Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাইলেন্ট হাইপোক্সিয়া: কভিড-১৯ রোগের একটি জটিলতা
    বিশেষজ্ঞের মতামত

    সাইলেন্ট হাইপোক্সিয়া: কভিড-১৯ রোগের একটি জটিলতা

    ডা. রাজীব কুমার সাহাBy ডা. রাজীব কুমার সাহাMay 29, 2020Updated:September 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাইলেন্ট হাইপোক্সিয়া: কভিড-১৯ রোগের একটি জটিলতা
    সাইলেন্ট হাইপোক্সিয়া: কভিড-১৯ রোগের একটি জটিলতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চল্লিশ বয়সের একজন ভদ্রলোক বিগত সাত দিন ধরে কাশি এবং জ্বরে ভুগছিলেন। সামান্য সমস্যা মনে করে তিনি প্রথমের দিকে চিকিৎসকের নিকটে যাননি। প্রথমের দিকে সমস্যা সামান্যই ছিলো। এর মাঝে তিনি এন্টিবায়োটিকসহ কিছু মেডিসিনও খেয়েছেন।কিন্তু কাশিটা ভালো হচ্ছিলো না। তাই তিনি হাসপাতালে গেলেন। চিকিৎসক কিছু পরীক্ষা দিলেন। এতে দেখা গেলো বুকের এক্সরে তে দুই দিকে নিউমোনিয়া। তার কভিড ১৯ টেস্টও পজিটিভ।

    চিকিৎসক তার অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখলেন ৮৬% যা কিনা স্বাভাবিক থেকে অনেকটাই কম। ভদ্রলোককে চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দিলেন। কিন্তু ভদ্রলোক ভর্তি থাকতে রাজী নন। তার বক্তব্য হলো তার শ্বাসকষ্ট ভর্তি হওয়ায় মতো বেশী না । তার কাশিটা কমিয়ে দিলেই হলো ব্যাস। চিকিৎসক ভদ্রলোকটকে বোঝালেন রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তা ঝুঁকিপূর্ণ।

    কভিড-১৯ রোগীদের শ্বাসকষ্ট অতিমাত্রায় না হয়েও অক্সিজেন কমে যেতে পারে তাকে বলে সাইলেন্ট হাইপোক্সিয়া (Silent Hypoxia)। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াকে আমরা হাইপোক্সিয়া (Hypoxia)বলে থাকি। স্বাভাবিক ভাবে রক্তে অক্সিজেনের স্যাচুরেশন ৯৫% এর বেশী থাকে। এই লেভেলের থেকে কমতে থাকলে আমরা এটাকে হাইপোক্সিয়া (Hypoxia) বলে থাকি।

    রোগীদের রক্তের অক্সিজেন স্যাচুরেশন ৯০% এর নীচে আসলে সাধারণত বিভিন্নধরনের লক্ষন শুরু হয়, যার মধ্যে অন্যতম হলো শ্বাসকষ্ট। তাছাড়া রোগীদের কাশি, মাথা ব্যাথা, কনফিউশান, এমন কি অজ্ঞান হয়ে যেতেও দেখা যায়। আমরা চিকিৎসকেরা জিহবা এবং হাত-পায়ের আংগুল নীল হয়ে গেলে বুঝতে পারি রোগীটি Hypoxic।

    অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য আমরা একটি ছোট মেশিন ব্যাবহার করি যার নাম পালস অক্সিমিটার। ফুসফুসের বিভিন্ন রোগে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। রক্তে অক্সিজেনের পরিমান কমে যাওয়াকে আমরা সব সময়ই গুরুত্ব দিয়ে থাকি। কারণ হলো সময়মতো অক্সিজেন থেরাপি না দিতে পারলে এসব রোগীদের মৃত্যু ঝুঁকি থাকে।

    কভিড ১৯ রোগেও হাইপোক্সিয়া (Hypoxia) একটি জটিলতা। কভিড-১৯ রোগী যারা নিউমোনিয়ায় আক্রান্ত তাদের অধিকাংশ রোগীই বিভিন্ন মাত্রায় হাইপোক্সিয়া (Hypoxia) থাকে। কিছু কিছু রোগীর অক্সিজেন স্যাচুরেশন যে পরিমাণ কমে থাকে সেই পরমাণে উপস্বর্গ দেখা যাচ্ছে না। এই এই অবস্থাকে বলা হয় সাইলেন্ট হাইপোক্সিয়া (Silent Hypoxia)।

    অতিমাত্রায় অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া ভালো লক্ষণ নয়। কারণ অক্সিজেনের পরিমাণ বেশি কমে গেলে শরীরের অংগগুলো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। বিশেষ করে কিডনি, হার্ট এবং ব্রেনের উপর প্রভাব ফেলে হাইপোক্সিয়া (Hypoxia)। তাই কভিড-১৯ রোগীদের অক্সিজেন স্যাচুরেশন দেখার গুরুত্ব অনেক বেশী।
    কভিড-১৯ রোগীদের সাইলেন্ট হাইপোক্সিয়া (Silent Hypoxia) কেন হয় তা নিয়ে গবেষণা হচ্ছে। কিছু গ্রহণযোগ্য ব্যাখ্যাও পাওয়া গেছে। আমি আজকে এই আলোচনায় যাবো না। আমি বরং বলতে চাই কভিড-১৯ রোগীদের যারা নিউমোনিয়ায় আক্রান্ত তাদের আমরা অন্যান্য নিউমোনিয়া রোগীদের থেকে বেশী গুরুত্ব দিবো। অক্সিজেন স্যাচুরেশন দেখে আমরা রোগীদের অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিবো। অক্সিজেনের পরিমাণ কমে গেলে রোগীর লক্ষন কম হলেও অক্সিজেন দেওয়াটা জরুরী। আমরা যদি আগে থেকেই অক্সিজেনের পরিমাণ দেখে অক্সিজেন থেরাপি দিতে পারি তবে আমরা হঠাৎ খারাপ হয়ে যাওয়া অনেক রোগীর জীবন বাঁচাতে পারবো।

    সবশেষে বলতে চাই, কভিড-১৯ একটি নতুন রোগ। অনেক কিছুই আমরা নতুন নতুন শিখছি। আমরা যত তাড়াতাড়ি এই নতুন বিষয়গুলো জানতে পারবো ততো বেশী আমরা মানুষের জীবন বাঁচাতে পারবো। সচেতন হোন। ভালো থাকুন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা বা অন্য যেকোন ধরনের দায়  সর্ম্পূণই লেখকের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহুমায়ুন ফরীদি
    Next Article কোভিড ১৯ ও পিটিএসডি
    ডা. রাজীব কুমার সাহা

    এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমআরসিপি( ইউকে), এমডি(চেস্ট)। কনসালটেন্ট - মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগ, আজগর আলী হাসপাতাল।

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.