Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সবসময় ইতিবাচক চিন্তা করুন
    প্রশ্ন-উত্তর

    সবসময় ইতিবাচক চিন্তা করুন

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়January 10, 2016No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    স্যার আসসালামুয়ালাইকুম। আমি ওমানে থাকি, গত পাঁচ মাস ধরে আমি খুব সমস্যায় ভুগছি। আমার সমস্যা হচ্ছে, আমি আমার বাড়ির ব্যাপারে একটু টেনশনে ছিলাম। হঠাৎ করে একদিন আমার মাথা ঘোরা শুরু করে, এরপরে আমি কাজ করতে পারি না, খেতে পারি না, একা থাকতে ভালো লাগে না, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, কেউ কথা বললে বিষের মতন মনে হয়। আমার বুকের ভেতরে ধড়ফড় ধড়ফড় করে, আমি মালিককে বলে দুই মাসের জন্য দেশে যাই। দেশে অনেক ডাক্তার দেখাই, কিন্তু কেউ রোগ ধরতে পারছিল না। পরে আসার ১৫ দিন আগে একটা ব্রেইনের ডাক্তার দেখাই। তিনি আমাকে nexito 20 mg, indever.40 mg এবং dijupan.2 mg দিয়েছেন। পরে আমি এগুলো ওমানে নিয়ে এসে পাঁচ মাস খেয়েছি। এখন আমি dijupan বন্ধ করে দিয়েছি। এখন আমার সমস্যা হচ্ছে আমার চোখ আর কপাল সকালে ঘুম থেকে উঠলে পুরো দিন ব্যাথা করে। এই ব্যাপারে আমি কি করতে পারি একটু বলবেন স্যার?

    পরামর্শ:
    প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সমস্যা শুনে এ বিষয়ে স্পষ্ট যে, পাঁচ মাস আগে আপনি বিষন্নতা রোগে (Depressive disorder) ভুগছিলেন। এটা এক ধরনের প্রতিক্রিয়াশীল বিষণ্নতা (Reactive depression ) যা পারিবারিক সমস্যার ফলশ্রতিতে সৃষ্ট। আপনি বলেছেন বিশেষজ্ঞের পরামর্শে ঔষধ খাওয়ার পর ভালো আছেন। তবে বর্তমানে আপনার মনের অবস্থা পুরোপুরি স্বাভাবিক কিনা, হতাশাব্যঞ্ছক কোনো ধরনের চিন্তা আসে কিনা অথবা পারিবারিক সমস্যার সমাধান হয়েছে কিনা তা উল্লেখ করেন নি। কারণ অনেক সময় দেখা যায় শারীরিক উপসর্গগুলো বিভিন্ন মানসিক চাপের সাথে সম্পর্কিত। এ ধরনের সমস্যা এখনও থেকে থাকলে আপনাকে আরো কিছুদিন ঔষধ চালিয়ে যেতে হবে। তবে Disopan 2mg তিন সপ্তাহের বেশি খাওয়া ঠিক হয় না। বেশি দিন খেয়ে হঠাৎ বন্ধ করার জন্যও সমস্যা হতে পারে। তারপরও আপনার প্রতি আমার উপদেশ থাকবে যে আপনি সম্ভব হলে বিশেষজ্ঞের সাথে কথা বলেন। হয়তোবা আপনার অন্য কোনো মেডিকেশনেরও দরকার হতে পারে। সেই সাথে আপনার রিলাক্সেশনেরও দরকার আছে। জীবনে যত সমস্যাই থাকুক না কেন তা সমাধানের চেষ্টা কিংবা মানিয় নেয়ার অভ্যাস করুন। যেহেতু পারিবার থেকে দূরে আছেন বন্ধুদের সান্নিধ্যে থাকুন এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন। আপনি আপনার সুবিধামতো যেকোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে নিলে আপনার এই সমস্যা কিভাবে দূর করা সম্ভব, সে ব্যাপারে দ্রুত সমাধান পাবেন। আবারো ধন্যবাদ।

    পরামর্শ দিচ্ছেন,
    ডা: সুস্মিতা রায়


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleক্যান্সার ও মনোরোগ: ১ম পর্ব- ক্যান্সার রোগীদের মনের অবস্থা
    Next Article ক্যান্সার ও মনোরোগ: ২য় পর্ব- ক্যান্সারের খবর ও তার প্রতিক্রিয়া
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.