Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানকে সত্য মিথ্যার তফাত শেখাতে পারেন যেভাবে
    শিশু কিশোর

    সন্তানকে সত্য মিথ্যার তফাত শেখাতে পারেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 9, 2021Updated:January 9, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সত্য মিথ্যার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক সময়ে যেখানে বড়রাই গুলিয়ে ফেলেন সত্য মিথ্যার ফারাক, সেখানে এক জন শিশুর পক্ষে বোঝা দুষ্কর, কোনটা সত্যি ও কোনটা মিথ্যে। সত্য মিথ্যার পরিধি সম্পর্কে শিশুটির সম্যক জ্ঞান না থাকায়, তাকে মিথ্যে বলা থেকে বিরত রাখার কাজটা আরও কঠিন হয়ে যায়। তাই একদম শিশু বয়স থেকেই এ বিষয়ে সাবধান হতে হবে। রাশ আলগা করলে কিন্তু পরবর্তী কালে জটিল সমস্যা দেখা দিতে পারে। তাই শিশুকাল থেকেই সন্তানের সত্য মিথ্যার ব্যাপারে সর্তক থাকুন।

    মিথ্যের নানা র‌ং
    শিশুমন অনেক সময়েই কল্পনার জগৎ থেকে নানা রকম ধারণা করে বসে। সেটা যে আসলে মিথ্যে, সেই বোধও থাকে না। মিথ্যেরও ধরন আছে। হোয়াইট লাইজ়, রেড লাইজ়। কল্পনাপ্রবণ মন থেকে ছোটরা অনেক কিছুই বলে। সেই বানানো কথাগুলোকে বিশেষজ্ঞরা ‘সাদা মিথ্যে’ বলেন। এগুলো কিন্তু আদতে খুব একটা ক্ষতিকর নয়। ধরুন আপনার সন্তান স্কুল থেকে ফিরে বলল, সে রাস্তায় একটা পরি দেখেছে। কিংবা তার বন্ধু চকলেটের তৈরি বাড়িতে থাকে। এগুলো সে তার কল্পনার জগৎ থেকে ধার করেছে। সাধারণত ছ’-সাত বছর পর্যন্তই বাচ্চারা এ ধরনের কথাবার্তা বলে থাকে। যদি দেখেন আপনার সন্তান এই রকম কিছু বলছে, তা হলে তাকে বকবেন না। উল্টো বলুন, ‘বাহ, এই গল্পটা তো বেশ ভাল।’

    তাতে শিশুটির মনে হবে এটা গল্প। সে এই ধরনের কিছু বললে আপনি সেটাকে গল্পকথার মোড়ক দেওয়ার চেষ্টা করুন। এতে শিশুটি বুঝবে, এগুলো বাস্তব নয়।কোনটা বাস্তব আর কোনটা কল্পনা, শিশুদের সেটা বুঝতেই সময় লেগে যায়। সন্তানের কল্পনাপ্রবণ মনকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করুন। তাকে বলুন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই কথাগুলোই বলতে কিংবা লিখে ফেলতে। তার পরে বলুন, এই গল্পটা আর একটু এগিয়ে নিয়ে যেতে। এতে শিশুটির সৃজনশীল মন উৎসাহ পাবে।

    ভয় থেকেই মিথ্যের জন্ম
    বাবা-মা বকবে বা মারবে, এটা সন্তানের কাছে বিরাট ভয়ের জায়গা। তাই সে কোনও ভুল করে ফেললে চাপা দেওয়ার চেষ্টায় মিথ্যে কথা বলে। ছোটখাটো বিষয়ে সন্তানকে শাসন করার বদলে বোঝানোর চেষ্টা করুন। বিশেষজ্ঞরা সন্তানের গায়ে হাত তোলার একেবারেই বিরুদ্ধে। তবে শাসনের প্রয়োজন অবশ্যই আছে। কোন বিষয়ে কতটা শাসন করবেন, সেই পরিমিতি বোধ থাকাটাও জরুরি। সন্তান ভুল করলে তা স্বীকার করার সাহস জোগান। আপনার বকুনির ভয়েই হয়তো সে মিথ্যে বলছে। টিফিন না খাওয়া বা পেনসিল বক্স হারিয়ে ফেলার মতো ছোটখাটো ঘটনায় অতিরিক্ত বকাবকি করবেন না। বুঝিয়ে কাজ হাসিল করুন।
    ছোট থেকেই শিশুকে নিজের জিনিসের প্রতি যত্ন নিতে শেখান। এতে সে চট করে কিছু হারিয়ে ফেলবে না। আর হারালেও তার নিজের মন খারাপ হবে এবং পরের বার অতিরিক্ত খেয়াল রাখবে। পরীক্ষায় কম নম্বর পেলে বাড়িতে না বলা, খাতা না দেখানো ইত্যাদি প্রবণতা আসে ভয় থেকেই। এগুলো সবই ‘রেড লাইজ়’-এর অন্তর্গত। সন্তানকে বোঝান, সে যদি কোনও ভুল করে, আপনি তাকে তা শোধরাতে সাহায্য করবেন।

    মিথ্যে যখন ক্ষতি করে
    বাচ্চারা অনেক সময়ে ইচ্ছাকৃত ভাবে মিথ্যে বলে কাউকে বিপদে ফেলার জন্য। সেটা বন্ধু কিংবা বাবা-মা যে কেউ হতে পারে। এই সমস্যাটা জটিল। টিনএজারদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। কোনও বন্ধুর প্রতি আক্রোশ থেকে মিথ্যে বলে তাকে বিপদে ফেলার চেষ্টা করে অনেকে। অভিভাবকের উপরেও রাগ জন্মাতে পারে। এ ক্ষেত্রে কাউন্সেলিং দরকার। কেন সে বন্ধুর ক্ষতি চাইছে, তা খতিয়ে দেখতে হবে। বাবা-মায়ের উপরে রাগেরও নিশ্চয়ই কারণ রয়েছে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও কাউন্সেলিং প্রয়োজন। সন্তানের মিথ্যেয় রাশ না টানলে, টিনএজের গণ্ডি পেরোনোর পরেও তার মধ্যে এই প্রবণতা দেখা যাবে। প্যাথোলজিক্যাল লায়িং বেশ জটিল সমস্যা।

    গলদ অভিভাবকত্বেও
    আমাদের পেরেন্টিং স্ট্রাকচারেও অনেক গলদ লুকিয়ে। সেই ফাঁক দিয়ে বহু সমস্যা সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। অনেক শিশুই নিত্য দিন কিছু না কিছু হারিয়ে আসে। এ ক্ষেত্রে তখনই তাকে জিনিসটি কিনে দেবেন না। বস্তুটির অভাববোধ তাকে যত্ন করা শেখাবে। সন্তান যাতে বাবা-মায়ের কাছে খোলাখুলি সব কথা বলতে পারে, সে ব্যবস্থাও আপনাকেই করতে হবে। এর জন্য সন্তানকে সময় দেওয়াটা জরুরি। শিশু যেন অ্যাগ্রেসিভ ভিডিও না দেখে বা গেম না খেলে। এ জিনিসগুলো অজান্তেই শিশু মনের উপরে ছাপ ফেলে।

    স্বীকৃতি পাওয়ার জন্যেও ছোটরা মিথ্যে বলে। হয়তো একটি ছবি তাঁর বন্ধু এঁকেছে, কিন্তু আপনার সন্তানের দাবি, সেটা তার আঁকা। ওকে বলুন, সত্যিটা আপনি জানেন। তাতে স্বীকার না করলে একটা ছবি এঁকে দেখাতে বলুন। অনেক সময়ে শিশুরা জোর গলায় কান্নাকাটি করে নিজেদের মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করতে চায়। এ সব ক্ষেত্রে আপনাকে কড়া হতে হবে। সেই মুহূর্তে হয়তো বকুনি দিলেন না, কিন্তু পরে তাকে আলাদা করে বলুন, আপনি সত্যিটা জানেন আর তার এই আচরণে কষ্ট পেয়েছেন।

    সন্তানকে মিথ্যে বলা থেকে বিরত রাখতে আপনাকে ইমোশনালি বিষয়টা সামলাতে হবে। তাকে সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর চেষ্টা করুন। সাতে এটাও বোঝান যে, ও মিথ্যে বললেন আপনি আহত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন।
    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    সত্য মিথ্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleখুঁতখুঁতে স্বভাব খারাপ কিছু নয়
    Next Article খালু মারা যাওয়ার পর বাবা মানসিক ভাবে ভেঙে পড়েছেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.