Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া
    দিনের চিঠি

    সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া

    Moner KhaborBy Moner KhaborFebruary 24, 2024Updated:February 24, 2024No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ
    এমবিবিএস; এমডি(সাইকিয়াট্রি)
    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ,
    নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, সিলেট

    সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া  হলো এক জাতীয় উদ্বেগজনিত মানসিক সমস্যা যা আক্রান্ত ব্যক্তিদের মাঝে সামাজিক ভীতি সৃষ্টির মাধ্যমে তাদের প্রতিদিনকার জীবনে যথেষ্ট সংকট ও প্রতিবন্ধকতার তৈরি করে। সোশ্যাল ফোবিয়ায় আক্রান্ত ব্যাক্তি অচেনা লোকের সামনে খুব অস্বস্তিবোধ করেন। এই অনুভূতি এতই কষ্টকর হতে পারে যে আক্রান্ত ব্যাক্তি হয়ত লোকের সঙ্গে মেলামেশাই করতে পারবেন না। সব সামাজিক অনুষ্ঠান এড়িয়ে যান। সোশ্যাল ফোবিয়ার লক্ষণগুলো হল: মনে হবে লোকজন তাকিয়ে আছে, কী করছি না করছি তার উপর নজর রাখছে, এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অপরিচিত লোকের সঙ্গে আলাপ করতে চান না, দোকানে বা রেস্তোরাঁতে বা যেখানে মানুষ আছে সেই জায়গা এড়িয়ে চলেন। এছাড়াও মুখ শুকিয়ে যাওয়া, ঘামতে থাকা,  বুক ধড়ফড় করা, হাত-পা কাঁপা, বারবার বাথরুমে যাবার তাড়না, হাত বা পা ঝিমঝিম করা বা অসাড় হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ হতে পারে। অন্যরা তাকে দেখে বুঝতে পারবে সে অস্বস্তিতে আছে এটা মনে করে মুখ লাল হয়ে যায়, তোতলানো শুরু হয় বা হাত-পা কাঁপে।  এই উপসর্গগুলো টেনশন আরও বাড়িয়ে দিতে পারে।সোশাল ফোবিয়ার চিকিৎসার মধ্যে রয়েছে সাইকোলজিক্যাল চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত চিকিৎসা।

    সাইকোলজিকাল চিকিৎসা:

    সোশ্যাল স্কিলের প্রশিক্ষণ

    এখানে সামাজিক দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যেমন চোখের দিকে তাকিয়ে কথা বলা, কথোপকথন শুরু করা। অনুকরণ, Role play (অভিনয়ের মাধ্যমে শেখানো), নির্দেশিত অনুশীলন, ভিডিও প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো শেখানো হয়।

    গ্রেডেড সেলফ এক্সপোজার

    ভীতিকর পরিস্থিতিগুলোর একটা তালিকা তৈরি করা হয় তারপর এদের পরপর সাজিয়ে নেয়া হয় সবচেয়ে কম ভীতিকর পরিস্থিতি থেকে সবচেয়ে বেশী ভীতিকর পরিস্থিতি্র ক্রম অনুযায়ী। সবচেয়ে সহজ পদক্ষেপটি প্রথমে নেয়া হয় থেরাপিস্টের সাহায্যে। স্বাচ্ছন্দবোধ করলে পরের ধাপে যাওয়া হয়। এক এক করে এগোলে সবচেয়ে ভয়ের পরিস্থিতিও সামলানো যায়।

    কগনিটিভ বিহেভিয়র থেরাপি

    সোশ্যাল ফোবিয়ার আক্রান্ত মানুষের চিন্তা, আবেগ, অনুভুতি ও আচরণের সমস্যাগুলো কগনিটিভ বিহেভিয়র থেরাপির মাধ্যমে নির্ণয় করা হয় এবং সেগুলোর সমাধান করা হয়।

    রিলাক্সেশন ট্রেনিং

    অনেক ধরনের রিল্যাক্সেশন ব্যায়াম প্রচলিত রয়েছে, যেমন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মাংসপেশির শীথিলায়ন ব্যায়াম (progressive muscle relaxation training), কল্পনায় রিলাক্সেশন।

    ঔষধসংক্রান্ত চিকিৎসা:

    এন্টিডিপ্রেসেন্ট জাতীয় ঔষধ যেমন অ্যামিট্রিপটাইলাইন,  ফ্লুওক্সেটিন, সারট্রালিন। ঔষধ অল্প মাত্রায় প্রথমে দেয়া হয়, তারপর আস্তে আস্তে মাত্রা বাড়ানো হয় এবং ধীরে ধীরে বন্ধ করা হয়। এছাড়াও বিটা ব্লকার ও বেনজডায়াজিপাইন জাতীয় ঔষধও দেয়া যায়।অনেক সময় ঔষধ পুরোপুরি কাজ করতে কিছু সময় লাগে, তাই ধৈর্য নিয়ে ডাক্তারের পরামর্শ মত ঔষধ সেবন করতে হয়।

     

    সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবুলিং : শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন আতঙ্ক
    Next Article হাইপোম্যানিক, ম্যানিক এবং বাইপোলার ডিসঅর্ডার
    Moner Khabor

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.