Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুখী হোন বিবাহিত জীবনে: দাম্পত্য সম্পর্কে সহিংসতা ও শান্তি- পর্ব ৪
    ফিচার

    সুখী হোন বিবাহিত জীবনে: দাম্পত্য সম্পর্কে সহিংসতা ও শান্তি- পর্ব ৪

    ফরিদা আকতারBy ফরিদা আকতারMay 25, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতে দেখা যায়। নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হলে, একজন আরেকজনকে ভুল বুঝলে, দু’জনের মধ্যে কেউ কোনো ভুল বা অন্যায় কাজ করলে এবং আর্থিক সংকটের কারণে ঝগড়া কিংবা মারামারি হতে পারে।
    ঝগড়া বা মারামারির ফলে স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হয়, পরস্পরের প্রতি ভালোবাসা থাকেনা, শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে, এমনকি সংসার ভেঙেও যেতে পারে।
    স্বামী ও স্ত্রী একে অন্যকে বিশ্বাস করে, ভালোবেসে ,শ্রদ্ধা করে এবং বেশ কিছু কৌশল অবলম্বন করে নিজেদের ভেতর ঝগড়া বা মারামারি বন্ধ করতে পারেন। স্বামী- স্ত্রীর মধ্যে  ঝগড়া-মারামারি বন্ধের জন্য যেসব বিষয়ে সচেতন থাকতে হবে এবং যে সব বিষয়ে দক্ষতা বাড়াতে হবে সেগুলো হলো-
    – ঝগড়া বা মারামারির পরে ওই বিষয়ে বারবার চিন্তা করে নিজেকে অসুখী না করা। কারণ, অন্যায় আচরণ করে একবার কষ্ট দেওয়ার পর স্ত্রী যদি বারবার বিষয়টি নিয়ে চিন্তা করেন তবে স্বামীর দেওয়া কষ্টকে তিনি নিজেই কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছেন। তাই একটা কষ্টের বা দুঃখের কথা বারবার চিন্তা করে নিজের কষ্টকে বাড়ালে বা ধরে রাখলে নিজেরই কষ্ট হয়।
    -ঝগড়ার সময় এমন কোনো কথা না বলা যা কাউকে হাত তুলতে বা মারতে প্ররোচিত করে। যেমন- ‘কাজের মধ্যে কাজ একটাই তো পারো আমার উপর বেটাগিরি দেখানো’ এ ধরনের কথা না বলা।
    -সমস্যা নিয়ে কথা বলার সময় স্বামী বা স্ত্রী যে কোনো একজন যদি বেশি উত্তেজিত হয়ে যান তবে উত্তেজনা না বাড়িয়ে যে কোনো একজনের কাজ হবে ওই জায়গা থেকে সরে যাওয়া। অন্য সময় যখন সে শান্ত থাকবে তখন প্রসঙ্গটি আবার বলা।
    – এমন কথা না বলা, যা পূর্বের কোনো মারামারির সাথে সম্পৃক্ত। (যেমন- তুমি ভেবেছ আমি আগের কথা ভুলে গেছি না ! পরশু দিন তুমি কি বলেছ এখনই ভুলে গেছ?)।
    – কেউ মারতে গেলে দ্রুত জায়গা থেকে সরে যাওয়া।
    – মারার সময় বা পরে চিৎকার করে লোক ডাকাডাকি করা বা কান্নাকাটি করে অভিযোগ করলেও মারামারির তীব্রতা বেড়ে যায়। কারণ আশপাশের লোকজন এমন কথা বলতে পারে যাতে করে যে মারছে তার রাগ আরও বেড়ে যায়। তাই এ বিষয়টি এড়িয়ে চলা।
    – যে মারছে তার মারার স্বভাবকে সহজে গ্রহণ না করে বরং পারিবারিক ভাবে অথবা সালিশের মাধ্যমে মারামারি বন্ধের ব্যবস্থা নেওয়া।
    –  শিশুরা যখন বাবা-মাকে ঝগড়া বা মারমারি করতে দেখে তখন তারা নিরাপত্তাহীনতায় ভোগে। যা শিশুর সুস্থ ভাবে বেড়ে উঠার অন্তরায়। তাই উচিত ছেলে-মেয়ের সুস্থ ভাবে বেড়ে ওঠার কথা চিন্তা করে ঝগড়া বা মারামারি বন্ধ করা।
    – পরিবারে মারামারি বন্ধের আরেকটি উপায় হলো গণতান্ত্রিক আচরণের চর্চা করা। অর্থাৎ যে কোনো বিষয়ে একজন সিদ্ধান্ত না নিয়ে অংশগ্রহণের মাধ্যমে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া। তাতে কোনো সিদ্ধান্তের ব্যাপারে একজন আরেকজনকে দোষারোপ করতে পারেনা বরং সিদ্ধান্ত ভুল হওয়ার দায়িত্ব সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া যায়।
    – ঝগড়া-মারামারি বন্ধ হওয়ার আরেকটি উপায় হলো পরিবারের সবাই মিলে এক সঙ্গে বেশি বেশি ভালো সময় কাটানো। যেমন সবাই মিলে গল্প করা, সবাই মিলে বিশেষ রান্নার প্রস্তুতি নেওয়া, একসাথে খাওয়া ( প্রতিদিন অন্তত একবার), পরিবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত সবাই মিলে নেওয়া, ছেলে-মেয়েদের সারাদিনের নানা কথা বাবা-মাকে বলার সুযোগ পাওয়া, সবাই মিলে বেড়াতে যাওয়া ইত্যাদি।

    স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া-মারামারির পরে পরিস্থিতি সামলানোর জন্য যে সব বিষয়ে সচেতন থাকতে হবে এবং যে সব দক্ষতা বাড়াতে হবে সেগুলো হলো-
    – স্বামী- স্ত্রীর মধ্যে এ ধরনের ঘটনা ঘটার পর খুব সহজেই সব কিছু মিটে যাবে এমন প্রত্যাশা না করা। তাদের উভয়কেই পরিস্থিতি সামলে নেওয়ার সময় দিতে হবে।
    – ঝগড়া-মারামারির পরে এ ঘটনা নিয়ে অতিরিক্ত আলাপ আলোচনাও ঠিক নয়। এতে আসল ঘটনার ডালপালা গজিয়ে  সত্যের সঙ্গে অনেক মিথ্যা তথ্য যোগ হয়।
    – স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা মেটানোর ক্ষেত্রে শ্বশুর-শাশুড়িরা বা পরিবারের বয়স্ক সদস্যদের একটা ভালো ভূমিকা রয়েছে। যে বেশি অন্যায় করেছে তাকে ব্যাপারটা বুঝতে দিয়ে যে নির্যাতিত হয়েছে তার কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। এক্ষেত্রে সব সময় একজনকে ক্ষমা চাইতে না বলে সমন্বয় করতে হবে। অর্থাৎ কখনও বউকে ছেলের কাছে ক্ষমা চাইতে বলতে পারেন আবার ছেলেকেও বউ এর কাছে ক্ষমা চাইতে বলতে পারেন।
    – স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া যদি মারাত্মক পর্যায়ে যায় তবে তাদের সাময়িক ভাবে নিরাপদ দূরত্বে রাখা। এক্ষেত্রে অন্য ঘরে বা অন্য বাড়িতে রাখা যেতে পারে।
    ফরিদা আক্তার
    মনোবিজ্ঞানি
    এ প্রসঙ্গে লেখকের অন্যান্য লেখা-
    সুখী হোন বিবাহিত জীবনে – পর্ব ১
    সুখী হোন বিবাহিত জীবনে – পর্ব ২
    সুখী হোন বিবাহিত জীবনে: দাম্পত্য সম্পর্কে সহিংসতা ও শান্তি – পর্ব ৩


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    দাম্পত্য সম্পর্ক বিবাহিত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগের ভুল ধারণা : পর্ব – ৪
    Next Article মানসিক রোগীদের পাগল বলার দিন ফুরাচ্ছে
    ফরিদা আকতার

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.