Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-৩
    ফিচার

    শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-৩

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 19, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য সম্পর্কে সন্তানকে সচেতন করার কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাচ্চার উদ্বেগ বা অবসাদের সমস্যায় অভিভাবকরা কীভাবে যত্ন নেবেন

    অভিভাবক হিসেবে একটা শিশুর অবসাদ বা উদ্বেগের সমস্যা বুঝতে কারোর অসুবিধা হতেই পারে। বাচ্চার অসুস্থতার জন্য অভিভাবকরা খুবই চিন্তায় পড়তে পারেন ও নিজেদের দোষী বলেও ভাবতে পারেন। পরিচর্যাকারী হিসেবে একজন তখনই তার সন্তানের ভালো করে দেখভাল করতে পারবে যখন সে অসুখ সম্পর্কে ঠিকঠাক ধারণা করবে। এজন্য অসুখ সম্বন্ধে অভিভাবকদের মনের সব সন্দেহ দূর করার জন্য চাই মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সঙ্গে কথা বলা। সেই সঙ্গে বাচ্চা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেজন্য অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিতে হবে।
    বাচ্চাদের সঙ্গে পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় কাটানো এক্ষেত্রে একান্ত জরুরি। অভিভাবকদের ক্ষেত্রে বাচ্চাদের লক্ষণগুলোকে ছোট করে দেখা উচিত নয়, তাদের আচরণের সমালোচনা ও অন্যদের আচরণের সঙ্গে তুলনা করা একেবারেই অনুচিত। সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে ও ধৈর্য ধরে শুনতে হবে।
    বাচ্চাদের মধ্যে যদি অবসাদ বা উদ্বেগের সমস্যা খুব গভীর হয়ে দেখা দেয় তখন তাদের মাথায় আত্মহত্যার চিন্তাও আসতে পারে। সেক্ষেত্রে অভিভাবকদের একজন মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে ও তাঁর কথা মতো বাচ্চার নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে হবে। যদি অভিভাবকরা দিশাহারা বোধ করেন তাহলে কাউন্সেলরের সাহায্য অবশ্যই দরকার।

    বয়ঃসন্ধিদের জন্য অবসাদ ও উদ্বেগ মানিয়ে নেওয়ার কয়েকটি পন্থা

    যদি দেখা যায় যে উদ্বেগ বা অবসাদের কারণে ক্লান্ত বা দিশাহারা বোধ হচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই কারণে বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে বিপর্যয়মূলক চিন্তাভাবনা আসতে পারে ও তারা দিশাহারা এবং মনমরা হয়ে থাকতে পারে।
    যদি এরকম লক্ষণ দেখা যায় তাহলে তখনই একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা জরুরি। বিশ্বাসভাজন কোনও বয়স্ক মানুষকে নিজের সমস্যার কথা জানানো দরকার। একবার মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের কাছে গেলে পরিকল্পনামাফিক চিকিৎসা পাওয়া সম্ভব হয়।
    যদি মনে বিপর্যয়মূলক চিন্তাভাবনা হয় তাহলে মনকে তা থেকে দূরে রাখতে চেষ্টা করতে হবে। সেজন্য আঁকা, খেলাধূলা, গান শোনা, বই পড়ার সঙ্গে ঠিকঠাক ওষুধ খাওয়া ও যোগচর্চা করা খুবই উপকারী। এ বিষয়ে কোন কৌশল অবলম্বন করলে  তা যথাযথ হবে, তা নিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
    এই অবস্থায় একজন কাছের মানুষের সাহায্য অত্যন্ত ফলপ্রসূ হয়। তাদের কাছে নিজের অনুভূতির কথা বলতে হবে ও সঠিক সাহায্য চাইতে হবে।

    শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যার মধ্যে উদ্বেগ এবং অবসাদ সর্বোপরি

    স্কুলে বরাবর খুব ভাল ফল করা আর্শিয়ার মধ্যে সবসময়ে ক্লাসে প্রথম হওয়ার চাপ থাকত। স্কুলের শেষ বছরে সে ক্রমশ পড়াশোনা নিয়ে অধীর হয়ে উঠছিল। তার সবসময়ে মনে হচ্ছিল যে সে কি বোর্ডের পরীক্ষায় ভালো ফল করতে পারবে? নিজের পছন্দমতো কলেজে কি ভর্তি হতে পারবে? তার চিন্তা হচ্ছিল যে যদি কোনও কারণে সে পরীক্ষায় খারাপ ফল করে তাহলে কী হবে?
    এসব কারণে আর্শিয়া খুব মনমরা হয়ে থাকত এবং মাঝে মাঝে তার মাথায় আত্মহত্যা করার চিন্তা আসত। কিছুতেই সে তার লেখাপড়ার দিকে মন দিতে পারত না। সবসময়ে অত্যন্ত ক্লান্ত বোধ করত ও মাথায় ব্যথা অনুভব করত।
    যখন আর্শিয়ার বাবা-মা এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে শুরু করলেন তখন একজন কাউন্সেলর তাদের বোঝাতে সাহায্য করলেন যে আর্শিয়ার নিজের স্বত্তার মধ্যে পড়াশোনায় অসাধারণ হওয়ার চিন্তা একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। বোর্ডের পরীক্ষায় সবচেয়ে সেরা হওয়ার নেশা তাকে পেয়ে বসেছে। যদি সে কোনও কারণে পরীক্ষায় ভালো ফল করতে না পারে তাহলে কী হতে পারে, সেই বাস্তবটা দেখার কোন চেষ্টাই করছিল না আর্শিয়া। এই কারণে কয়েক মাসের জন্য আর্শিয়ার মনে উদ্বেগ ও অবসাদের জন্ম হয়েছিল।
    সাধারণ মানুষের মনে একটা ভুল ধারণা রয়েছে যে অল্পবয়সি ছেলে-মেয়ে এবং বয়ঃসন্ধির ছেলে-মেয়েরা নিজেদের গভীর অনুভূতি প্রকাশ করতে পারে না। আর তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, যেমন- অবসাদ ও উদ্বেগের জন্ম হতেও  পারে না।
    বাস্তব চিত্র: সাত বছরের নীচে থাকা শিশুদের মধ্যে অন্ততপক্ষে চার শতাংশের ক্ষেত্রে শৈশবকালীন মানসিক অবসাদ বা উৎকণ্ঠার জন্ম হয়।
    আট বছর বা তার বেশি বয়সের বাচ্চা থেকে শুরু করে বয়ঃসন্ধিকালের ছেলে-মেয়েদের মধ্যে প্রায় ৯ শতাংশের ক্ষেত্রে অবসাদজনিত সমস্যা দেখা দেয়। পূর্ণবয়স্ক ছেলে-মেয়েদের মধ্যেও প্রায় এই হারেই এমন মানসিক অসুখ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।
    এই ধরনের মানসিক সমস্যার চিকিৎসা না হলে তা ক্রমে লাগাতার মানসিক অসুখে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। শৈশবে হওয়া অসুখ বয়ঃসন্ধি বা বড়  বয়সেও তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তাড়াতাড়ি রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা একজন বাচ্চাকে তার সমস্যা কাটিয়ে সুস্থ হতে সাহায্য করে।
    একজন শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠে তখন তার মধ্যে দুঃখ, মনমরা ভাব এবং নানারকম আবেগ দেখা দিতে পারে। কিছু বাচ্চার ক্ষেত্রে এই ধরনের বোধগুলো অনেক সময় ধরে স্থায়ী হয় এবং তাদের অনুভূতি ও মানসিক স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ে।
    শিশু এবং বয়ঃসন্ধিদের মধ্যে মানসিক অবসাদ এবং উদ্বেগ খুবই বাস্তব একটা সমস্যা। সেই সঙ্গে প্রায়শই এই সমস্যা দুটোর সহাবস্থান ঘটে। একজন বাচ্চার চিন্তা, বোধ, আচরণ তথা তার সমগ্র জীবনযাপনের মধ্যে অবসাদ ও উদ্বেগজনিত সমস্যার প্রভাব পড়তে দেখা যায়।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদাম্পত্যজীবনে সামাজিক মাধ্যমের প্রভাব
    Next Article আসক্তি মুক্ত হওয়ার উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.