্ট সুযোগ রাখতে হবে। এর অর্থ হচ্ছে বাচ্চাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে ওরা কীভাবে খেলবে সেটা নির্ধারণে। প্রাপ্তবয়স্করা যখন নিজেদের মতো করে বাচ্চাদের খেলা পরিচালনা করতে চান, যখন কোনো একটা খেলনাকে একটা নির্দিষ্ট নিয়মেই ব্যবহার করতে চান, বাচ্চাদেরকে নিজেদের কল্পনার জগতে ছেড়ে দেন না তখন শিশুদের জন্য সেটা আর খেলা থাকে না। তাদের বিকাশও যথাযথভাবে হয় না। শিশুরা আরেকটু বড়ো হয়ে নিজেদের চাহিদা প্রকাশ করবে। নিজের পছন্দমতো খেলনার আবদার করবে। তাদের এসব আবদার অভিভাবকরা যতটা সম্ভব পূরণ করবেন। সেইসঙ্গে এটাও বিবেচনায় রাখা দরকার যে, শিশুদের জন্য সেই সব অ্যাক্টিভিটি বা খেলা বা কার্যক্রম সবচেয়ে কার্যকর যেখানে সে নতুন নতুন পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। সুতরাং খেলনার সঙ্গে সঙ্গে শিশুদেরকে কোনো জাদুঘর বা বিজ্ঞান প্রদর্শনীতে নিয়ে যাওয়াও খেলাধুলারই একটি অংশ।

    শিশুদের জন্য সবচেয়ে আদর্শ খেলনা সামগ্রী হতে পারে ছবি আঁকার সরঞ্জামাদি। দুই বছর বয়স থেকে পুরো শিশুকালই তাদের আঁকতে দেয়া উচিৎ। আঁকা-আঁকির মধ্য দিয়ে যেমন ওদের আবেগ-অনুভূতি প্রকাশ পায়, তেমনি বিমূর্ত চিন্তা ক্ষমতারও বিকাশ হয়। শিশুরা যেভাবে অন্যের আচরণ দেখে শেখে, তেমনি ছবি আঁকতে গিয়ে নানান আকার ও আকৃতি সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়। তাছাড়া ছবি আঁকার ফলে শিশুদের সৃজনশীলতা, পরিশ্রম ও অধ্যাবসায়ের জন্য অভিভাবকেরা সহজেই তাদের প্রশংসা করতে পারেন। এই প্রশংসা শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনের জন্য ভীষণ প্রয়োজন এবং ছবি আঁকার কারণে বাচ্চাদেরকে বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দেয়া যায়। সবকিছু সবসময় পারফেক্ট বা নিখতুঁ হতে হবে এমন কোনো কথা নেই।

    সুতরাং যদিও মনে হতে পারে তুলনামূলক কম খেলনা সামগ্রী শিশুর জন্য ভালো কিন্তু শিশুর চারপাশ অনেক বেশি খেলনা দিয়ে ভরে গেলেও আসলে চিন্তার কিছু নেই। তারচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো খেলনার বৈচিত্র্য। খেলনা দিয়ে শিশুকে স্বাধীনভাবে খেলতে দেয়া এবং শুধু খেলনার প্রতি নির্ভরশীল না হয়ে শিশুর সঙ্গে মানবিক যোগাযোগমূলক খেলাধুলাও করা, খেলনার বাইরেও শিশুকে সময় দেয়া, তার সঙ্গে কথা বলা, তাকে নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাওয়া।

    তথ্যসূত্র:

    https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0163638317301613https://www.todaysparent.com/family/parenting/how-many-toys-do-kids-really-need

    ফিরোজ শরীফ

    মনোবিদ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।   

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মানসিক মানসিক স্বাস্থ্য শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশুধুমাত্র শিশু নয় অভিভাবকদের জন্যও ‘নয়নতারা বিদ্যালয়’- রাকেশ বসু
    Next Article কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে চাই ধীর স্থির মনোভাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.