Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর স্কুলে যাওয়ার প্রস্তুতি
    শিশু কিশোর

    শিশুর স্কুলে যাওয়ার প্রস্তুতি

    ফরিদা আকতারBy ফরিদা আকতারApril 11, 2016No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিটি শিশুরই রয়েছে স্কুলে যাওয়ার অধিকার। স্কুলে যাওয়া শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাষ্ট্রই শিশুর স্কুলে যাওয়ার একটি বয়স নির্ধারণ করে। বাংলাদেশের জন্য এই বয়সসীমা হলো ৬ বৎসর। স্কুলে যাওয়া শিশুদের জন্য একটি আনন্দের বিষয় হলেও অনেক শিশু স্কুলে যেতে ভয় পায়, আতংকিত বোধ করে ও মানসিক চাপ বোধ করে। অবশ্য যে শিশুর প্রাক-প্রাথমিক কেন্দ্রে যাওয়ার অভিজ্ঞতা থাকে তার মধ্যে ভীতির ভাব কম থাকে। এই ভীতি ও আতংকের বোধ এত প্রবল হয় যে অনেক শিশুই স্কুল থেকে ঝড়ে পড়ে। কেউ কেউ প্রথম শ্রেণিতে ঝড়ে পড়ে আবার কেউ কেউ দ্বিতীয় শ্রেণিতে ঝড়ে পরে।
    শিশুরা যদি স্কুলে আনন্দ পায় এবং তার সফলতার অভিজ্ঞতা হয় তখনই তারা স্কুলে যেতে চায়। স্কুলে আনন্দ পাওয়া ও সফলতার অভিজ্ঞতা হবার জন্য দুটি দিক রয়েছে। একটি হলো- স্কুলে কর্মসূচি আনন্দদায়ক ও অংশগ্রহনমূলক হওয়া এবং আরেকটি হলো- শিশুর স্কুলে যাওয়ার যথেষ্ট প্রস্তুতি থাকা।
    স্কুল সম্পর্কে ধারণা
    স্কুল সম্পর্কে শিশুর মনে একটি পূর্ব ধারণা জন্মানো অত্যন্ত প্রয়োজন। শিশু যেন বুঝতে শেখে যে একটি বয়সে তাকে স্কুলে যেতে হবে, সব শিশুকেই স্কুলে যেতে হয়, স্কুল একটি আনন্দের জায়গা যেখানে অনেক কিছু শেখা যায়। শিশুকে স্কুলের ধারণা দেয়ার জন্য বাবা-মা/শিশুযত্নকারীকে অনেক কিছুই করতে হবে। যেমন-
    – স্কুল সম্পর্কে আলোচনা করা।
    – স্কুল সম্পর্কে গল্প বলা।
    – কোনো স্কুলের ছবি রঙ করতে দেয়া।
    – স্কুল নিয়ে গান করা।
    – স্কুলে যেসব ছড়া বলা হয় তা শিশুকে শেখানো।
    – কোনো স্কুলের ছবি দেখানো।
    – স্কুলের ছবি নিয়ে আলোচনা করা।
    – শিশুকে নিয়ে কোনো স্কুলে ঘুরতে যাওয়া।
    স্কুলে করণীয় আচরণ
    স্কুলে অনেক শিশু একসাথে লেখাপড়া করে ফলে শিশুদের সামাজিক নিয়ম-কানুন মেনে চলতে হয়। তাই শিশুকে আগে থেকেই এমন আচার আচরণ শেখাতে হবে যা তাকে স্কুলে করতে হবে। স্কুলে যাওয়ার আগেই শিশুকে যা যা শেখাতে হবে তা হলো-
    – অন্য শিশুদের সাথে খেলা করা।
    – বড়দের সাথে মেলামেশা করা।
    – বড়দের সাথে খেলা।
    – চারপাশ অনুসন্ধান করা।
    – প্রশ্ন করা।
    – প্রশ্নের উত্তর দেয়া।
    – বন্ধু বানানো।
    – সামাজিক নিয়ম-কানুন মেনে চলা।
    – নিজের পালার জন্য অপেক্ষা করা (turn taking) শেখানো।
    – অন্যকে সহযোগিতা করা।
    – নিজের জিনিষপত্র অন্যের সাথে ভাগাভাগি করা।
    – নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারা।
    – নিজের যত্ন করা।
    – নিজে নিজে কাপড় পরার অভ্যাস করা।
    – নিজে নিজে খেতে পারার অভ্যাস করা।
    – খেলনার যত্ন করতে পারা।
    – দৌড়াদৌড়ি করতে পারা।
    – ধরা, ছুঁড়ে মারা, বলে লাথি দিতে পারা।
    – মোমের পেন্সিল ঠিকমতো ধরা।
    – তুলি ঠিকমতো ধরা।
    – কাঁচি ঠিকমতো ধরা।
    – পরিষ্কার করে কথা বলা।
    সংখ্যা সংক্রান্ত পূর্ব ধারণা (Pre- math)
    স্কুলে যাওয়ার পর শিশুকে স্কুলে ও বাড়িতে এমন কাজ দেওয়া হয় যা সংখ্যা ও অংক সংক্রান্ত। বেশিরভাগ শিশু অংককে ভয় পায় এবং এটাকে অপছন্দ করে। তাই সংখ্যা ও অংকের প্রতি শিশুদের আগ্রহী করে তোলার জন্য শিশুর পূর্ব প্রস্তুতি থাকা অত্যন্ত প্রয়োজন। বাবা-মা ও শিশু যত্নকারীরা নানারকম খেলা ও কাজের মাধ্যমে শিশুকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। সংখ্যা ও অংকের প্রতি পূর্ব ধারণা গড়ে তোলার জন্য শিশুকে যা যা শেখাতে হবে তা হলো-
    – ছোট/বড় এর ধারণা।
    – লম্বা/বেটে এর ধারণা।
    – গোল চারকোণা ও তিন কোনার ধারণা।
    – কম/বেশির ধারণা।
    – সহজে গণনা করা।
    – শরীরের অঙ্গের ধারণা।
    – উঁচু/নিচু এর ধারণা।
    – বড় গাছ/ছোট গাছের ধারণা।
    – সংখ্যা সংক্রান্ত ছড়া বলতে পারা।
    – সংখ্যার ছড়ার সাথে অঙ্গ সঞ্চালন/নাচ করতে পারা।
    – সংখ্যা সংক্রান্ত গান করতে পারা।
    – সংখ্যা সংক্রান্ত গল্প বোঝা ও বলা।
    monon-600
    পড়া সংক্রান্ত পূর্ব ধারণা (Pre- reading)
    স্কুলে গিয়ে শিশুকে পড়ার দক্ষতা অর্জন করতে হয়। কোনো কোনো শিশু পূর্ব প্রস্তুতি ছাড়াই পড়ার দক্ষতা অর্জন করতে পারে কিন্তু সব শিশুর বেলায় তা প্রযোজ্য নয়। তাই শিশু যাতে সহজে পড়ার দক্ষতা অর্জন করতে পারে তাঁর জন্য শিশুকে পূর্ব থেকেই প্রস্তুত করতে হবে। শিশুর পড়ার দক্ষতা বাড়ানোর জন্য আগে থেকে বাবা-মা/শিশু যত্নকারীরা যা যা করতে পারেন তা হলো-
    – ছবির বই উল্টে পাল্টে দেখানো ও আলোচনা করা।
    – গল্পের বই পড়ে শোনানো ও ছবি দেখানো।
    – গল্পের কার্ডের মাধ্যমে গল্প বলা।
    – অক্ষর নিয়ে গল্প পড়ে শোনানো। (এই লেখকের একটি বই রয়েছে যার নাম “সাথী খোঁজা”)।
    – অক্ষর ম্যাচ করে খেলা করা। (যেমন শিশু একই রকম দুটো অক্ষর এর কার্ডকে একসাথে রাখবে।)
    – অক্ষর নিয়ে গল্প বলা।
    – অক্ষর নিয়ে গান করা।
    – অক্ষর নিয়ে ছড়া বলা।
    লেখা সংক্রান্ত পূর্ব ধারণা (Pre-writing )
    স্কুলে যাওয়ার পর পড়ার সাথে সাথে শিশুকে লেখার দক্ষতা অর্জন করতে হয়। অন্য দক্ষতাগুলোর মতো লেখার দক্ষতা অর্জন করার জন্যও পূর্ব প্রস্তুতির প্রয়োজন অত্যন্ত বেশি। স্কুলে যাওয়ার পূর্বেই বাবা-মা/শিশু যত্নকারীরা যা যা করতে পারেন তা হলো-
    – শিশুকে স্বাধীনভাবে (free –hand) আঁকতে দিতে হবে।
    – শিশুকে পেন্সিল দিয়ে আঁকতে দিতে হবে।
    – শিশুকে মোমের পেন্সিল দিয়ে আঁকতে দিতে হবে।
    – শিশুকে রংতুলি দিয়ে আঁকতে দিতে হবে।
    – কোনো আঁকা ছবি রং করতে দিতে হবে।
    – কাগজ দিয়ে নানা কিছু বানাতে দিতে হবে। যেমন কাগজের নৌকা, কাগজের বল ইত্যাদি।
    – শিশুকে বিভিন্ন জিনিষ দিয়ে মালা গাঁথতে দিতে হবে।
    – শিশুর সাথে আঁকা আঁকা খেলতে হবে। যেমন মা পাতার উপরে একটা টান দিবেন এবং শিশুকে বলবেন আরেকটি টান দিতে। এভাবে দুজন বারে বারে টান দেয়ার মাধ্যমে কোনো চিত্র ফুটে উঠবে। এরপর শিশুকে রং করতে বলা যেতে পারে।
    – শিশুকে রং করার খাতা কিনে দেয়া যেতে পারে। যেখানে সে বিভিন্ন ছবি রং করবে।
    – কাঁচি দিয়ে ছবি কেটে কেটে কোলাজও তৈরি করতে পারে।
    – বিভিন্ন ধরনের বিচি মিশিয়ে দিয়ে তা আলাদা করে বাছতে দিতে হবে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনি ভয়জনিত উদ্বেগাধিক্য রোগে ভুগছেন
    Next Article আপনার সন্তানের রোগটির নাম অতিচঞ্চলতা রোগ বা হাইপার এক্টিভিটি ডিজঅর্ডার
    ফরিদা আকতার

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.