Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানের শিশু বয়সটাই শুধু আমাদের, বড় হবার পর তারা অন্য কেউ
    জীবনাচরণ

    সন্তানের শিশু বয়সটাই শুধু আমাদের, বড় হবার পর তারা অন্য কেউ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 7, 2016No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সন্তানের ভেতর দিয়ে মানুষ খোঁজে নিজের প্রতিচ্ছবি। সন্তানই তার কাছে পৃথিবী, সন্তানই সকল আনন্দের উৎস। আবার এই সন্তানই বয়ে নিয়ে আসে দীর্ঘশ্বাস- যখন সে ছিটকে পড়ে মা-বাবা’র আরাধ্য স্বপ্নের জগত থেকে। সন্তানের বড় হওয়া, পাওয়া-না-পাওয়ার অনুভূতি নিয়ে মনের খবর প্রতিনিধির সাথে কথা বলেছেন বিভা (ছদ্মনাম)।
    আপনার ক’জন সন্তান?
    ২ জন।
    ওদের বয়স কত?
    একজনের ২২ আরেকজন ১৫।
    সন্তানদের নিয়ে আপনি পরিতৃপ্ত?
    অবশ্যই পরিতৃপ্ত। কিন্তু…
    কিন্তু কী?
    আসলে আমরা তো নিজেদের মত করে সন্তানদের নিয়ে স্বপ্ন সাজাই, কিন্তু আস্তে আস্তে আবিষ্কার করি সন্তানদের জগৎ কীভাবে আমাদের চিন্তার থেকে দূরে সরে যাচ্ছে। তখন মেনে নেয়া কষ্টের হয়। আর এখন তো মা-বাবা আর সন্তানদের সম্পর্কের মাঝে আরো কত বিষয় চলে এসেছে। তাই পরস্পরকে দেয়ার সময়টাও সংকুচিত হয়ে গেছে।
    আপনি কি প্রযুক্তির কথা বলছেন?
    হ্যাঁ প্রযুক্তি তো বটেই। এছাড়াও জীবনযাত্রা এখন আগের চেয়ে অনেক দ্রুতগতি সম্পন্ন। আমাদের মধ্যে যতটা পরিবারকেন্দ্রিক হওয়ার সুযোগ ছিল এখন সেটা কমে গিয়েছে।
    কিরকম?
    যেমন আমরা অবসরগুলোতে হয়তো পরিবারের সবার সাথে কাটাতাম, খাবার সময় একসাথে সবাই খেতাম। বছরে একবার হলেও পরিবারের সাথে আত্মীয়ের বাড়ি, দাদা-বাড়ি বা নানা-বাড়ি যেতাম। কিন্তু এখন তো অবসরই নেই। যাও বা আছে তাও তো প্রযুক্তির দখলে। আমরা একসাথে খাওয়ার জন্য অপেক্ষা করতাম। হয়তো মা খায়নি বা বোন খায়নি অপেক্ষা করতাম কখন তার কাজ শেষ হবে একসঙ্গে খাব। আমার বাচ্চাদের মধ্যে কিংবা ওদের সমসাময়িক অন্যদের মধ্যে এই অনুভূতি দেখি না। এ হয়তো আমার বা আমাদেরই ব্যর্থতা।
    কখনো কি এমন মনে হয়েছে এই অনুভূতির ঘাটতি কোনোভাবে মেটানো যেত?
    অনেক সময় আমি নিজের ব্যর্থতাগুলো খুঁজে দেখার চেষ্টা করি। হ্যাঁ মাঝে মাঝে মনে হয় আমাদের দায় ছিল। যেমন- আমি আর ওদের বাবা-ই খুব কমসময় একসঙ্গে বসে খেয়েছি, একসঙ্গে ঘুরতে গিয়েছি কিংবা খুব আন্তরিক পারিবারিক সময় কাটিয়েছি। ওরা আমাদেরকে বিচ্ছিন্নভাবেই পেয়েছে অধিকাংশ সময়। তাই হয়তো ওদের মধ্যে প্রত্যাশিত পারিবারিক বন্ধনের অনুভূতি তৈরি হয়নি।
    এমন কেন হয়েছে? ওদের বাবার সাথে কি সন্তান প্রতিপালন নিয়ে আপনি বোঝাপড়ায় যাননি?
    আসলে সত্যি বলতে সেই অর্থে আমাদের মধ্যে খুব শেয়ারিং এর সম্পর্ক ছিল না। সন্তানের বেশির ভাগ দায়িত্বই দেখা যেত আমি পালন করতাম। আমার স্বামী তার কাজ নিয়েই ব্যস্ত থাকতো।
    তার মানে কি আপনাদের সন্তান দু’জনের সমান অভিভাবকত্ব পায়নি?
    সত্যি বলতে পায়নি। আর এখন তার ফলাফলটা অনুভব করি। ওদের বাবাও সেটা এখন বুঝতে পারে। আমি তো আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। কিন্তু প্রত্যাশামত ভবিষ্যত পেলাম কোথায়!
    কীভাবে সেই ফলাফল অনুভব করেন?
    এসব বলতে বা ভাবতে কষ্ট হয়। তবুও এড়িয়ে যাওয়া যায় না। ওদের মধ্যে খুব ইগনোর করার প্রবণতা তৈরি হয়েছে। আমরা বাবা-মা’কে যেরকম শ্রদ্ধার চোখে দেখে এসেছি সারাজীবন খুব স্বাভাবিকভাবে সেটাই আমাদের কাছে মানদণ্ড, কিন্তু ওদের ক্ষেত্রে সেই জিনিসটা খুঁজে পাই না। ওরা অনায়াসে আমাদের অশ্রদ্ধা করে বসে। সবচেয়ে কষ্ট হয় যখন আমাদের অনুভূতি ওদের স্পর্শ করে না।
    যদি আবার ওদেরকে নতুন করে বড় করার সুযোগ পেতেন তাহলে কী করতেন?
    আসলেই জানি না। হয়তো প্রত্যাশা একটু কমাতাম। আমরা সন্তানদেরকে সকল সুখের আধার মনে করি। কিন্তু বাস্তবতা কখনো তেমন নয়। সন্তানের শিশু বয়সটাই শুধু আমাদের বড় হবার পর তারা অন্যকেউ, অন্য কোনো ভুবনের বাসিন্দা। তখন তাদের জীবন অনেক সময় বাবা-মা’র জন্য হয়ে যায় অনধিকার প্রবেশের স্থান।
    সন্তান বড় করতে গিয়ে যে সংকটগুলো আপনাকে ভুগিয়েছে সেই অভিজ্ঞতা থেকে অন্য অভিভাবকদের জন্য কিছু বলার আছে আপনার?
    হয়তো পুরোটাই ভাগ্য। তবুও যথাসম্ভব একটা সহজ আনন্দময় পারিবারিক পরিবেশ সন্তানের স্বাভাবিক বিকাশের জন্য সহায়ক হতে পারে। বাবা-মা’র বোঝাপড়াটা খুব দরকারি মনে হয় এখন।
    বিভা’র মত অনেক অভিভাবককেই দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায় সন্তানদের জন্য। অনেকেই অভিযোগ করেন- সন্তানরা বাবা-মা’কে বোঝে না, বাবা-মা আর সন্তানের মানসিক দূরত্ব বাড়ছে কিংবা সন্তানের উচ্চাকাঙ্ক্ষা-জেদ-ঔদ্ধত্যের কাছে পরাজিত হচ্ছেন বাবা-মা। প্রশ্ন তৈরি হয়- কেন এমন হচ্ছে? এ থেকে উত্তরণের উপায়ই বা কী? সন্তান প্রতিপালনে মা এবং বাবার সমান অংশগ্রহণ এবং সুচিন্তিত-ভারসাম্যপূর্ণ অভিভাবকত্ব অবশ্যই সবচেয়ে আগে জরুরি। তবে একক প্রচেষ্টায় কোনো অভিভাবকের এইসব সংকট থেকে বেরিয়ে আসা কঠিন। কেননা দেখা যায় কোনো মা-বাবা তার সন্তানকে একভাবে প্রতিপালন করলেন, বড় করলেন- কিন্তু সেই সন্তান যখন স্কুলে পা রাখলো তখন সে প্রভাবিত হতে থাকলো তার বন্ধুদের দ্বারা। কাজেই সন্তানকে সঠিকভাবে বড় করার জন্য প্রয়োজন সামষ্টিক সচেতনতা, প্রয়োজন সামাজিক দায়বোধ।
    সাদিকা রুমন, বিশেষ প্রতিবেদক
    মনেরখবর.কম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাড়ির বাইরে যেতে, মসজিদের জামাতে নামাজ পড়তে ভয় করে
    Next Article স্ট্রেস- ৭ম পর্ব: মোকাবেলা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.