Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্কুল-কলেজে মনোবিদ নিয়োগ করবে সরকার, শিক্ষার্থীদের কী কাজে আসবেন তারা?
    শিশু কিশোর

    স্কুল-কলেজে মনোবিদ নিয়োগ করবে সরকার, শিক্ষার্থীদের কী কাজে আসবেন তারা?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 6, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    এস.এস.সি উর্ত্তীনদের দুশ্চিন্তা
    এস.এস.সি উর্ত্তীনদের দুশ্চিন্তা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো, কিশোর বয়েসী ছেলেমেয়েদের মানসিক চাপ সামলানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগ দেবার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি একটি সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান।

    এ বছরের শুরুতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলে পরামর্শক বা কাউন্সেলর ও মনোবিদ নিয়োগ দেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। সরকার বলছে, দ্রুতই আদালতের জারি করা রুলের জবাব তারা দেবে।
    সম্প্রতি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। সেটি মনের খবর পাঠকদের জন্য তুলে ধরা হল। ওই প্রতিবেদনে  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিবিসিকে বলেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগের কাজটি করার জন্য যথেষ্ঠ আর্থিক সক্ষমতা এ মূহুর্তে সরকারের নেই।কিন্তু তা সত্ত্বেও উঠতি বয়েসী ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর এবং মনোবিদ নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন “ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডকে দায়িত্ব দেয়া হয়েছে একটি ফিজিবিলিটি ও প্রয়োজন যাচাই করে রিপোর্ট দেবার জন্য। সে রিপোর্ট পাবার পর এ নিয়ে কাজ শুরু হবে। এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সামর্থও বিবেচনায় রাখা উচিত। হয়তো সব প্রতিষ্ঠানে এখনি আমরা নিয়োগ দিতে পারবো না, প্রয়োজন অনুযায়ী দেবার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে, স্কুলে আইসিটি পড়ানো শুরুর সময় দেখা গিয়েছিল পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নেই, আস্তে আস্তে সক্ষমতা বাড়ছে আমাদের। এখানেও সেটা হবে।”
    উপমন্ত্রী আরো বলেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমানো এবং স্কুলের শিক্ষকদের মাধ্যমেই পড়াশুনার সাথে সাথে কাউন্সেলিং যাতে করা যায়, সেদিকে সরকার আরো নজর দেবে। সেজন্য শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন।

    কেন মানসিক চাপে ভোগে ছেলেমেয়েরা?

    বয়ঃসন্ধিকালে সারা পৃথিবীতেই ছেলেমেয়েরা নানা রকম মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর হরমোনের নানা পরিবর্তনের সাথে সাথে যুক্ত হয় পরিবার ও সমাজের প্রত্যাশার চাপ। ভালো স্কুলে সুযোগ পাওয়া, ভালো ফল, সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্য এমনতর নানাবিধ চাপ তৈরি হয় ছেলেমেয়েদের ওপর। পড়াশোনার চাপ, ভালো ফলাফলের জন্য মাবাবাদের অতি প্রত্যাশা, ইভটিজিং ও বুলিয়িং ইত্যাদি নানাবিধ কারণে বয়:সন্ধিকালে ছেলেমেয়েরা মানসিক চাপে ভোগে। এছাড়া সমবয়েসী অন্য ছেলেমেয়েদের সঙ্গে তুলনা, ইভটিজিং, এবং স্কুলে সিনিয়রদের কাছে বুলিয়িং শিকার হবার মত ঘটনাও ঘটে। এসব ঘটনাও কিশোর বয়েসীদের মনে প্রবল চাপ সৃষ্টি করে। সেই সঙ্গে হয়ত এ প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের মানুষ মানে মা-বাবাদের সম্পর্কে ঘাটতির কারণে এক ধরণের দূরত্বও থাকে। দেখা যায় হয়ত এ কারণেই ছেলেমেয়েরা তাদের রোজকার জীবনের কথা পরিবারের কাছে খুলে বলতে চায় না। এ বিষয়টি অনেক মা-বাবাই থাকেন উদ্বিগ্ন।
    ঢাকার একটি স্কুলের সামনে অপেক্ষমান কয়েকজন মা, যাদের সন্তানেরা সবাই বয়সন্ধিকাল পাড়ি দিচ্ছে, বিবিসিকে বলছিলেন, তাদের উদ্বেগের কথা। “অনেক কিছুই বলে না, চেপে যায়। এজন্য খুব টেনশন লাগে। আমাদের হয়ত ভয় পায় না, কিন্তু শেয়ার করতে চায় বন্ধুদের সঙ্গেই। যাদের একটির বেশি সন্তান, হয়ত দেখা যায় মেয়েটিকে সাথে করে সবখানে যাচ্ছি, কিন্তু ছেলের সাথে যে খারাপ কিছু হবে না, সে গ্যারান্টি তো কেউ দিতে পারবে না।”

    সামাজিক ট্যাবু

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কথা বলার ক্ষেত্রে এক ধরণের সামাজিক ট্যাবু কাজ করে। বেশির ভাগ মাবাবা বিষয়টি নিয়ে কথা বলতে চান না। বিশ্লেষকেরা বলছেন, মাবাবাদের এই কথা না বলা বা বিষয়টি এড়িয়ে যাবার কারণে ছেলেমেয়েদের জীবনে ভয়াবহ দুযোর্গ নেমে আসতে পারে। অনেকেই না বুঝে ভুল সঙ্গে পড়ে বিপথগামী হয়, কেউ মাদকাসক্তিসহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, কেউবা আবার আত্মহণনের পথ বেছে নেয়। ২০১৯ সালের শেষ দিনটিতে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল প্রকাশ হবার পরে, পরীক্ষায় আশানুরূপ সফলতা অর্জন হয়নি বলে দেশে তিনজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু সন্তানের ওপর নানাবিধ মানসিক চাপ ও তাদের ব্যাক্তিত্বে পরিবর্তনের বিষয়টি নিয়ে শহুরে মা-বাবার মধ্যে যতটা সচেতনতা আছে, গ্রাম বা মফস্বলের ছেলেমেয়েদের ক্ষেত্রে সেটি এখনো ততটা গুরুত্ব পায় না।

    কাজে আসবেন মনোবিদ

    পরিবার গুলোতে এক ধরণের সামাজিক ট্যাবুর কারণে যেহেতু অভিভাবকেরা বিষয়টি নিয়ে কথা বলতে চান না, অনেক সময় স্কুলের শিক্ষকদের কাছেও মনের কথা খুলে বলে না ছেলেমেয়েরা।এক্ষেত্রে পরিবার এবং শিক্ষকদের বাইরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন প্রশিক্ষিত কাউন্সেলর কিংবা মনোবিদ শিক্ষার্থীদের সাহায্য করতে পারেন।কাউন্সেলিং সাইকোলজিস্ট নুজহাত রহমান ওই প্রতিবেদনে বলেন, যে কথা বাবামা বা শিক্ষককে খুলে বলা যাচ্ছে না, সেটি একজন মনোবিদ বা কাউন্সেলরের সঙ্গে আলোচনা করতে পারে ছেলেমেয়েরা।
    “যারা সমস্যায় পড়ে তারা খোলামেলাভাবে আলোচনা করলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবে, সেটা তারা মনোবিদের সঙ্গে আলোচনা করতে পারে। আবার যারা পড়াশোনায় খারাপ করা বা ইভটিজিং কিংবা বুলিয়িং এমন কোন সমস্যায়ও পড়েনি, তাদের হয়ত কেবল মনোযোগী ও আস্থা রাখা যায় এমন একজন দায়িত্বশীল শ্রোতার আলোচনা করতে পারলেই সমস্যা মিটে যাবে।” অল্প বয়েসী ছেলেমেয়েদের সমস্যার কথা মন দিয়ে শোনাটা জরুরি বলে মনে করেন মিজ রহমান।

    মনোবিদের সংখ্যা নগন্য

    বাংলাদেশে মূল সমস্যা দেশে প্রশিক্ষিত মনোবিদের মোট সংখ্যা মাত্র তিনশ জনের মত। এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজি অর্থাৎ মনোবিদ হবার জন্য যে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়, তার ব্যবস্থা রয়েছে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মনোবিদ মিজ রহমান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর মাত্র ৩০ জন শিক্ষার্থী এ বিষয়ে পেশাদার সার্টিফিকেট নিয়ে উত্তীর্ণ হন। ফলে এই জায়গাতেও সরকারকে চিন্তাভাবনা শুরু করতে হবে দ্রুতই।
    সূত্র: বিবিসি

    মনোবিদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাইন্ডফুলনেস অনুশীলনের উপায়
    Next Article ধূমপানের আকাঙ্ক্ষা বিষণ্ণতা বাড়ায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.