Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর মানসিক উন্নয়ন সাধনে সহজ কিছু পদক্ষেপ
    শিশু কিশোর

    শিশুর মানসিক উন্নয়ন সাধনে সহজ কিছু পদক্ষেপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 25, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর মানসিক উন্নয়ন সাধনে সহজ কিছু পদক্ষেপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বয়ংসম্পূর্ণ হবার আগ পর্যন্ত শিশুরা পিতামাতার আশ্রয়েই থাকে। এ কারণে শিশুদের মানসিকতা এবং ব্যক্তিত্ব উন্নয়ন করে শিশুদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করতে পিতা পাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

    এ সময়ে পিতা মাতা তাদের শিক্ষা দানের, বড় করে করে তোলার, এবং ভবিষ্যৎ জীবনে উন্নতির পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা প্রদানের সুযোগ পাওয়ার সাথে সাথে তারা যেন একটি সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার লক্ষে সুস্বাস্থ্য এবং উন্নত মানসিকতার অধিকারী হয় সেই প্রচেষ্টা করার সুযোগ ও পেয়ে থাকে। অনেক সময় পারিপার্শ্বিক, ব্যক্তিগত এবং সামাজিক অবস্থার কারণে অনেকে হাল ছেড়ে দেন। কিন্তু শিশুদের সুস্থ সুন্দর একটি জীবন উপহার দিতে তাদের যতোটা সম্ভব শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করে তোলা উচিৎ।

    বেঁচে থাকা এবং মানুষের মত বেঁচে থাকার মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। মানুষের মত বেঁচে থাকতে হলে মন মানসিকতার বিকাশ হওয়া জরুরী। এ কারণে শিশুদের উন্নত মানসিকতা গড়ে তোলার জন্য সর্বদা অনুপ্রাণিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে  তাদের অস্তিত্ব এবং বেঁচে থাকার অর্থ বোঝাতে হবে। নতুন সম্ভাবনার দিকে তাদের দৃষ্টি সম্প্রসারিত করতে হবে এবং তাদে চিন্তাধারা এবং অনুভবে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস করতে হবে।

    বিভিন্নভাবে আমরা শিশুদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে সহায়তা করতে পারি যেন তারা সব থেকে ভাল চিন্তা ধারা নিয়ে মানুষের মত বাঁচতে শেখে। এখানে কিছু বিষয় উল্লেখ করা হল যা শিশুকে অনুপ্রাণিত করবে এবং মানসিক ভাবে তাদের সুস্থ ও সুন্দর একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

    ১) শিশুর নিকট নিজেই হয়ে উঠুন তার রোল মডেলঃ প্রত্যেক পিতা মাতার নিজের সন্তানকে শিক্ষা দানের পূর্বে আগে নিজের ভাব মূর্তি সঠিকভাবে তার সন্তানের সামনে প্রকাশ পাচ্ছে কিনা সেটির দিকে লক্ষ রাখা উচিৎ। আপনাদের মানসিকতা, আচার আচরণ, জীবন ব্যবস্থা, শক্তি ও দুর্বলতা সব কিছুই কিন্তু আপনার সন্তান লক্ষ করে। তাই সন্তানকে কিছু সেখানর পূর্বে আগে নিজের শারীরিক ও মানসিক স্থিতির দিকে নজর দিন। সব সময় মনে রাখবেন সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হল তার পরিবার এবং প্রথম শিক্ষক তার পিতা মাতা। তাই সন্তানের কাছে আপনি যদি আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে পারেন তাহলে আপনার সন্তান খুব সহজেই তা গ্রহণ করতে পারবে।

    ২) সন্তানকে নিজের ছায়া নয় বরং স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী হিসেবে গড়ে তুলুনঃ কখনোই নিজের ইচ্ছা আপনার সন্তানের উপর চাপিয়ে দেওয়া যাবেনা। তাদের আপনার প্রতিচ্ছবি নয় বরং স্বাধীন স্বত্বা হিসেবে গড়ে তুলুন। তারা যদিও আপনার লালন পালনে বেড়ে উঠছে কিন্তু তাদের উপর কখনোই নিজের অধিকার প্রতিষ্ঠা করার প্রয়াস করবেন না। এতে তাদের স্বাভাবিক মনস্তাত্ত্বিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাদেরকে নিজের প্রতিচ্ছবি হিসেবে না দেখে স্বাধীন স্বত্ত্বা হিসেবে দেখুন।

    ৩) তাদের প্রতি পর্যাপ্ত স্নেহ প্রদর্শন করুনঃ বর্তমান যুগে এই ব্যস্ত সময়ে চেষ্টা করুন তাদেরকে পর্যাপ্ত সময় দেবার এবং তাদের বোঝাবার যে আপনি তাদের অনেক স্নেহ করেন, ভালবাসেন। সব পিতা মাতাই তাদের সন্তানকে ভালবাসেন,স্নেহ করেন। সেই স্নেহ, ভালবাসা  মনের মাঝে শুধু রাখলে হবেনা, বরং সেগুলো প্রকাশ করতে হবে। তাদেরকে বোঝাতে হবে তারা আপনার কাছে কতোটা বিশেষ, কতোটা আদরের। তাহলে আপনাদের উপর তাদের আস্থা এবং ভরসা বাড়বে এবং আপনাদের সাথে তাদের আত্মিক যোগাযোগ ও বাড়বে। তাদেরকে যে কোন বিষয় বোঝানো সহজ হবে।

    ৪) তাদের প্রতি মনযোগী হনঃ আপনার সন্তানের প্রতি মনযোগী হন। তারা কখন কি করছে, কোথায় যাচ্ছে কিংবা তাদের আচার ব্যবহার চিন্তাভাবনা সব কিছুর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখুন। এছাড়াও তাদের প্রতি আপনার ভাষার ব্যবহারে সতর্ক হন। আপনি কিভাবে তার প্রশংসা করছেন, কিভাবে তাকে শাসন করছেন সব কিছু মনোযোগের সাথে সতর্কতার সাথে করুন। তাদেরকে আপনার আচার আচরণের মধ্য দিয়েই নৈতিক শিক্ষা প্রদান করুন।

    ৫) সন্তানদের দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিনঃ আপনার শিশুকে নিজের কাজ নিজে করার শিক্ষা দিন। অনেক পিতা মাতাই আছে যারা মোহের বশবর্তী হয়ে সন্তানকে সব বাস্তব অভিজ্ঞতা থেকে দূরে সরিয়ে রাখাকেই ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে ধরে নেন। কিন্তু এতে আপনার সন্তান বাস্তব অভিজ্ঞতা বর্জিত এবং আত্মবিশ্বাস, সাহস, ও ইতিবাচক মানসিকতা বর্জিত হয়ে বেড়ে ওঠে।

    ৬) নম্র এবং ধৈর্যশীল হওয়ার শিক্ষা দিনঃ যে কোন পরিচিত বা অপরিচিত সবার সাথে নম্র হয়ে কথা বলার শিক্ষা প্রদান করুন। তাদেরকে অন্যদের প্রশংসা করার শিক্ষা দিন এবং হিংসাত্মক মানসিকতা বর্জন করতে বলুন। এতে আপনার শিশু সবার প্রতি ভালবাসা এবং সহনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠবে।

    ৭) বিপদ মোকাবেলা করতে উৎসাহিত করুনঃ তাদের ছোট্ট পৃথিবীটাকে ধীরে ধীরে বর্ধিত করুন। তাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা প্রদান করুন। কোন প্রতিকূল পরিবেশে পড়লে তারা যেন ভয়ে গুঁটিয়ে না গিয়ে বরং সাহসের সাথে উপস্থিত বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই পরিস্থিতি মোকাবেলা করে সেই শিক্ষা প্রদান করুন। এতে তারা সাহসী এবং আত্নবিশ্বাসী হয়ে উঠবে।

    প্রচেষ্টার দ্বারাই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। আপনি যদি আপনার শিশুকে সব থেকে ভাল কিছু অভ্যাস গড়ে তোলার শিক্ষা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখেন, অবশ্যই তারা ইতিবাচক মানসিকতা নিয়ে মানুষের মত মানুষ হয়ে বেড়ে উঠবে।

    সূত্র: সাইকোলজি টুডে- https://www.psychologytoday.com/us/blog/in-flux/202002/10-ways-inspire-your-children

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅবিবাহিতদের মানসিক স্বাস্থ্য বনাম বিবাহিতদের মানসিক স্বাস্থ্য
    Next Article করোনাকালে শিশুর অযাচিত আচরণ মোকাবিলায় অভিভাবকদের করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.