Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বাস্থ্যকর্মীদের মাঝেই যখন মানসিক স্বাস্থ্য সমস্যা
    করোনায় মনের সুরক্ষা

    স্বাস্থ্যকর্মীদের মাঝেই যখন মানসিক স্বাস্থ্য সমস্যা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 3, 2021Updated:June 3, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্বাস্থ্যকর্মীদের মাঝেই যখন মানসিক স্বাস্থ্য সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯ যেমন সাধারণ মানুষদের মধ্যে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেছে তেমনি স্বাস্থ্যকর্মীদের মাঝেও নানা ধরণের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করেছে যা স্বাস্থ্যসেবা কর্মীদের জীবন ও তাদের সেবা প্রদানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

    করোনা মহামারী যে শুধু সাধারণ মানুষের জীবনকেই দূর্বিষহ করে তুলেছে তা নয়। এই মহামারীর সময়ে আমাদের সব থেকে বড় বন্ধু এবং নিঃস্বার্থ ভাবে আমাদের সব সমস্যায় সেবা প্রদানকারী ব্যক্তিরাও বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এখনো প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং অগণিত মানুষ মৃত্যুবরণ করছে। আর এই অসম্ভব খারাপ পরিস্থিতির সাথে সামনে থেকে লড়াই করে যাচ্ছেন যারা তারা হলেন আমাদের স্বাস্থ্যকর্মী গণ। তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের সুস্থ থাকার প্রেরণা যোগায়। তাদের স্নেহপূর্ণ সেবা শুশ্রূষা অসুস্থ রোগীর মনে সুস্থ হওয়ার আত্মবিশ্বাস যোগায়।

    কিন্তু এই অসুস্থ পরিস্থিতির সাথে লড়াই করতে করতে এসব মানব সেবায় নিয়োজিত মানুষেরাও আজ ক্লান্ত হয়ে পড়ছেন। চোখের সামনে প্রতিষেধকের অভাবে হাজার হাজার মানুষের অসহায় মৃত্যু তাদের মাঝেও চরম হতাশা এবং বিষণ্ণতা সৃষ্টি করেছে। চেষ্টা করেও তারা পীড়িত মানুষদের কোন সহায়তা করতে পারছেন না। চোখের সামনে হাজার হাজার মানুষের অসহায় মৃত্যু তাদের দেখতে হচ্ছে। এই অসহায়তা তাদের মাঝে চরম মানসিক চাপ এবং হতাশার জন্ম দিয়েছে। পরিসংখ্যান বলছে অনেকের মাঝে এই মানসিক সমস্যা গুলো এতোটাই গুরুতর হয়ে উঠছে যে তাদের মাঝে অন্যান্য সমস্যার সাথে সাথে আত্মহত্যার মত প্রবণতাও অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। তাই এই সমস্যাগুলোর অতি দ্রুত সমাধান করা প্রয়োজন যাতে আমাদের সমাজ বাঁচার আশা জিয়িয়ে রাখতে পারে।

    স্বাস্থ্য সেবা প্রদানকারী চিকিৎসকগণ এই পেশায় আসার পূর্ব থেকেই নিজেদের মানসিকভাবে  প্রস্তুত রাখেন যে তাদের অনেক কঠিন সময়ের মোকাবেলা করতে হবে। কিন্তু কোভিড-১৯ এই মানসিক প্রস্তুতিকেও যেন ছাপিয়ে গেছে। কোভিড-১৯ তাদের সেই স্বাভাবিক মানসিক চাপের সীমার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা প্রত্যহ নিজেদের সংক্রমণের সাথে সাথে তাদের থেকে তাদের পরিবার পরিজন এবং কাছের মানুষদের সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। অনেক ক্ষেত্রেই এটা বোঝা সম্ভব হচ্ছেনা যে কারা সংক্রমিত এবং কারা সংক্রমিত নয়। তাই স্বাস্থ্য সেবা প্রদান করতে গিয়ে সকল সময় এক মানসিক চাপের মাঝে থাকতে হচ্ছে যা তাদের স্বাভাবিক কাজে বাধার সৃষ্টি করার সাথে সাথে তাদের মাঝেও বিভিন্ন মানসিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তাদের মাঝে সব মানসিক চাপ সহ্য করার ধারণা এবং এই নতুন সৃষ্ট মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে উঠেছে।

    আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে চিকিৎসকদের কোন রোগ ব্যাধি হয়না বা হলেও তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম। তাদেরও যে সহায়তার প্রয়োজন হতে পারে এটা যেন এক অভাবনীয় বিষয়। আর এ কারণেই অধিকাংশ চিকিৎসকই তাদের এই মানসিক স্বাস্থ্য সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না আবার অনেকে ভাবছেন এই সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারবেন। এই মানসিকতাই তাদের মধ্যে উৎপন্ন নানা ধরণের মানসিক সমস্যা গুলো সমাধানের পথে প্রধান অন্তরায়। কিন্তু করোনা কালে বাড়তে থাকা মানসিক সমস্যা ধীরে ধীরে তাদের সমস্যা আরও বাড়িয়ে তুলছে এবং এই সমস্যাগুলো তাদের শরীরের উপরেও প্রভাব ফেলছে। সব মিলে তাদের পেশা এবং জীবনের উপর  এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। এক দিকে তারা তাদের মানসিক সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছেন আবার অন্য দিকে নিজেদের পেশাগত কাজেও সমস্যার মুখে পড়ছেন। তারা সামাজিকতা  বজায় রাখতে গিয়ে নিজেদের এবং একইসাথে তাদের রুগিদেরকেও ঝুঁকির মাঝে ফেলছেন যা একেবারেই কাম্য নয়।

    স্বাস্থ্যকর্মীরাও যে আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ এই মানসিকতা আমাদের সবার মাঝে গড়ে তুলতে হবে। তাদেরও আমাদের মত সব ধরণের মানসিক ও শারীরিক সমস্যায় সেবা নেওয়ার অধিকার এবং প্রয়োজন রয়েছে। তাই এর সুষ্ঠু সমাধান অতি আবশ্যক। তাদের জটিলতাগুলো নিয়ে খোলামেলা আলোচনার প্রয়োজন যাতে তারা তাদের মানসিক সমস্যাগুলোকে স্বাভাবিক ও ইতিবাচক ভাবেই দেখতে পারেন, সমস্যাগুলো প্রকাশ করতে উৎসাহিত হন এবং সমাধানের চেষ্টা করেন। তাদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকার উপর অনেকাংশেই আমাদের ভালো থাকা নির্ভর করছে। তাই স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলো নিবারণে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/view-the-mist/202009/healing-our-healers

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসরকারি হাসপাতালে সাইকিয়াট্রিস্টদের নতুন ৫২টি পদ সৃষ্টি
    Next Article প্রসব পরবর্তী বিষণ্ণতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.