Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সঙ্গীর রাগ সমালাতে করণীয়
    ফিচার

    সঙ্গীর রাগ সমালাতে করণীয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 28, 2021Updated:September 24, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সঙ্গী অতিরিক্ত রাগী হলে সামলাবেন যেসব উপায়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একজন অতিরিক্ত রাগী সঙ্গীর সাথে মানিয়ে নেওয়া বেশ কঠিন। তবে তার এই রাগের পেছনে কি কি কারণ লুকিয়ে আছে সেগুলো চিহ্নিত করে কিছু কৌশল অবলম্বন করতে পারলে সঙ্গীর রাগ সামলানো বেশ সহজ হয়ে যাবে।

    অনেক সম্পর্ক এমন থাকে যে, দুজন সঙ্গীর একজন অত্যন্ত রাগী হয়। খুব অল্পতেই অনেক বেশী রেগে যাওয়া স্বভাবের মানুষ যেমন কারও উপরই তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনা তেমনি সঙ্গীর প্রতিও বিভিন্ন সময়ে বেশ অনুচিত আচরণ করে বসেন। এই অযথা রাগ করা সমস্যা বা অল্পতেই অনেক বেশী রেগে যাওয়া সঙ্গীর সমস্যা নিয়ে যারা ভুগছে আজকের লেখাটি তাদের জন্য।

    রাগের এই বিড়ম্বনা কেন হচ্ছে এবং এটি সামলাবার উপায়ই বা কি- এসব নিয়ে মনস্তত্ত্ববিদগণ কি বলছেন সেই অনুসারে কিছু সহজ সমাধান এই লেখাটির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন।

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের মাঝে এমন রাগ করার সমস্যা থাকে তাদের অধিকাংশই নিজের রাগের কারণ হিসেবে অন্যদের আচার ব্যবহার বা পরিস্থিতিকেই দোষারোপ করে। তারা কখনোই বুঝতে চায়না এই সমস্যা তাদের এবং এর পরিবর্তন প্রয়োজন।

    আবার অনেকের ক্ষেত্রে এমনও হয়, যারা নিজেদেরকেই তাদের এই অযাচিত রাগের জন্য দোষারোপ করে। হয়তো তারা শৈশবে এমন পরিবেশে বড় হয়েছে যেটি তাদের মধ্যে এ ধরণের অভ্যাসের জন্ম দিয়েছে।

    আবার অনেকের জীবনের বিভিন্ন দুঃখজনক ও অপ্রত্যাশিত অভিজ্ঞতা তাদের মনে তীব্র ক্ষোভ, অসন্তোষ এবং বিষণ্ণতা সৃষ্টি করে যা পরবর্তীতে রাগের মাধ্যমে প্রকাশিত হয়। এ ধরণের মানুষ মনের মধ্যে এক ধরণের শূন্যতা এবং নিজেদের অসুরক্ষিত মনে করেন, যা তাদের এ ধরণের আচরণে প্রেরিত করে।

    তাই সঙ্গীকে দোষারোপ করার আগে বা সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়ার আগে খুঁজে বের করুন আপনার সঙ্গীর রাগের প্রকৃত কারণ। আর তাহলেই তার এ ধরণের আচরণ গত সমস্যা দূর করা সম্ভব হবে এবং সম্পর্ক সুন্দর ও ভালোবাসাপূর্ণ হয়ে উঠবে।

    নিচে এ ধরণের কিছু কৌশল উল্লেখ করা হল, যেগুলো আপনার সঙ্গীর অযাচিত রাগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

    ১. সব সময় সঙ্গীর রাগের কারণ হিসেবে নিজের উপর দায় চাপাবেন না। সঙ্গী যে কোন কারণে রেগে গেলেই সেটির কারণ হিসেবে নিজেকে দায়ী করা থেকে বিরত থাকুন। এতে আপনার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব কম পড়বে।

    ২. সঙ্গী রাগ করলে কখনোই নিজে ধৈর্য হারা হবেন না। যে কোন কারণে আপনার সঙ্গী রেগে গেলে উল্টো নিজেও রেগে গিয়ে কথা বলা বা রাগকে বাড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন। এ সময় ধৈর্য হারা হবেন না।

    ৩. দরকার হলে এমন পরিস্থিতি এড়িয়ে চলুন। সঙ্গী রেগে গেলে তার সব কথা শুনতেই হবে এমন কোন বিষয় নেই। চরম পরিস্থিতিতে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন বা সেই কক্ষ বা স্থান ত্যাগ করতে পারেন। এতে পরিস্থিতি আরও নেতিবাচক পর্যায়ে যাওয়া থেকে আটকানো যাবে।

    ৪. রাগের মূল কারণ অনুসন্ধানের প্রয়াস করুন। সঙ্গীর রাগ কেবল তার স্বভাবজাত কারণেই হচ্ছে এমনটি ভেবে ভুল করবেন না। রাগের পেছনে থাকতে পারে হতাশা, কোন পুরনো অভিজ্ঞতার ফলে সৃষ্টি হওয়া মানসিক অবসাদ বা বিষণ্ণতা। তাই সমস্ত দোষ সঙ্গীকে না দিয়ে বরং রাগের প্রকৃত কারণ খুঁজে বের করার প্রয়াস করুন।

    ৫. প্রয়োজনে কাউন্সেলিং এর ব্যবস্থা করুন। যদি সঙ্গীর রাগ কিংবা সম্পর্কে এর প্রভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে, তাহলে অবশ্যই একজন ভালো মনস্তাত্ত্বিক বা কাউন্সেলর দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা করুন। এতে সমস্যা সমাধান হবে।

    রাগ মানুষের স্বাভাবিক আবেগ প্রকাশেরই একটি মাধ্যম। তবে অনেক সময় এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এর নেতিবাচক প্রভাব ব্যক্তির নিজের উপর, তার সঙ্গীর উপর এবং সম্পর্কের উপরেও পড়ে।

    তাই যদি আপনার রাগ সম্পর্কিত কোন সমস্যা থাকে নিজেই এটি নিয়ে সচেতন হবার প্রয়াস করুন। কিংবা যদি আপনার সঙ্গীর এমন সমস্যা থাকে তাহলে চোখ বুজে তার উপর সব দায় না দিয়ে বরং এর মূল কারণ এবং সমস্যা সমাধানে উপরের কৌশলগুলো অনুসরণ করুন। দুজনের প্রয়াসে অবশ্যই এই সমস্যা দূর হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/fixing-families/202109/how-deal-explosively-angry-partner

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা চিকিৎসা ডিপ্রেশন দুশ্চিন্তা নারী পুরুষ বিষণ্ণতা মানসিক স্বাস্থ্য হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওসিডিতে ভুগতেন ডিক্যাপ্রিও
    Next Article আলঝেইমার্স বা ডিমেনশিয়ার কারণ ও চিকিৎসা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.