Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্ক উন্নয়ণে করণীয়
    ফিচার

    সম্পর্ক উন্নয়ণে করণীয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 19, 2021Updated:September 1, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সম্পর্কের বাঁধন মজবুত করুন কিছু সহজ উপায়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সঙ্গীর কাছে ভালোবাসা ও সম্মান কে না চায়। সঙ্গীর সাথে মনের মিল এবং মজবুত সম্পর্ক পেতে পালন করুন কিছু বাস্তবধর্মী কৌশল।

    বলতে গেলে সবাইই সঙ্গীর সাথে এমন সম্পর্ক চায় যেটিতে তারা উভয়ই সুখী থাকবে, একে অপরের খেয়াল রাখবে এবং যে সম্পর্কে বিশ্বাস, আস্থা, প্রত্যাশার প্রতিফলন, ইতিবাচক মনোভাব ও সম্মান থাকবে। কিন্তু অধিকাংশ সময়ই আমরা এটা নিয়ে সন্দিহান থাকি যে এমন মজবুত সম্পর্ক গড়ে তোলার উপায় কি?

    সাধারণত আমরা আমাদের চারপাশের সম্পর্ক গুলো দেখেই শেখার চেষ্টা করি। তাদের চাওয়া পাওয়া গুলো কি কি, তাদের সমস্যা গুলো কি কি বা কিভাবে তারা সেগুলো সমাধানের প্রয়াস করছে। আর অনুকরণ করে নিজের সম্পর্কে সেগুলোর প্রতিফলন ঘটানোর এই প্রয়াস অধিকাংশ সময়েই ব্যর্থ হয়।

    এর কারণ হল, পৃথিবীতে প্রতিটি মানুষ এবং তাদের ব্যক্তিত্ব আলাদা। তাই অন্তরঙ্গ সম্পর্কে একে অপরের প্রতি মনোভাব, প্রত্যাশা,  সমস্যা, বা সমস্যার সমাধান সব কিছুই হয় ভিন্ন ভিন্ন। একজনকে দেখে অপর জনকে বিচার করতে গেলে কখনোই সফলভাবে সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয় না।

    তবে অন্যদের জীবন থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা যেতে পারে। আর এই শিক্ষা নিজের জীবনে ও সম্পর্কে সঠিক ভাবে প্রয়োগ করলেই একটি দীর্ঘস্থায়ী, সুন্দর সম্পর্ক অর্থাৎ মজবুত সম্পর্ক গড়ে তোলা যায়। নিচে কিছু কৌশল তুলে ধরা হল যেগুলো অনুসরণ করে আপনি নিজের মনের মত একটি সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

    সঙ্গীর প্রতি সম্পূর্ণ সমর্পণ

    সম্পর্কে দুজনারই একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকা প্রয়োজন। একে অপরকে সব সময়, সব পরিস্থিতিতে সাপোর্ট করা সম্পূর্ণ সমর্পণেরই অংশ।

    মনস্তাত্ত্বিক বোঝাপড়া

    একে অপরের মন বুঝে চলা উচিত। মনস্তাত্ত্বিক বোঝাপড়া দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি।

    শারীরিক সম্পর্ক

    শারীরিক সম্পর্ক বলতে শুধু মাত্র যৌন সম্পর্ককেই বোঝায় না। যৌন সম্পর্ক অবশ্যই সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি অংশ কিন্তু একে অপরকে আলিঙ্গন করা, হাত ধরা, চোখে চোখ রাখা, চুমু খাওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে প্রাণ এনে দেয়।

    সম্মান

    যে কোন ফলপ্রসূ সম্পর্কে সম্মান থাকা অত্যন্ত জরুরী। একে অপরের মনোভাব ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

    প্রশংসা

    প্রশংসা মন ভালো রাখার ও অনুপ্রেরণা প্রদানের একটি অন্যতম হাতিয়ার। তাই একে অপরের প্রশংসা করুন।

    গঠনমূলক সমালোচনা

    একে অপরের ভুল ভ্রান্তিকে গঠনমূলক ভাবে সমালোচনা করুন। খেয়াল রাখবেন অপমান করলে ভালো কথাও অনেক সময় খারাপ ফল বয়ে আনে।

    বাস্তবধর্মী প্রত্যাশা

    একে অপরের কাছে বাস্তবধর্মী প্রত্যাশা করুন। এতে করে চাওয়া পাওয়ায় শূন্যতা সৃষ্টি হবে না।

    ক্ষমাশীলতা

    একে অপরের প্রতি ক্ষমাশীল মনোভাব রাখুন। এতে করে বিভিন্ন সময়ে সম্পর্কে আসা জটিলতা সহজে দূর হয়ে যাবে এবং সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।

    উপরের বিষয়গুলো খেয়াল রাখলে প্রত্যাশা করা যায় যে, সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মনের মত হবে এবং সেটি দীর্ঘস্থায়ী ও মজবুতও হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/in-flux/202107/10-ways-keep-your-relationship-healthy-and-fulfilling

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পরিবার পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারীতে মানসিক শক্তি বাড়াবে পরিবার ও বন্ধুদের সাথে পুনর্মিলন
    Next Article প্যানিক ডিজঅর্ডার ও আকুপ্রেশার
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.