Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর মানসিক বিকাশে খেলাধুলা
    মন ও ক্রীড়া

    শিশুর মানসিক বিকাশে খেলাধুলা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 23, 2020Updated:September 23, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    শিশুদের এক জায়গায় বই নিয়ে বসিয়ে রাখা মুশকিল। শিশুরা দুষ্টুমি করবে, সারা দিন ছুটোছুটি করে মাতিয়ে রাখবে সবাইকে এটাই স্বাভাবিক। লেখা-পড়া করতে বললেই নানা বায়না জুড়ে দেয়। বরং সারাদিন খেলা নিয়ে মেতে থাকতেই পছন্দ বেশিরভাগ শিশুদের।

    শিশুকে মনের বিরুদ্ধে জোর করে সারাক্ষণ বই নিয়ে বসিয়ে রাখলেই হবে না। এতে করে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় আর পড়াশোনাকে শিশু আরও বেশি অপছন্দ করতে শুরু করে।

    গবেষকদের মতে, প্রথম জীবন থেকেই শিশুর শরীরের হয় বৃদ্ধি আর মনের হয় বিকাশ। শরীরের বৃদ্ধি মানে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পরিবর্তন ও আকৃতি বৃদ্ধি পাওয়া। অন্য দিকে মনের বিকাশ মানে শিশুর জ্ঞান, বুদ্ধি, মেধা, আবেগ ও অন্যের সঙ্গে মেলামেশা করার দক্ষতা অর্জন করা।

    তবে করোনাকালে খেলাধুলার ক্ষেত্রেও রয়েছে সংক্রমণের ঝুঁকি। তাই আপনার বাচ্চার মেধার ধারণ ক্ষমতা বিবেচনা করে তাকে বিভিন্ন ব্রেইন বুস্টিং ইনডোর খেলার সাথে পরিচিত করান। এরকম শিশু উপযোগী কিছু খেলা সম্পর্কে জানুন এখান থেকে।

    ১। লুডুঃ
    মজার এই খেলার মাধ্যমে আপনার বাচ্চা দ্রুত গুনতে শিখবে। তাকে একটু একটু করে খেলার নিয়ম কানুন গুলো শিখিয়ে দিন।সময় পেলে বাচ্চার সাথে খেলতে বসে যান। এই খেলার মাধ্যমে দূর করতে পারেন বাচ্চার অংক ভীতি।

    ২। দাবাঃ
    বলা হয়ে থাকে দাবা হল বুদ্ধির খেলা। ভেনিজুয়েলার ৪০০০ শিক্ষার্থীর উপর পরীক্ষাকরে দেখা গেছে দাবা খেলে এমন ছেলে এবং মেয়ে উভয়েরই ৪ মাসের মধ্যে আইকিউ স্কোর উল্লেখযোগ্য হারে বেড়েছে।আপনার সোনামণিকে মেধাবী করে তুলতে চাইলে তাকে খেলার ছলে দাবার সাথে পরিচয় করিয়ে দিন। তবে মনে রাখবেন দাবা যেহেতু বড় ছোট উভয়ের খেলা সেহেতু বাচ্চার মাথায় প্রেশার সৃষ্টি করবেন না ভুলেও। সে যাতে পুরো খেলাটা উপভোগ করতে পারে সেটা সবার আগে নিশ্চিত করত হবে। একবার আপনার বাচ্চা মজা পেয়ে গেলে মেধার বিকাশ এবং খেলাধুলা দুইটাই হবে।

    ৩। গুনতে শেখানোঃ
    আপনি নিজের কাজ করতে করতেও বাচ্চাকে শেখাতে পারেন, এমনকি কাগজ কলম বা খেলনা ছাড়াও। খুব সহজ, একটু প্লেটে কয়েকটি মটর দানা, ছোলা বুট বা চকলেট দিয়ে বাচ্চাকে পাশে বসিয়ে তাকে গুনতে শেখান। মাঝে মধ্যে কয়েকটি মটর দানা বাচ্চার মুখে পুরে দিন। দেখবেন আপ[নার বাচ্চা ছোট্ট মুখটাই হাসি ফুটিয়ে পাশে বসে খেলবে আর খেলার ছলে গুনতেও শিখবে।

    ৪। রঙ তুলি নিয়ে খেলাঃ
    বাচ্চারা ঘরের দেয়াল, মেঝেতে আঁকিবুঁকি করে ঘরের চেহারাই পালটে দিচ্ছে? বাধা দেবেন না বরং তাকে আলাদা জায়গা বা খাতা কলম, রঙ পেন্সিল কিনে দিন।আপনার ছোট্ট সোনামণির সুপ্ত মেধা বিকাশ তো বটেই আঁকিবুঁকির মাধ্যমে সে মানসিক ভাবেও অনেক অগ্রগতি অর্জন করবে। তাই বাচ্চার খেলাই তালিকায় রংতুলি রাখতে ভুলবেন না।

    ৫। কিউবঃ
    বেশ কিছু কালারের সমন্বয়ের এর খেলাটি যেমন মজার ঠিক তেমন আপনার বাচ্চাকে বুদ্ধিমান করে তুলবে। কোন রকম ছুটাছুটি করে খেলার বদলে যদি ঘরে সামান্য একটা কিউব দিয়ে আপনার বাচ্চা বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে ক্ষতি কি।

    ৬। পাজল গেমঃ
    বাচ্চারাও চ্যালেঞ্জ পছন্দ করে, কোন কাজে সফল হতে পারলে ওদেরও মনোবল বাড়ে। ভীষণ মজাদার এই খেলাটি আপনার বাচ্চাকে মনযোগী করে তুলবে। শুধু আপনাকে একটু কষ্ট করে বাচ্চাকে খেলার মজার সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

    ৭। সুডোকুঃ
    আমেরিকান একদল বিজ্ঞানী সুডোকু খেলাকে ব্রেইনগেম করে আখ্যায়িত করেছেন। সুডোকু শিশুর মেধা বিকাশে ও মস্তিষ্ক বিকাশে ব্যাপক সাহায্য করে। এটা এমন একটি মজার খেলা যেটা আপনার সন্তানের মধ্যে ইউনিটি বা দলগত শক্তি সম্পর্কে জ্ঞান দেয় একই সাথে আপনার বাচ্চাকে মনযোগী ও ঠাণ্ডা মেজাজি হতে উৎসাহী করে তোলে।

    ৮। ট্রেজার হান্টঃ
    আমাদের কাছে ট্রেজার মানেই সোনা দানা আরও কতকিছু কিন্তু আপনার বাচ্চার কাছে সামান্য একটা টেডি বিয়ার, একটা চকলেট অথবা একটা খেলনা বল বিশাল রকমের ট্রেজার। আপনার বাচ্চার বুদ্ধি বিকাশে এই সামান্য খেলনা গুলো কাজে লাগাতে পারেন। একটা টেডি বিয়ার, চকলেট বা খেলার বল নিয়ে কোথাও লুকিয়ে রেখে বাচ্চাকে খুঁজতে দেন পরে যখন সে জিনিসটা খুঁজে পাবে তাকে কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না। এই খেলাটা আপনার বাচ্চার একাগ্রতা ও মনোযোগ বাড়াবে আর তার কৌতুহল ক্ষমতা ডেভোলপ করবে।

    ৯। ইনডোর বাস্কেটবলঃ
    ইনডোর বাস্কেটবল আরও একটি খেলা যা আপনার বাচ্চার মেধার বিকাশ ঘটাবে। অবসর সময় পরিবারের সদস্যরা মিলেই টিম হয়ে যেতে পারেন খেলার জন্য। খুব ভালো পারিবারিক পরিবেশে আপনার বাচ্চার শারীরিক মানসিক উভয়ের অগ্রগতি সাধন হবে। বাচ্চার সঠিক বুদ্ধির বিকাশ ঘটাতে ইনডোর বাস্কেটবল খেলা লিস্টে রাখুন।

    বাচ্চার উপর প্রেশার দেবেন না কোন কিছু শিখতে বা বুঝতে। ওরা ঠিক নিজেদের মতো করে শিখতে থাকবে আর বুদ্ধির বিকাশও হবে। একজন মা বাবা হিসেবে আপনাদের কাজ হবে সঠিক উপায়ে সুন্দর ভাবে বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটে এরূপ সব কিছুর সাথে তাকে রয়েসয়ে পরিচয় করিয়ে দেওয়া।

    আজকের সুস্থ, সবল ও বুদ্ধিদীপ্ত শিশু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার এই শিশুদের শারীরিক ও মানসিক বুদ্ধির বিকাশে পিতামাতা, পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী শিশুকে নিজের ইচ্ছা, প্রভাব, স্বপ্ন চাপিয়ে দেবেন না। নামীদামি স্কুলে ভর্তি, ক্লাসে ফার্স্ট হওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক মূল্যবোধ নষ্ট করে শিশুর মানসিক, শারীরিক, বুদ্ধির বিকাশে বাধা সৃষ্টি করবেন না।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনেতিবাচক চিন্তা স্মৃতিশক্তি কমায়
    Next Article বিষণ্ণতা থেকে যৌনসমস্যা; যৌনসমস্যা থেকে বিষণ্ণতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    August 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.