Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সহকর্মীর মৃত্যু করোনা মোকাবিলায় পুলিশকে আরো প্রত্যয়ী করবে: রবিউল ইসলাম
    বিশেষজ্ঞের মতামত

    সহকর্মীর মৃত্যু করোনা মোকাবিলায় পুলিশকে আরো প্রত্যয়ী করবে: রবিউল ইসলাম

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 30, 2020Updated:September 5, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও করোনায় আতংকিত। ভয়বাহ এই ভাইরাসের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা কর্মীদের পাশাপাশি ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। ইতমধ্যে বাংলাদেশ পুলিশের তিনজন সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সারাদেশে আক্রান্ত হয়েছেন চার’শ এর বেশি পুলিশ সদস্য। এমতাবস্থায় কেমন আছে পুলিশ সদস্যদের মনোবল, তা জানতে মনের খবর এর সাথে কথা হয় বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এর সাথে-

    করোনাভাইরাস আতংককে কিভাবে দেখছেন?

    করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবীর মানুষই এই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনার জন্য বিভিন্ন প্রয়াস গ্রহণ করছে। করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীর মানুষের মধ্যেই আতঙ্ক রয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যেও আতঙ্ক আছে। এটি  একটি ছোঁয়াচে রোগ, যদি এটা শনাক্ত না করা যায় তাহলে একজন থেকে আরেকজন কিংবা শত শত মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে যেতে পারে।তবে আমার এতে মোটেই আতিংকত বা উদ্বিগ্ন নই, আমরা সর্বোচ্চ পেশাদারী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি।

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে আপনারা কিভাবে কাজ করছেন?

    এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে মূলত আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বাভাবিক কাজগুলি করে যাচ্ছি এবং সেই সাথে জনগণকে সচেতন করার জন্য আমরা ইতমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

    সেগুলি সম্পর্কে যদি কিছু বলতেন?

    আমরা হ্যান্ডমাইক দিয়ে প্রচরণা চালাচ্ছি, রাস্তায় নেমে প্রচারণা চালাচ্ছি। আমরা মসজিদেরে মাইক থেকে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মূলক বার্তা প্রচারের ব্যবস্থা করেছি। এছাড়া আমরা ছোট ছোট জায়গার কাঁচাবাজারগুলিকে খোলা জায়াগায় স্থানান্তর করেছি। সেখানে সামাজিক দূরত্ব অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ত্রাণ বিতরণ কার্যক্রমে শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করছি, সেই সাথে নিজেদের বাহিনীর পক্ষ থেকেও যতটা সম্ভব খাদ্য সহায়তা প্রদান করছি। আমরা হাসপাতালগুলিতে কাজের সহায়তা করছি। সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য কাজ করছি। অযাচিত ঘোরাফেরা বন্ধের জন্য আমরা রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট স্থাপণ করেছি। এছাড়া সরকার থেকে যখন যে সিদ্ধান্ত আসছে, সেটি বাস্তবায়নে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

    এই যে একটা ভয়াবহ পরিস্থিতিতে আপনারা কাজ করছেন। এটিকে কিভাবে দেখেন?

    করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ কিংবা সরকারি বিভিন্ন বিভাগে কর্মরতরা ঘরে থাকার সুযোগ পেলেও পুলিশের সেই সুযোগ নেই। পুলিশ সারাক্ষণই জনগণের পাশে আছে এবং জনগণেরে পাশে থাকবে। সেই আলোকেই নানা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা আমাদের রাস্ট্রীয় দায়িত্ব, নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনীর সদস্য। মানুষের প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চ সেবা দিব এই ব্রত নিয়েই আমরা কাজ করি।

    ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য আপনাদের নিজেদের প্রস্তুতি কেমন?

    অদৃশ্য এই ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে আমরা নিজেদের সুরক্ষা নিশ্চিত রাখার চেষ্টা রেখে কাজ চালিয়ে যাচ্ছি। নিজেদের সুরক্ষার জন্য আমরা পিপিই, মাস্ক, গগলস, গ্লাবস পরিধান করে কাজ করছি।

    দায়িত্ব পালনের সময় নিজেদের ভেতর উদ্বিগ্নতা কাজ করে না?

    অদৃশ্য শত্রুকে মোকাবিলা করা একটু কঠিন, একে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরকম একটি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে ভেতরে ভেতরে কিছুটা অন্যরকম অনুভূতি তো কাজ করেই, তবে আমরা পুলিশ বাহিনীর সদস্যরা দেশও জাতির স্বার্থে অকুতোভয়। দেশের মানুষকে রক্ষার জন্য নিজের প্রাণ বির্সজন দিতে পুলিশ বাহিনীর একজন সদস্যও কুন্ঠা বোধ করে না। সর্বোপরি করোনাভাইরাসে আমরা পলিশ বাহিনীর সদস্যরা মোটেই আতংকিত নয়; কারণ, আমরা বিশ্বাস করি যে, যদি ডাক্তার এবং পুলিশ আতংকিত হয়ে পড়ে তাহলে এই করোনা মহামারী মোকাবিলা দুঃসাধ্য হয়ে পড়বে। বাহিনীর সদস্য হিসেবে আমার উদ্বিগ্ন নয়, আমরা সর্তক।

    পরিবারের সদস্যদের জন্য উদ্বিগ্নতা কাজ করে?

    পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকলেও আমরাও কোনো না কোনো পরিবারের সন্তান, আমাদের বাবা-মা ভাই-বোন আছে,  স্ত্রী সন্তান আছে। তাদের কথাও আমাদের ভাবতে হয়। যদিও পুলিশ বাহিনীর পরিবারের সদস্য হিসেবে তাদের মানসিক শক্তি অনেক বেশি, তারপরও তারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন, উদ্বিগ্ন থাকেন। তাদের কথা চিন্তা করতা আমরা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বেশি সচেষ্ট হই, বেশি উৎসাহিত হই। আমরা চেষ্টা করি আমাদের পেশাগত দায়িত্ব পালনের কারণে যেন আমাদের দ্বারা আমাদের পরিবারের সদস্যরা এই অদৃশ্য ভাইরাস দ্বারা সংক্রমিত না হয়। তাই দায়িত্ব পালন শেষে আমারা স্বাস্থ্য নির্দেশিকা মোতাবেক পরিচ্ছন্ন হয়ে বাসায় প্রবেশ করি। সর্বোপরি, এটাই বলা যায় যে, পরিবারের জন্য চিন্তা আমাদের কাজের অনুপ্রেরণা বাড়ায়।

    গত দুইদিনে তিনজন পুলশ সদস্য মারা গেলেন, আক্রান্ত চার’শ এর বেশি সদস্য। এটি আপনাদের মনোবলে আঘাত করবে কিনা?

    মৃত্যু সকলের জন্যই অবধারিত, কেউই অমর নয়। সেই মৃত্যু যদি দেশের জন্য হয় তবে সেটা অবশ্যই গর্বের। পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে প্রতিটি সদস্যই এই গর্বের মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তাই আমাদের বাহিনীর সহকর্মীদের মৃত্যু সংবাদ বা আক্রান্ত হওয়ার সংবাদ আমাদের মনোবলে একটু চিড় ধরাতে পারে না। বরং এই মৃত্যু আমাদেরকে লক্ষ্য সাধনের জন্য আরো বেশি প্রত্যয়ী করে তোলে।

    সাধারণ জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতেন?

    আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি, জনগণের প্রাণ রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত। তাই জনসাধারণেরও উচিত আরেকটু দায়িত্বশীল হওয়া, জনগণ দায়িত্বশীল হলে আমাদের কাজ আরেকটু সহজ হওয়ার পাশাপাশি করোনা দুর্যোগ মোকাবিলা অনেক বেশি সহজ হয়ে যেত। আমি সবাইকে অনুরোধ করবো, সবাই যেন রাষ্ট্র, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত নির্দেশিকা মেনে চলেন। সবার ঐকান্তিক চেষ্টা এবং নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা দ্রুতই এই দুর্যোগ কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।

    করোনা পুলিশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতবে কি পাওয়া গেল করোনাভাইরাসের প্রথম ওষুধ?
    Next Article মন থেকে দূর করে দিন করোনা আতঙ্ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.