Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সামাজিক আতঙ্ক রোগের লক্ষণগুলো জেনে নিন
    জীবনাচরণ

    সামাজিক আতঙ্ক রোগের লক্ষণগুলো জেনে নিন

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরMay 24, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সামাজিক আতঙ্ক মূলত তীব্র ভয়, অতিরিক্ত উদ্বেগ এবং সমাজে অপদস্থ হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে। সামাজিক উদ্বিগ্নতায় আক্রান্ত একজন মানুষের জনসম্মুখে কথা বলার ব্যাপারে অথবা কোনোরকমের মেলামেশার ব্যাপারে অতিরিক্ত উদ্বেগ কাজ করে। সামাজিকভাবে উদ্বিগ্ন মানুষেরা যেকোনো সামাজিক পরিস্থিতিতে নিজের দ্বারা ঘটে যাওয়া ছোট থেকে ছোট ভুলকেও অতিরঞ্জিত করে দেখে।
    এধরণের মানুষেরা মাঝেমাঝে নির্দিষ্ট কিছু বিষয়ে উদ্বিগ্ন বোধ করে থাকেন। যেমন: জনসম্মুখে কথা বলা অথবা কর্মক্ষেত্রে বসের সঙ্গে সাধারণ কাজের ব্যাপারে সাধারণ কোনো কথা বলা। অন্যান্য সময়ে আগন্তুক সংক্রান্ত ব্যাপারে এধরণের উদ্বিগ্ন দেখা যায়। কিছু বিরল ক্ষেত্রে এধরণের ব্যক্তিরা পাবলিক বিশ্রামকক্ষ, বাইরে কোথাও খাওয়াদাওয়া এমনকি কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ফোনে কথা বলতেও উদ্বিগ্ন বোধ করে থাকেন।
    সামাজিকভাবে উদ্বিগ্ন ব্যক্তিরা আসলে সামাজিক পরিবেশে লজ্জাবোধ করেন ব্যাপারটি এমন নয়। তারা বেশিরভাগ সময় অন্য মানুষের সাথে সহজ আচরণ করলেও নির্দিষ্ট কিছু পরিস্থিতি অতিরিক্ত উদ্বেগের জন্ম দিতে পারে। সামাজিক আতঙ্কগ্রস্ত ব্যক্তির স্বাভাবিক জীবন, কর্মক্ষেত্র এবং সামাজিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়ে থাকে।
    সামাজিক আতঙ্কগ্রস্ত ব্যক্তিরা এ ব্যাপারে ভালোভাবেই সচেতন যে, তাদের এই উদ্বেগ অনেকাংশে অতিরঞ্জিত এবং অযৌক্তিক কিন্তু তবু তারা নির্দিষ্ট পরিস্থিতির পূর্বে মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরিস্থির পরবর্তী সময়ে তাকে নিয়ে অন্যরা কী ভাবছে বা তাকে কী চোখে দেখছে, এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
    সামাজিক আতঙ্ক রোগের লক্ষণসমূহ:
    কোনো সামাজিক পরিস্থিতিতে, বিশেষ করে অপরিচিত ব্যক্তির সামনে নিজেকে প্রকাশ করতে একধরণের আতঙ্ক অনুভব করা। তাদের মধ্যে এই চিন্তা কাজ করে যে তারা সামাজিক পরিবেশে যা-ই করবে, তাতেই তাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে।
    যে পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তি আতঙ্ক অনুভব করে, পরবর্তীতে সেই পরিস্থিতির পূর্বমুহূর্তে সে আতঙ্ক অনুভব করে।
    আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে তার উদ্বেগটি অতিরিক্ত এবং অযৌক্তিক।
    সামাজিক কার্যকলাপ আক্রান্ত ব্যক্তি এড়িয়ে চলে, কারণ সেগুলো তীব্র উদ্বেগের জন্ম দেয়।
    উদ্বিগ্নচিত্ত, এড়িয়ে চলার প্রবণতা আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন কাজ এবং সম্পর্ক রক্ষায় বাঁধার সৃষ্টি করে।
    ১৮ বছরের কমবয়সী মানুষের মধ্যে এসব লক্ষণের উপস্থিতি অন্তত ৬ মাস থাকতে হবে।
    এ ধরণের ভয় বা এড়িয়ে চলার প্রবণতা কোনোরকম শারীরিক সমস্যা অথবা মাদক গ্রহণের ফলস্বরূপ হয়, ব্যাপারটি এমন নয়। এর সাথে অন্যান্য মানসিক সমস্যাও জড়িত থাকতে পারে।
    তথ্যসূত্র: সাইকসেন্ট্রাল ডটকমে প্রকাশিত  Johnna Medina এর রচনা অবলম্বনে লিখেছেন সুপ্তি হাওলাদার।
    লিংক: https://psychcentral.com/disorders/anxiety/social-anxiety-disorder-symptoms/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুশ্চিন্তা এবং হতাশার ক্ষেত্রে আপনার কী প্রয়োজন?
    Next Article যেসব ফল আপনার মন ভালো রাখবে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.