Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-১
    শিশু কিশোর

    শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-১

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 17, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য সম্পর্কে সন্তানকে সচেতন করার কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশু এবং বয়ঃসন্ধিদের মধ্যে মানসিক অবসাদ ও উদ্বেগের চিহ্নিতকরণ প্রক্রিয়া

    অ্যাটেনশন ডেফিশিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডারের (এডিএইচডি) মতো অবসাদ ও উদ্বেগও শৈশবের একপ্রকার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, যার লক্ষণ সবসময়ে খালি চোখে ধরা পড়ে না। এই সমস্যার কারণে একটা বাচ্চার আচার-আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দেয়। অভিভাবকদের চোখে সেই পরিবর্তন নাও ধরা পড়তে পারে।
    বাচ্চাদের মধ্যে অবসাদ, উদ্বেগ বা উৎকণ্ঠা হলে তারা নিজেদের অনুভূতি বা বোধের প্রকাশ ঘটাতে পারে না।
    একজন বয়ঃসন্ধি ছেলে বা মেয়ের মধ্যে মানসিক অবসাদের লক্ষণ দেখা দিতে পারে তাদের ১১ বা ১২ বছর বয়সে। এই পর্যায়টা হল সন্ধিক্ষণের, যখন একজন বাচ্চার মধ্যে শারীরিক, মানসিক এবং হরমোনজনিত পরিবর্তন ঘটে। অভিভাবক এবং শিক্ষক, যাঁরা বাচ্চাদের এই বদলগুলো দেখতে পান, তাঁরা অধিকাংশ সময়ে ওই লক্ষণগুলোকে এড়িয়ে যান। তাঁরা ভাবেন যে, বাচ্চা হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই স্বাভাবিক অবস্থানে পৌঁছে যাবে। অন্যদিকে বাচ্চারা যত বড় হতে শুরু করে তত তাদের মধ্যে আচরণগত পরিবর্তন হতে থাকে। কিছু বাচ্চার মধ্যে মানসিক স্বাস্থ্যের সমস্যাও দেখা দেয়, যা মোটেই এড়িয়ে যাওয়া উচিত নয়। এক্ষেত্রে অভিভাবকরা যদি দেখেন বাচ্চার আচার-আচরণ স্বাভাবিক হচ্ছে না এবং সেই আচরণ ২ থেকে ৩ সপ্তাহ ধরে স্থায়ী হচ্ছে তাহলে অবশ্যই তাদের বিশেষজ্ঞের সাহায্য নেওয়া প্রয়োজন।

    শিশু ও বয়ঃসন্ধিদের মধ্যে উদ্বেগজনিত সমস্যা

    শিশুদের ক্ষেত্রে নানারকম গুরুতর উদ্বেগের সমস্যা দেখা দেয়। একদম ছোট বাচ্চা যারা সবে হাঁটতে শিখেছে এবং এর থেকে আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এরকম উদ্বেগের সমস্যা খুব বেশি দেখা যায়। যদি এই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত স্থায়ী হয় এবং তার দৈনন্দিন কাজে সেই সমস্যার প্রভাব পড়ে তাহলে একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা অবশ্যই প্রয়োজন।
    সামাজিক উদ্বেগজনিত সমস্যা: সামাজিক মেলামেশার ক্ষেত্রে বাচ্চারা অধীর হয়ে ওঠে।
    ভয়জনিত (ফোবিক) উদ্বেগ: বাচ্চাদের মনে কতগুলো বিশেষ বিষয় নিয়ে ভয় দেখা দেয়। যেমন- কোনও জায়গা, উচ্চতা, জীবজন্তু, অন্ধকার প্রভৃতি।
    বিচ্ছিন্নতাজনিত (সেপারেশন) উদ্বেগ: বাচ্চাদের মনে মাঝে মাঝে ভয় হয় যে তারা হয়তো অভিভাবক বা পরিচর্যাকারীদের থেকে আলাদা হয়ে যাবে। ২ থেকে ৩ বছরের বাচ্চাদের মধ্যে এই ভয় দেখা দেয়।
    বয়সে একটু বড় ও বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে পড়াশোনার সাফল্য ও ব্যর্থতা নিয়ে উদ্বেগ জাগে।
    পারফরম্যান্স অ্যাংজাইটি বা উদ্বেগ: এই উদ্বেগের কারণ হল নিজের জীবনের প্রত্যাশা পূরণ ও লেখাপড়ায় সবসময়ে সফল হতে চাওয়া। এই সমস্যা বয়ঃসন্ধিকালের সেই সব ছেলে-মেয়ের মধ্যে দেখা যায়, যারা লেখাপড়ায় শুধুই সেরা হতে চায়। কারণ তাদের মনে ভয় থাকে যে যদি তারা পড়াশোনায় সেরা হতে না পারে তাহলে তারা তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলবে। অন্যদিকে সেই সব ছেলে-মেয়েদের মধ্যেও ভয় থাকে যারা লেখাপড়ায় তেমন ভালো নয়। এরা সবসময়ে নিজেদের ব্যর্থতার জন্য হীনম্মন্যতায় ভোগে। বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বেগ জন্মায়। তাদের মনে বারবার কয়েকটি চিন্তা ঘুরেফিরে আসে- যদি আমি ব্যর্থ হই তাহলে কী হবে? যদি আমি জীবনে কিছু করে দেখাতে না পারি তাহলে কী হবে? যদি আমি তেমন ভালো কিছু করতে না পারি তাহলে কী হবে? আমি কি সব ক্ষেত্রেই সফল হব?

    শিশু ও বয়ঃসন্ধিদের মধ্যে মানসিক অবসাদ

    এখন প্রতিযোগিতার জগৎ। তাই বাচ্চাদের উপর পড়াশোনা এবং অন্যান্য গুণাবলি বিকাশের জন্য অহেতুক ও অযৌক্তিক চাপ সৃষ্টি করা হয়। এ কারণে একজন বাচ্চাকে কড়া নিয়মকানুন ও কঠিন রুটিন মেনে চলতে হয়। এটা একজন বাচ্চার মানসিক অবসাদের পিছনে অন্যতম কারণ। তাকে বাড়িতে ও স্কুলে বেশিরভাগ সময় কাটাতে হয় লেখাপড়া ও কিছু না কিছু শেখার মধ্য দিয়ে। সেই সঙ্গে অন্যান্য আরও কয়েকটি মনস্তাত্ত্বিক উপাদান থাকে যা একজন শিশুর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যে সব বাচ্চারা তাদের অনুভূতিগত ও মানসিক জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারে না তাদের ক্ষেত্রেই অবসাদের সমস্যা বেশি চোখে পড়ে।
    যে যে কারণে অবসাদ হতে পারে সেগুলো হল-

    • বাড়িতে ঝগড়া-বিবাদের জন্য দীর্ঘমেয়াদি মানসিক চাপ, যেমন- অভিভাবকরা যদি মদ্যপ হয় বা নিজেদের মধ্যে সবসময়ে ঝগড়া-বিবাদ করে
    • হিংসা, শারীরিক বা মানসিক নির্যাতন বা অবহেলার কারণে মানসিকভাবে আতঙ্ক জন্মায়
    • পড়াশুনা শেখার সমস্যা যা একজন বাচ্চার আত্মবিশ্বাস এবং দক্ষতার উপর
      প্রভাব ফেলে
    • চিকিৎসা হয়নি এমন অন্যান্য সাইকিয়াট্রিক সমস্যা, যেমন- উদ্বেগজনিত জটিলতা

    বাচ্চাদের মধ্যে কম, মাঝারি বা গুরুতর অবসাদ দেখা যায়।
    কম অবসাদ– এর ফলে শিশু অখুশি থাকে। কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন করে। স্কুলের কাজ বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে তাদের তেমন আগ্রহ দেখা যায় না। কিন্তু অভিভাবকদের সাহায্য এবং সরল জীবনযাত্রা শিশুদের এই সমস্যা থেকে রক্ষা করতে পারে।
    মাঝারি অবসাদ– এর ফলে বাচ্চাদের জীবন অনেকটা প্রভাবিত হয়। বাচ্চারা সবসময়ে বিষণ্ণ ও মনমরা থাকে। যদি অভিভাবকরা বাচ্চার মধ্যে এরকম  অবসাদের লক্ষণ দেখতে পান তাহলে অবিলম্বে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে ও একজন মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
    গুরুতর অবসাদ – এর ফলে বাচ্চারা নিজেকে অপদার্থ বলে ভাবে। বাচ্চাদের মনে  সবসময়ে নেতিবাচক চিন্তাভাবনা হয় এবং সে তার দুঃখগুলোর সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারে না। যদি বাচ্চার মধ্যে এরকম গুরুতর মানসিক অবসাদ দেখা দেয় তাহলে তাকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে ও চিকিৎসা করাতে হবে।

    অবসাদ বয়ঃসন্ধি মানসিক শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাসিক মনের খবর এর মার্চ সংখ্যায় যা রয়েছে
    Next Article সোশ্যাল মিডিয়া ব্যবহারে বাড়ছে শিশুদের মানসিক সমস্যা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?

    October 3, 2024

    সোশ্যাল মিডিয়া কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে

    October 1, 2024

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.